বিষয়বস্তুতে চলুন

অভিষেক নায়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভিনব মোহন নায়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অভিষেক মোহন নায়ার
জন্ম (1983-10-08) ৮ অক্টোবর ১৯৮৩ (বয়স ৪২)
সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত
ব্যাটিংয়ের ধরনবাঁহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাঅলরাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭৮)
৩ জুলাই ২০০৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৩০ সেপ্টেম্বর ২০০৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই শার্ট নং২৪
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৫–২০১৮মুম্বাই
২০০৮–২০১০মুম্বাই ইন্ডিয়ান্স
২০১১–২০১২কিংস ইলেভেন পাঞ্জাব
২০১৩পুনে ওয়ারিয়র্স
২০১৪–২০১৫রাজস্থান রয়্যালস
২০১৮পন্ডিচেরি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১০৩ ৯৯ ৯৫
রানের সংখ্যা ৫,৭৪৯ ২,১৪৫ ১,২৯১
ব্যাটিং গড় ৪৫.৬২ ৩১.০৮ ২১.৫১
১০০/৫০ ০/০ ১৩/৩২ ২/১০ ০/৩
সর্বোচ্চ রান ০* ২৫৯ ১১৮ ৭৯
বল করেছে ১৮ ১২,৪১২ ৩,০৪৩ ৬৭৯
উইকেট ১৭৩ ৭৯ ২৭
বোলিং গড় ৩১.৪৭ ৩০.১০ ৩৪.৩৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/১৩১ ৬/২৮ ৩/১৩
ক্যাচ/স্ট্যাম্পিং ০/ ২২/ ২৩/ ২৩/
উৎস: ESPNcricinfo, ৩ নভেম্বর ২০২৫

অভিষেক মোহন নায়ার (জন্ম ৮ অক্টোবর ১৯৮৩) একজন সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচ। তিনি ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক সহকারী কোচও ছিলেন। বাঁহাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেসার হিসেবে তিনি একজন অলরাউন্ডার ছিলেন। তিনি মুম্বাইপুদুচেরির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন এবং নভেম্বর ২০১৮ সালে নিজের ১০০তম প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করেন।

ঘরোয়া ক্যারিয়ার

[সম্পাদনা]

নায়ার একজন কার্যকরী ডানহাতি মিডিয়াম পেসার, যিনি মুম্বাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিতেন। যদিও তাঁর গতি খুব বেশি ছিল না, তবে বাঁহাতি শক্তিশালী ব্যাটিং তাঁকে স্বাভাবিকভাবেই দলে জায়গা করে দেয়। ক্রিজ দখলে রাখা থেকে শুরু করে আক্রমণাত্মক শট, দুই দিকেই অবদান রাখতেন তিনি। ২০০৬ সালের রঞ্জি ট্রফি জয়ে মুম্বাইয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি আসতে দেরি হলেও যখন এসেছে, তখন তা ছিল ১৫২ রানের ইনিংস মোহাম্মদ নিসার ট্রফিতে করাচি আরবানের বিরুদ্ধে।

২০০৮ সালে আইপিএলের মুম্বাই ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে ভিড়ায় এবং তিনি নিয়মিত খেলেন। ২০০৮–০৯ রঞ্জি ট্রফির ফাইনালে তাঁর ৯৯ রানের ইনিংস মুম্বাইয়ের ৩৮তম শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।

২০১২–১৩ রঞ্জি মরশুমে তিনি ৯৬৬ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন, যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি ও আটটি অর্ধশতক। পাশাপাশি নেন ১৯টি উইকেট।

২০১৩ সালের ডিওধর ট্রফির সেমিফাইনালে তিনি ১৭ বলের এক ওভারে ১০টি ওয়াইড ও একটি নো-বল দেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ সামির রেকর্ডের সমান। ওই ম্যাচে তাঁর বোলিং ফিগার ছিল ৭-০-৪৯-২।

২০১৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড "এ"র বিরুদ্ধে ভারত "এ"র হয়ে তিনি সেঞ্চুরি করেন এবং দলকে ড্র করতে সাহায্য করেন।

চ্যালেঞ্জার ট্রফি ২০১৩–তে তিনি ৭৩ বলে ৯১ এবং ৩৯ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেন।

২০১৮ আইপিএলের পর তিনি কলকাতা নাইট রাইডার্স একাডেমির প্রধান কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ পান।[]

২০১৮–১৯ রঞ্জি মরশুমের আগে তিনি মুম্বাই থেকে পুদুচেরিতে স্থানান্তরিত হন।[] নভেম্বর ২০১৮ সালে তিনি তাঁর ১০০তম প্রথম শ্রেণির ম্যাচ খেলেন।[]

আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় ওডিআই দলে অন্তর্ভুক্ত হন তিনি এবং তিনটি ম্যাচ খেলেন। প্রথম দুই ম্যাচে ব্যাট বা বল করার সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে প্রথমবার ব্যাট ও বল করেন, তবে ভারত ইতোমধ্যেই টুর্নামেন্টের বাইরে ছিল। তিনি ৭ বল খেলেও রান করতে পারেননি এবং ৩ ওভারে ১৭ রান দেন।[]

কোচিং ক্যারিয়ার

[সম্পাদনা]

বর্তমানে তিনি ইউপি ওয়ারিয়র্স (ডব্লিউপিএল) দলের প্রধান কোচ। তিনি কলকাতা নাইট রাইডার্স দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

নায়ার সেকেন্দরাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা কেরালার নেয়্যাত্তিঙ্কারার বাসিন্দা ছিলেন। তিনি বম্বে স্কটিশ স্কুল, মহিম থেকে পড়াশোনা করেন। ২০১৪ সালে তিনি নাতাশা শেখকে বিয়ে করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Abhishek Nayar named coach of KKR Academy"The Times of India। ১১ জুলাই ২০১৮।
  2. "List of domestic transfers ahead of the 2018-19 Ranji Trophy season"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৮
  3. "On the cusp of milestones, Abhishek Nayar and Vinay Kumar look back on career"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮
  4. "ICC Champions Trophy, 12th match - IND vs WI Scorecard"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০০৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]