বিষয়বস্তুতে চলুন

অভিনা আহের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভিনা আহের
জন্মঅভিজিৎ আহের
(1977-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৭৭ (বয়স ৪৮)
মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
পেশাট্রান্স কর্মী
জাতীয়তাভারতীয়

অভিনা আহের একজন ভারতীয় রূপান্তরিত লিঙ্গের কর্মী। তিনি রূপান্তরিত লিঙ্গের মানুষদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। তিনি দ্য হামসফর ট্রাস্ট (মুম্বাই), ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল (এফএইচআই), জনস হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (সিসিপি) এবং ইণ্ডিয়া এইচআইভি/এইডস অ্যালায়েন্সের মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন।[] তিনি একজন শিল্পী এবং রূপান্তরিত লিঙ্গের মানুষদের একটি নৃত্যদল - ড্যান্সিং কুইন্স - এর প্রতিষ্ঠাতা।[][][][][] অভিনা একজন টেডএক্স বক্তা এবং দিল্লি ও বারাণসীতে বক্তৃতা দিয়েছেন।[] তিনি বর্তমানে আই-টেক ইণ্ডিয়ার সাথে কী-পপুলেশনস (এইচআইভি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন মানুষ) কারিগরি বিশেষজ্ঞ হিসেবে যুক্ত। এইচআইভি/এইডস ক্ষেত্রে তাঁর দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।[] তিনি বিভিন্ন সম্প্রদায়ের সাথে কাজ করেছেন যার মধ্যে রয়েছে পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, ট্রান্সজেণ্ডার ব্যক্তি, যৌনকর্মে নিযুক্ত মহিলা, শিরায় মাদক ব্যবহারকারী এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা। তিনি বৈশ্বিক তহবিল-সমর্থিত প্রোগ্রাম 'পহচান'-এর প্রোগ্রাম ম্যানেজারও ছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

অভিনা মুম্বাইয়ের এক মধ্যবিত্ত মহারাষ্ট্রীয় পরিবারে অভিজিৎ আহের নামে জন্মগ্রহণ করেন। তাঁর মা একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী ছিলেন এবং একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি প্রায়ই সরকারি অনুষ্ঠানে nrrity পরিবেশনা করতেন। অভিনা তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেন এবং একান্তে তাঁকে অনুকরণ করার চেষ্টা করতেন।[] তাঁর তিন বছর বয়সে তাঁর বাবা মারা যান। তাঁর মা তাঁকে একাই বড় করেছেন এবং পরে পুনরায় বিয়ে করেছেন।[১০]

জীবনী

[সম্পাদনা]

অভিনা আহের প্রাইড পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং ভারতের ট্রান্স সম্প্রদায়ের জন্য পরিবর্তন আনতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন পদে জড়িত ছিলেন বা আছেন। তিনি গ্লোবাল অ্যাকশন ফর ট্রান্স ইকুয়ালিটির ট্রান্স সমস্যায় এইচআইভি পরামর্শদাতা।[১১] তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ট্রান্স তহবিলের পরিচালন কমিটির একজন সদস্য।[১২] তিনি ইণ্ডিয়া এইচআইভি/এইডস অ্যালায়েন্সের যৌনতা ও লিঙ্গ প্রকল্পের একজন পরামর্শদাতা এবং পহচান প্রোগ্রামের একজন জাতীয় প্রোগ্রাম ম্যানেজার।[১৩] তিনি এমএআরপি-র প্রোগ্রাম ইন চার্জ কমিউনিকেশন, জনস হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর কমিউনিকেশনে ইউএসএআইডি (ইউএস-এইড) অনুদানের সঙ্গে জড়িত। তিনি থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া প্যাসিফিক ট্রান্সজেণ্ডার নেটওয়ার্কের চেয়ার।[]

অভিনা আহের ডান্সিং কুইন্স নামে একটি ট্রান্সজেণ্ডার নৃত্য দলের প্রতিষ্ঠা করেছেন। এই গোষ্ঠীর লক্ষ্য হল নৃত্য এবং অভিব্যক্তিকে বাধা ভাঙার মাধ্যম হিসেবে ব্যবহার করা এবং ট্রান্স প্রচারণা নিয়ে কাজ করা। এই দলটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিভিন্ন শহরে নৃত্য পরিবেশনা করেছে।[১৪][১৫][১৬] ২০১৬ সালে, তিনি ট্রান্সজেণ্ডার ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য টুইট ফাউণ্ডেশনও প্রতিষ্ঠা করেছিলেন।[]

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা অভিনার ট্রান্সজেণ্ডার অবস্থা সম্পর্কে জানতে আগ্রহী হলে ভ্রমণের সময় তাঁকে সমস্যায় পড়তে হয়। আন্তর্জাতিক বিমানবন্দরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে নিরাপত্তা কর্মকর্তারা (পুরুষ এবং মহিলা উভয়ই) তাঁকে পরীক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে তাদের ব্যাখ্যা করেন এবং তাদের সংবেদনশীল করার চেষ্টা করেন যা ট্রান্স সম্প্রদায়ের জন্য তাঁর প্রচারণার অংশ।[১৭][১৮]

পুরস্কার এবং প্রশংসা

[সম্পাদনা]
  • ২০১৭: মানবাধিকার প্রচারণার গ্লোবাল ইনোভেটর[১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Discrimination no longer my favourite word… finally, we have a foot in the door"The Indian Express (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  2. "Transgender activist, Abhina Aher speaks out : MagnaMags"magnamags.com। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  3. "Being Accepted by my Mum, Being Transgender: Isis King and Abhina Aher, The Conversation - BBC World Service"BBC। ১৭ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  4. "Abhina Aher"CENTRE FOR HEALTH LAW ETHICS AND TECHNOLOGY। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  5. "A Journey of Pain And Beauty: On Becoming Transgender in India"NPR.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  6. 1 2 "Regional Steering Committee"APTN (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  7. "TEDxUSICT | TED.com"www.ted.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  8. 1 2 "Abhina Aher - India HIV/AIDS Alliance"www.allianceindia.org। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯
  9. 1 2 "Proud Hijra - Abhina Aher"Queer Voices of India (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯
  10. Society, Team (১৬ সেপ্টেম্বর ২০১৩)। "Transgender activist, Abhina Aher speaks out"Stardust। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "Welcome Abhina!"GATE (ইংরেজি ভাষায়)। ৬ অক্টোবর ২০১৬। ১৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  12. "Show Me the Money! New Funding and Leadership Opportunities for Trans Activists Worldwide"GATE (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০১৬। ১৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  13. "Incredible India, Invest in Communities!"HuffPost UK (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  14. "This Dance Troupe Highlights the Problems Faced By Transgenders in India Everyday"Cosmopolitan (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০১৫। ৩০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  15. "This Transgender Troupe Uses Dance As A Way To Highlight The Problems They Face"Huffington Post India। ১৭ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  16. VagaBomb (১৫ নভেম্বর ২০১৫)। "Meet India's First Transgender Dance Group That Deserves All Your Respect"VagaBomb (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  17. Kumar, Ashwani। "Transgender's 'uncomfortable' transit at Abu Dhabi airport"www.khaleejtimes.com। ৩০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  18. "'Are you a man or woman': Transgender humiliated at Abu Dhabi airport"Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ৪ অক্টোবর ২০১৬। ৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  19. Campaign, Human Rights (৫ এপ্রিল ২০১৭)। "Four Highlights from Day One of HRC's Global Summit | Human Rights Campaign"Human Rights Campaign (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭