বিষয়বস্তুতে চলুন

অপ্সরা রেড্ডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপ্সরা রেড্ডি
ব্যক্তিগত বিবরণ
জন্মচেন্নাই
রাজনৈতিক দলসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এপ্রিল ২০২০ থেকে)
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস (সেপ্টেম্বর ২০১৮ থেকে এপ্রিল ২০২০)
পেশাবরিষ্ঠ সাংবাদিক/রাজনীতিবিদ/সমাজকর্মী

অপ্সরা রেড্ডি (জন্ম: অজয় রেড্ডি ) একজন ভারতীয় ট্রান্স মহিলা রাজনীতিবিদ এবং সাংবাদিক।[১] ২০১৬ সালে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে. জয়ললিতা তাঁকে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) দলের জাতীয় মুখপাত্র হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছিলেন।[২][৩] ২০১৮ সালের ৮ই জানুয়ারী তারিখে, কংগ্রেসে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে অপ্সরা দায়িত্ব পালন করেন। তিনি আবার এআইএডিএমকে-তে ফিরে আসেন এবং ২০২১ সালের রাজ্য নির্বাচনে এর তারকা প্রচারক হিসেবে প্রচারণা চালান।[৪] তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, লন্ডনে কমনওয়েলথ সচিবালয় এবং নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এবং ভারতীয় মিডিয়া সংস্থাগুলির জন্য কাজ করেছেন।[৫]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

অপ্সরা মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় বিএ ডিগ্রি এবং লন্ডনের সিটি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রচারে এমএ ডিগ্রি অর্জন করেছেন, তাঁর বিশেষ বিষয় ছিল উন্নয়নমূলক অর্থনীতি। তিনি মোনাশ বিশ্ববিদ্যালয়ে ওভারসিজ স্টুডেন্টস সার্ভিসের সভাপতি ছিলেন।[৬]

কর্মজীবন

[সম্পাদনা]

অপ্সরা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, দ্য হিন্দু,[৩] লন্ডনের কমনওয়েলথ সচিবালয়,[৭] নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ডেকান ক্রনিকলের সাথে কাজ করেছেন। তিনি ভোগবাদ, রাজনীতি, সেলিব্রিটিদের জীবনধারা এবং শিক্ষা সহ বিভিন্ন বিষয়ের উপর কলাম লিখেছেন। তিনি অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড, এফ১ রেসার মাইকেল শুমাখার, এ আর রহমান এবং হলিউড তারকা নিকোলাস কেজের সাক্ষাৎকার নিয়েছেন। তিনি শ্রীলঙ্কা, ভারত এবং ইন্দোনেশিয়াতে আসা সুনামি নিয়েও প্রতিবেদন করেছেন।[৮]

তিনি মেলবোর্নে ভারতীয় কনস্যুলেটে কনস্যুলেট জেনারেল ডঃ টি জে রাওয়ের মিডিয়া উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।[৯]

অপ্সরা তামিলনাড়ু জুড়ে একটি স্বাস্থ্য প্রচারণা শুরু করার জন্য ইউনিসেফের সাথেও কিছুদিন কাজ করেছিলেন।[১০]

২০১৩ সালে, তিনি থান্থি টিভিতে প্রচারিত একটি তামিল অনুষ্ঠান নটপুদান অপ্সরা উপস্থাপন করেছিলেন।

তিনি মাদ্রিদে ইউরোপীয় পার্লামেন্ট অধিবেশন, দ্য ওয়ার্ল্ড প্রাইড সামিট, ইউনিসেফ এবং গোল্ডম্যান শ্যাক্স, ন্যাসকম ইণ্ডিয়ার মতো শীর্ষ প্রতিষ্ঠান এমনকি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হাই-প্রোফাইল প্ল্যাটফর্মে বক্তৃতা দিয়েছেন।

রাজনীতি

[সম্পাদনা]

২০১৬ সালের মে মাসে, তিনি সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) দলে যোগ দেন।[১১] এর আগে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন।[১২][১৩][১৪] ২০১৯ সালের জানুয়ারিতে, রাহুল গান্ধী তাঁকে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত করেন, যার ফলে তিনি ভারতের কোনও রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হন।[১৫] ২০২০ সালের নভেম্বরে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে তিনি পুনরায় এআইএডিএমকে দলে যোগ দেন।[১৬][১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ ""எனக்கு நானே ஒரு கிஃப்ட்!" - அப்சரா ரெட்டி | அப்சரா ரெட்டி"। www.vikatan.com/ (তামিল ভাষায়)। ১১ জুলাই ২০১৩। ১২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯।
  2. ↑ "After Khushbu Sundar, Apsara Reddy deserts Congress, to rejoin AIADMK"। ২০ নভেম্বর ২০২০। ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬।
  3. 1 2 "Apsara Reddy on how supportive the city has been to her"। The Hindu। ৮ আগস্ট ২০২৪। ৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪।
  4. ↑ "Apsara Reddy, Congress Party's First Transgender Office-Bearer, On Life, Love And Politics"। HuffPost (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০১৯। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১।
  5. ↑ "Apsara Reddy"। Change.org (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬।
  6. ↑ Digital, Zimble (১০ জানুয়ারি ২০১৯)। "Meet Apsara Reddy, Congress's first transgender women's wing general secretary"। Qrius (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
  7. ↑ "Apsara Reddy Becomes First Transgender Office-bearer In Congress's History"। FIFTY SHADES OF GAY (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৯। ২৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
  8. ↑ "Congress appoints transgender activist Apsara Reddy as general secretary of its women wing"। NewsX (ইংরেজি ভাষায়)। ৮ জানুয়ারি ২০১৯। ২৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
  9. ↑ Kundu, Sreemoyee Piu (৩ এপ্রিল ২০১৬)। "How society made Apsara regret wanting to be transgender"। dailyO। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৪।
  10. ↑ "From Journalist To Being A Politician, Meet This Transgender Woman Who Is Breaking All The Stereotypes - The Logical Indian" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬।
  11. ↑ "Chennai 360 – Chennaionline"। chennaionline.com। ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬।
  12. ↑ "From lotus to two leaves in a jiffy"। The Hindu। ১১ মে ২০১৬। ২৭ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬ – www.thehindu.com এর মাধ্যমে।
  13. ↑ Meet Apsara Reddy, latest sensational Politician from BJP
  14. ↑ Vasudevan, Shilpa (২ এপ্রিল ২০১৬)। "Third gender pitches for lead role in politics"। The Times of India। ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬।
  15. ↑ "Congress appoints Apsara Reddy as the first transgender National General Secretary of AIMC"। Newsd www.newsd.in (ইংরেজি ভাষায়)। ১৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮।
  16. ↑ "After Khushbu Sundar, Apsara Reddy deserts Congress, to rejoin AIADMK"। New Indian Express। ২০ নভেম্বর ২০২০। ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪।
  17. ↑ "Apsara Reddy rejoins AIADMK"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০২০। আইএসএসএন 0971-751X। ২১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪।