অপ্সরা রানী
অঙ্কিতা মহারানা | |
|---|---|
| জন্ম | ১২ জানুয়ারি ১৯৯৬ দেরাদুন, উত্তরাখণ্ড, ভারত |
| অন্যান্য নাম | অপ্সরা রানী |
| পেশা | |
| কর্মজীবন | ২০১৯ – বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ডেঞ্জারাস |
অঙ্কিতা মহারানা (জন্ম: ১২ জানুয়ারী, ১৯৯৬), অপ্সরা রানী নামে পরিচিত, একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন।
কর্মজীবন
[সম্পাদনা]অঙ্কিতা আর. রঘুরাজের প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র ৪ লেটার্স এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন।[১] তিনি পরবর্তীতে প্রণয়ধর্মী ভৌতিক চলচ্চিত্র উল্লাল্লা উল্লাল্লায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ১ জানুয়ারী, ২০২০-এ মুক্তি পায় এবং বক্স অফিসে ফ্লপ ঘোষিত হয়।[২] পরের বছর তিনি পরিচালক রাম গোপাল বর্মার প্রণয়ধর্মী থ্রিলার থ্রিলার চলচ্চিত্রে নবাগত রক কাচ্চির বিপরীতে অভিনয় করেন। রাম গোপাল বর্মার জোরাজুরিতেই অঙ্কিতা তার নাম পরিবর্তন করে অপ্সরা রানী রাখেন। কোভিড-১৯ মহামারীর কারণে চলচ্চিত্রটি ১৪ আগস্ট, ২০২০-এ শ্রেয়াস ইটি অ্যাপে মুক্তি পায় এবং দর্শক ও সমালোচকদের কাছ থেকে নেতিবাচক মন্তব্য পায়।[৩]
২০২১ সালে অপ্সরা, রবি তেজা ও শ্রুতি হাসান অভিনীত চলচ্চিত্রে আইটেম গার্ল হিসেবে কাজ করেন।[৪] অপ্সরা সিটিমারর চলচ্চিত্রের “পেপসি আন্টি” গানেও আইটেম গার্ল হিসাবে ছিলেন।[৫]
তিনি পরবর্তীতে নয়না গাঙ্গুলীর সাথে ভারতের প্রথম সমকামী অপরাধধর্মী চলচ্চিত্র, রাম গোপাল বর্মার ডেঞ্জারাস-এ অভিনয় করেছিলেন।[৬] তিনি পাটনাগড় বোমাহামলার উপর ভিত্তি করে ওড়িয়া ও তেলুগু ভাষায় নির্মিত দ্বিভাষিক চলচ্চিত্র পাটনাগড়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও অপ্সরা রাম গোপাল বর্মার ডি কোম্পানি চলচ্চিত্রে একজন আইটেম গার্ল হিসাবে আবারও কাজ করেছিলেন।[৭]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| † | যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা নির্দেশ করে। |
| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | টীকা | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০১৯ | ৪ লেটার্স | অনুপমা | তেলুগু | অভিষেক চলচ্চিত্র | [৮] |
| ২০২০ | উল্লাল্লা উল্লাল্লা | তৃষা | [৯] | ||
| থ্রিলার | মেঘনা | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [১০] | ||
| ২০২১ | ক্র্যাক | "ভুম বাদ্দাল" গানে বিশেষ উপস্থিতি | [৪] | ||
| ডি কোম্পানি | হিন্দি | "খাতাম" গানে বিশেষ উপস্থিতি | [৭] | ||
| সিটিমারর | তেলুগু | "পেপসি আন্টি" গানে বিশেষ উপস্থিতি | [৫] | ||
| ২০২২ | ডেঞ্জারাস | ভারতের অরথম সমকামী অপরাধধর্মী থ্রিলার | [৬] | ||
| ২০২৩ | হান্ট | "পাপা টু পাইলম" গানে বিশেষ উপস্থিতি | [১১] | ||
| ২০২৪ | তালাকোনা | [১২] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "4 Letters Review: Insensitive, infuriating and inexplicable"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ "Oollaala Oollaala Telugu Movie Review"। 123telugu.com (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ "RGV's Thriller Telugu Movie Review"। 123telugu.com (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- 1 2 "Pic Talk: Apsara Rani is shaking her leg opposite Ravi Teja in Krack – Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২১।
- 1 2 "Apsara Rani as Pepsi Aunty from Gopichand and Tamannaah starrer Seetimaar released – Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- 1 2 "RGV's Dangerous Trailer 2 Apsara Rani– Bollywood Hungama"। Bollywood Hungama (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২১।
- 1 2 "Odisha's Apsara Rani To Sizzle On Big Screen With RGV's D-Company; Watch The Trailer"। odishabytes (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ "4 Letters Movie Review"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ "Oollalla Oollalla Movie Review : A shoddily made film."। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ Pioneer, The। "2 Odisha actors in lead roles in Bollywood movie"। The Pioneer (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ "HUNT: సుధీర్ బాబు సినిమాలో మంగ్లీ పాట.. 'పాపతో పైలం' సారూ..!"। Samayam Telugu (তেলুগু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২।
- ↑ Deccan Chronicle (৫ নভেম্বর ২০২২)। "Women-centric films are the need of the hour, says Apsara Rani"। ২৭ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৩।