বিষয়বস্তুতে চলুন

২০২৫ ভারত–পাকিস্তান সংঘাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অপারেশন সিন্দুর থেকে পুনর্নির্দেশিত)
২০২৫ ভারত–পাকিস্তান হামলা
কাশ্মীর সংকটের এবং ২০২৫ ভারত–পাকিস্তান সংকট-এর অংশ

পাকিস্তানের অভ্যন্তরে হামলার স্থানসমূহ[]
তারিখ৭ – ১০ মে ২০২৫ (৪ দিন)
অবস্থান
ফলাফল যুদ্ধবিরতি
বিবাদমান পক্ষ
 ভারত  পাকিস্তান
হতাহত ও ক্ষয়ক্ষতি
তৃতীয় পক্ষের দাবি অনুযায়ী:

পাকিস্তানের দাবি অনুযায়ী:


ভারতের দাবি অনুযায়ী:
    • ২ জওয়ান নিহত[১২]
    • ১৬ জন ভারতীয় বেসামরিক নিহত, ৫৯ জন আহত[১৩]
ভারতের দাবি অনুযায়ী:

পাকিস্তানের দাবি অনুযায়ী:

২০২৫ সালের ৭ মে, ভারত অপারেশন সিঁদুর[] (হিন্দি: ऑपरेशन सिन्दूर, ইংরেজি: Operation Sindoor) নামে একটি সামরিক অভিযানের অধীনে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।[২৮] ভারত দাবি করে যে, তাদের এই হামলার লক্ষ্য ছিল পাকিস্তানপাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত কথিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। ভারতীয় এই আগ্রাসন এর আগে ২০২৫ সালের ২২ এপ্রিল সংঘটিত পহেলগাঁও হামলার প্রতিক্রিয়া ছিল, যেখানে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন লশকর-ই-তাইয়েবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টেরএকদল অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়, যাদের একজন স্থানীয় ব্যাতীত অবশিষ্ট ২৫ জন অ-মুসলিম পুরুষ পর্যটক ছিলেন।[২৯]

ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল জইশ-ই-মুহাম্মদলশকর-ই-তাইয়েবা সংগঠনের ঘাঁটি ধ্বংস করা। তাদের দাবি, পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় তারা হামলা করেনি। পাকিস্তানের পাল্টা দাবি, ভারতের হামলায় মসজিদসহ বেসামরিক এলাকা আক্রান্ত হয়েছে এবং ৪০ জন বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত এই হামলাগুলোর পর সীমান্তে সংঘর্ষ ও ড্রোন হামলা শুরু হয়, যার জবাবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে অপারেশন বুনিয়ানুম মারসুস[] নামে পাল্টা অভিযান চালায় এবং ১০ মে তারিখে ভারতের বিভিন্ন শহরে হামলা চালায়। এই সংঘর্ষ দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে চিহ্নিত হয়।[৩০]

মে মাসের ১০ তারিখে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রর মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার এই ঘোষণা আকস্মিক ছিল, কারণ ভারত বা পাকিস্তান কেউই এর আগে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কেন দুই দেশের পক্ষ থেকে ঘোষণা আসার আগেই ট্রাম্প এই খবর প্রকাশ করলেন?

তবে, ট্রাম্পের এই ঘোষণার পরপরই ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর ফলে ট্রাম্পের দাবি অনেকটাই সত্যতা পায়।

যুদ্ধবিরতির পর হোয়াইট হাউসে এক বক্তৃতায় ট্রাম্প দাবি করেন, তিনি ব্যবসা বন্ধের হুমকি দিয়ে দুই দেশকে শান্ত হতে বাধ্য করেছেন। তিনি বলেন, "আমি তাদের বলেছিলাম, আমরা তোমাদের সঙ্গে অনেক বাণিজ্য করব। চলো এটা বন্ধ করি। যদি তোমরা এটা বন্ধ করো, তাহলে আমরা বাণিজ্য করব। যদি তোমরা এটা বন্ধ না করো, তাহলে আমরা আর কোনো বাণিজ্য করব না।"

ট্রাম্পের এই কৌশলের মাধ্যমে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়ানো গেছে বলে অনেকেই মনে করেন। তবে, ভারত সরকার এখনো মার্কিন মধ্যস্থতার বিষয়টি পুরোপুরি স্বীকার করেনি। অন্যদিকে, পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি মেনে নিয়েছে।

ভারত-পাকিস্তান সংঘাতের ওপর ট্রাম্পের এই প্রভাব তার "আমেরিকা ফার্স্ট" নীতিরই একটি অংশ। তিনি যেকোনো আন্তর্জাতিক সংকটকে মার্কিন অর্থনৈতিক বা বাণিজ্যিক স্বার্থের সঙ্গে যুক্ত করতে আগ্রহী। এই ক্ষেত্রেও তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।

এই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। যেখানে একসময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর হচ্ছিল, সেখানে ট্রাম্প প্রশাসনের নতুন নীতির কারণে পাকিস্তান আবার যুক্তরাষ্ট্রের কাছাকাছি এসেছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই কূটনীতি এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণকে পরিবর্তন করে দিতে পারে।

পটভূমি

[সম্পাদনা]

কাশ্মীর সমস্যা ১৯৪৭ সাল থেকে চলে আসছে। এই বিরোধিত অঞ্চলটি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল, ভারত-শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি সন্ত্রাসী হামলা হয়। এতে ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি বেসামরিক নাগরিক নিহত হন। এই হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা লশকর-ই-তাইয়েবা-র সঙ্গে যুক্ত।[৩১] ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এরপর ভারত কড়া কূটনৈতিক পদক্ষেপ নেয়—পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে এবং সিন্ধু জল চুক্তি বাতিলের হুমকি দেয়। দুই দেশই সামরিক প্রস্তুতি শুরু করে। ৩ মে ২০২৫-এ পাকিস্তান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, আর ভারত সামরিক মহড়া শুরু করে।[৩২]

হামলা

[সম্পাদনা]

ভারতীয় হামলা

[সম্পাদনা]

২০২৫ সালের ৭ মে, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করে। এতে পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজাফফারাবাদকোটলি এবং পাকিস্তানের পাঞ্জাব, পাকিস্তান বাহাওয়ালপুর-সহ মোট নয়টি স্থানে হামলা করা হয়। এই অভিযান চলাকালে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত—উভয় দিকেই হামলা হয়।[৩৩] পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারতীয় কয়েকজন সেনাকে আটক করা হয়েছে এবং কিছু ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই হামলাগুলি ছিল সুনির্দিষ্ট, সীমিত এবং উত্তেজনা না বাড়ানোর জন্য পরিকল্পিত। হামলার লক্ষ্য ছিল লশকর-ই-তাইয়েবাজইশে মুহাম্মদ-এর সন্ত্রাসী ঘাঁটি। ভারত দাবি করে, পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি।[৩৪] পাকিস্তান বলেছে, ভারত সাধারণ মানুষকে লক্ষ্য করেছে,[৩৫] এবং ওই হামলায় শিশু নিহত হয়েছে।[৩৬]

ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ না করেই ক্ষেপণাস্ত্র ছোড়ে। মুজাফ্‌ফরাবাদে এই হামলার পর বিস্ফোরণ ও বিদ্যুৎ বিভ্রাট ঘটে।[৩৭] পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জনগণকে ঘরে থাকার আহ্বান জানান।[৩৮] এদিকে শ্রীনগর-এর বাসিন্দারা জানান, আকাশে ভারী যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে।[৩৯] ভারতীয় সেনাবাহিনী X-এ লিখেছে

ADG PI – INDIAN ARMY এক্স লোগো, শৈলীযুক্ত এক্স অক্ষর
@adgpi
ইংরেজি:

#PahalgamTerrorAttack

Justice is Served.

Jai Hind


#PahalgamTerrorAttack

ন্যায় বিচার নিশ্চিত হয়েছে

জয় হিন্দ

7 May 2025[৪০]

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান ভিম্বর গলি নামে একটি কাশ্মীরি গ্রামে গুলি চালায়।[৩৮][৪১]

৮ মে, পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, একাধিক ভারতীয় ড্রোন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের দাবি, করাচি ও লাহোরসহ নয়টি স্থানে এসব ড্রোন পাঠানো হয়েছিল। এর মধ্যে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে।[৪২]

পাকিস্তানের মন্ত্রী আরও বলেন, ৭-৮ মে রাতে ভারত লাহোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এছাড়া পাকিস্তানের মর্টার ও আর্টিলারি হামলা বন্ধ করতে ভারতীয় সেনাবাহিনী "জবাবী ব্যবস্থা নিতে বাধ্য হয়"।[১৭][৪৩] এদিকে, পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচের আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ড্রোন হামলার কথাও বলা হয়েছে।[২০] পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারত লাহোর, করাচিসহ প্রধান শহরগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। [৪৪]

পাকিস্তানের হামলা

[সম্পাদনা]

২০২৫ সালের ৭ মে, ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জবাবে পাকিস্তান জম্মু ও কাশ্মীর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানায়, এই হামলার সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় ২ থেকে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।[৪৫][৪৬][৪৭] তারা আরও দাবি করে, পাল্টা হামলায় ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।[৪৮] যদিও, এই দাবির ভিত্তিতে কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি ।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর দুধনিয়াল সেক্টরে ভারতীয় একটি সেনা চৌকিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।[৪৯] পাকিস্তান ২০২৫ সালের ১০ মে, ভারতের বিভিন্ন শহর লক্ষ‍্য করে ক্ষেপনাস্ত্র হামলা করতে থাকলে ভারতীয় বাহিনী তার সবকটিই মাঝ আকাশে প্রতিহত করে ।

হতাহতের বিবরণ

[সম্পাদনা]

পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছে।[৫০][৫১] জইশ-ই-মোহাম্মদ নেতা মাসউদ আজহার জানান, ভারতের হামলায় তার ১০ জন আত্মীয় নিহত হয়েছেন, যাদের মধ্যে পরিবারের পাঁচ শিশুও রয়েছে।[৫২][৫৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুজাফফরাবাদে একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে,[৫৪] অন্যদিকে বিবিসি নিউজ স্থানীয় প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, মুরিদ্কেতে একটি স্কুল, কলেজ ও মেডিকেল ক্লিনিক সমৃদ্ধ শিক্ষা কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।[৫৫] ভারতীয় গোলাবর্ষণে আরও ৫ জন নিহতের খবর পাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৩১-এ।[৫৬] পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, ভারতীয় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও ৪ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।[৪২][৫৭]

ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য, পাকিস্তানের গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।[৫৮][৫৯] এছাড়া পুঞ্চে একটি গুরুদ্বার, স্কুল ও কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়।[৬০] পাঞ্জাবের বাথিন্দা জেলায় অজ্ঞাত উৎসের একটি বিমান বিধ্বস্ত হওয়ায় এক কৃষক নিহত ও ৯ জন আহত হয়েছেন।[৬১]

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৮ মে জানান, ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে।[১৪] ৭ মে ২০২৫ তারিখে 'অপারেশন সিঁদুর'-এ নিহত হয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন এবং তার চার ঘনিষ্ঠ সহযোগী। মাসুদ নিজে এই কথা জানিয়ে দাবি করেছে, নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। ২০০১-এ সংসদ হামলা, ২০০৮-এ মুম্বই সন্ত্রাস, ২০১৬-এ পঠানকোট এবং ২০১৯-এ পুলওয়ামা- ভারতে একাধিক বড় মাপের জঙ্গি হামলার পিছনে মাসুদের হাত রয়েছে। ১৯৯৪-এ মাসুদকে গ্রেফতার করেও ১৯৯৯ সালে কন্দহর বিমান অপহরণ কাণ্ডের পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় নয়াদিল্লি। পাকিস্তানে মাসুদকে বহু বার প্রকাশ্যে দেখা গেলেও ইসলামাবাদ বার বার দাবি করে এসেছে যে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত এই জঙ্গিকে তারা আশ্রয় দেয়নি। সেই মাসুদের ১০ নিকটাত্মীয় ও চার সহযোগী নিহত হওয়ার পরে পাকিস্তান আজও চুপ। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মাসুদ নিজেই বিবৃতি জারি করে পরিবারের সদস্যদের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। মাসুদের কথায়, “বাহাওয়ালপুরে মার্কাজ সুভান আল্লায় জইশ-ই-মহম্মদের সদর দফতরে ভারতীয় সেনাবাহিনীর হানায় আমার দিদি, জামাইবাবু, ভাগ্নে, ভাগ্নে-বৌ, তাদের তিন সন্তান, ভাগ্নি, আমার এক তুতো ভাই ও তার মা এবং আমার চার ঘনিষ্ঠ সহযোগী আল্লার প্রিয় হয়ে গিয়েছেন।” মাসুদ বলেছে, "আমার কোনও দুঃখও নেই, অনুশোচনাও নেই। তবে আমিও ওঁদের সঙ্গে আল্লার কাছে পৌঁছতে পারলে সুখী হতাম।”

পরবর্তী প্রতিক্রিয়া

[সম্পাদনা]

পাকিস্তানের আকাশসীমা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় এবং সব ফ্লাইট বাতিল করা হয়।[৬২][৬৩][৬৪] পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়, আর ৭ মে বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়।[৬৫] পাকিস্তানের মুজাফফারাবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়।[৬৬] ৮ মে লাহোরে সিআইই পরীক্ষা বাতিল হয়।[৬৭]

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ২৫টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখা হয়।[৬৮] এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের মতো ভারতীয় বিমানসংস্থাগুলো এই অঞ্চলে ফ্লাইট বন্ধ রাখে।[৬৯] এয়ার ফ্রান্স, লুফথানসার মতো আন্তর্জাতিক বিমানসংস্থাগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলে।[৭০][৭১] তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের ঢাকাগামী তিনটি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।[৭২] মালয়েশিয়া এয়ারলাইন্সবাটিক এয়ার উভয় দেশের কিছু শহরে ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করে।[৭৩]

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পর দুই দেশ জুড়ে অসংখ্য ভুল তথ্য প্রচারের ঘটনা ঘটে।[৭৪]

পাকিস্তানি টিভি চ্যানেল ছাড়াও, ভারত সরকার ছয়টি বাংলাদেশি চ্যানেলের ইউটিউব অ্যাকাউন্ট তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯(ক) অনুযায়ী "জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি" আখ্যা দিয়ে কোনোরূপ ব্যাখ্যা বা বিবৃতি ছাড়াই বন্ধ করে দেয়, যার মধ্যে রয়েছে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভিডিবিসি নিউজ। পদক্ষেপটিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।[৭৫]

যুদ্ধবিরতি

[সম্পাদনা]

১০ মে ২০২৫, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাতভর মার্কিন মধ্যস্থতার পর একটি পূর্ণ যুদ্ধবিরতির সূচনা ঘোষণা করেন।[৭৬] ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি নিশ্চিত করেন যে উভয় দেশের সামরিক বাহিনী পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং স্থানীয় সময় বিকেল ৫:০০টা (১১:৩০ GMT) থেকে সংঘর্ষ বিরতি ঘটবে;[৭৭] পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার এই চুক্তিকে সমর্থন করেন,[৭৮] যিনি জানান যে ৩৬টি দেশ এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তা করেছে।[৭৯] যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন যে উভয় দেশ "একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে", এবং আরও জানান তিনি ও উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স গত কয়েকদিনে উভয় পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ব্যাপকভাবে যোগাযোগ করেছেন।[৮০] চুক্তির পর পাকিস্তান আকাশপথে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করে।[৮১] মধ্যস্থতায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথা তৃতীয় কোনো পক্ষের অবদান অস্বীকার করে ভারত দৃঢ়তার সঙ্গে উদীয়মান পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করে। অপরপক্ষে, পাকিস্তান আমেরিকার অবদানকে স্বীকৃতি দেয় ও এজন্য পরবর্তীকালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনয়ন করে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

[সম্পাদনা]

জড়িত পক্ষ

[সম্পাদনা]
  •  পাকিস্তান: পাকিস্তান এই হামলাকে "কাপুরুষোচিত বেসামরিক হামলা" বলে নিন্দা জানায়। তাদের সেনাবাহিনী জানায়, তারা উপযুক্ত সময় ও জায়গায় পাল্টা জবাব দেবে।[৮২]
  •  ভারত: ভারত জানায়, এই অভিযান ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তারা পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে যুক্তি দেয়।[৩১]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
  •  চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সকালবেলায় ভারতের সামরিক অভিযানকে চীন দুঃখজনক হিসেবে দেখছে। মুখপাত্র চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।[৮৩]
  •  ইসরায়েল: ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, ইসরায়েল আত্মরক্ষার অধিকারে ভারতের পাশে রয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের জানা উচিত যে নিরপরাধ মানুষের বিরুদ্ধে তাদের নৃশংস অপরাধ থেকে লুকিয়ে থাকার কোনও জায়গা নেই।[৮৩]
  •  সংযুক্ত আরব আমিরাত: পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান দুই দেশকে উত্তেজনা না বাড়িয়ে সংযত থাকার আহ্বান জানান।[৮৪]
  •  মার্কিন যুক্তরাষ্ট্র: রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে "লজ্জাজনক" বলে মন্তব্য করেন এবং বলেন তিনি চান "পরিস্থিতির দ্রুত অবসান হোক"।[৮৫]

আন্তর্জাতিক সংস্থা

[সম্পাদনা]
  •  জাতিসংঘ: মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, "ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে বিশ্ব তা মেনে নিতে পারবে না।"[৮৬]

আরও দেখুন

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. সিঁদুর হলো একটি লালচে রঞ্জক পদার্থ যা হিন্দু বিবাহিত নারীরা কপালে ব্যবহার করেন তাঁদের বিবাহিত অবস্থার পরিচায়ক হিসেবে।[২৫] ধারণা করা হয়, পূর্ববর্তী পহেলগাঁও হামলায় হিন্দু পুরুষদের লক্ষ্য করে হামলার ফলে তাঁদের স্ত্রীদের বিধবা হয়ে পড়ার প্রেক্ষিতে এমন নামকরণ করা হয়েছিল।[২৬][২৭]
  2. বুনিয়ান আল-মারসুস একটি আরবি শব্দগুচ্ছ, যার অর্থ "অভেদ্য প্রাচীর"। এই অভিযানের নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে: "নিশ্চয়ই আল্লাহ তাঁকে ভালোবাসেন, যারা তাঁর পথে শৃঙ্খলাবদ্ধভাবে যুদ্ধ করে, যেন তারা একটি অভেদ্য প্রাচীর।"(কুরআন ৬১:৪)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Pakistan shoots down '3 Indian jets, destroys brigade HQ' in retaliation for attacks on 5 cities"। Geo.tv। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫At least three martyred, several injured in Indian attacks on Kotli, Bahawalpur, Muridke, Bagh and Muzaffarabad
  2. "Three Indian Fighter Jets Crashed On Home Territory, Cause Unknown: Indian Security Source"Agence France Presse। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫ Barrons এর মাধ্যমে। Three Indian fighter jets crashed on Wednesday on home territory, a senior Indian security source said, without giving the cause. Two airplanes crashed in India-run Jammu and Kashmir, and another in India's Punjab state, the source said. It was not immediately clear what had happened to the pilots. The crashes came after New Delhi launched missile strikes on its arch-rival Pakistan, and the two sides then fired heavy artillery along their contested frontier.
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; USMay8 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "French official says Pakistan downed Rafale jet as officials examine possible further losses"CNN News। ৭ মে ২০২৫। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫A high-ranking French intelligence official told CNN today that one Rafale fighter jet operated by the Indian Air Force was downed by Pakistan, in what would mark the first time that one of the sophisticated French-made warplanes has been lost in combat.
  5. "What has happened in India and Pakistan as they fight over Kashmir killings"Reuters। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫Four local government sources in Indian Kashmir told Reuters three fighter jets had crashed in separate areas of the Himalayan region during the night, with their pilots admitted to hospital.
  6. "Pakistan says it downed 25 Indian drones, calling the fresh attack a "serious provocation""CNN। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  7. "Pakistan vows retaliation after India launches strikes in wake of Kashmir massacre"CNN (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  8. "Pakistan says shot down 25 drones"BBC। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  9. "India strikes deep inside Pakistan, Pakistan claims 5 Indian jets shot down, in major escalation"CNN News। ৭ মে ২০২৫। ৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  10. "Pakistan Army says it destroyed several Indian Army checkpoints after "unprovoked firing""CNN। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫
  11. 1 2 "Pakistan defence minister claims 25 Indian soldiers killed"BBC। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫
  12. Sharma, Arun (৭ মে ২০২৫)। "Day of intense shelling by Pakistan ends in news of soldier's death"India Today। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  13. Drury, Flora (৭ মে ২০২৫)। "What we know about India's strike on Pakistan and Pakistan-administered Kashmir"BBC News। ৮ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  14. 1 2 "Operation Sindoor LIVE: At least 100 terrorists killed in strikes, says Rajnath Singh"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২৫। আইএসএসএন 0971-751X। ৮ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  15. "India Pakistan Conflict LIVE: Over 100 terrorists killed in Operation Sindoor, says Defence Minister"CNBC TV18। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  16. "At least 100 terrorists killed in Operation Sindoor, Rajnath Singh tells all-party meet: Sources"Mint (newspaper)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  17. 1 2 3 "PAKISTAN'S BID TO ESCALATE NEGATED - PROPORTIONATE RESPONSE BY INDIA"Press Information Bureau। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  18. "India says it neutralised 'drones and missiles' sent by Pakistan"BBC। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  19. "India says it 'neutralised' an air defence system in Lahore"BBC। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  20. 1 2 "Drone Attack: Rawalpindi cricket stadium damaged by a drone ahead of PSL match, reports several social media handles"The Economic Times। ৮ মে ২০২৫। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  21. "India attacked Neelum Jhelum dam:DG ISPR"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  22. "ভারতের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন: পাকিস্তান সেনাবাহিনী"বিবিসি বাংলা। ৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  23. "পাকিস্তানের মসজিদেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত"দৈনিক সমকাল। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  24. Narayanan, Vasudha (২৯ মে ২০১৮)। "Tilaka and Other Forehead Marks"Brill's Encyclopedia of Hinduism Online। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  25. "Why PM Modi named India's military strikes in Pakistan, PoK as Operation Sindoor"Firstpost। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  26. "PM Modi chose codename 'Operation Sindoor' for India's response to Pahalgam"Firstpost। ৭ মে ২০২৫। ৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  27. "press Release"। pib। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  28. "India fires missiles into Pakistani territory in response to Kashmir militant attack"AP News (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  29. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; BBC_firstdronewar নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  30. 1 2 Masood, Salman; Mashal, Mujib (৬ মে ২০২৫)। "India Says It Struck 'Terrorist Infrastructure' in Pakistan"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  31. "Pakistan tests missile amid India standoff, Moody's warns economic cost"Reuters (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  32. "India says it has launched strikes on Pakistan and Pakistan-administered Kashmir – latest"BBC News। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  33. "India launches attack on 9 sites in Pakistan and Pakistan-occupied Jammu and Kashmir"Reuters (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  34. "India-Pakistan Updates: India hits Pakistan, Pakistan-administered Kashmir | India-Pakistan Tensions News | Al Jazeera"
  35. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :0 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  36. "Pakistan 'attacked with missiles' – as India says it targeted terrorist camps"Sky News (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  37. 1 2 "India-Pakistan fighting live: India fires missiles into Pakistan"Al Jazeera English। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  38. "India says it has launched strikes on Pakistan and Pakistan-administered Kashmir"BBC News। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  39. ADG PI – INDIAN ARMY [@adgpi] (৭ মে ২০২৫)। "#PahalgamTerrorAttack Justice is Served. Jai Hind" (টুইট) টুইটার এর মাধ্যমে।
  40. "India strikes nine sites in Pakistan weeks after Kashmir militant attack – live"The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  41. 1 2 "Pakistan says it shot down Indian drones"Al Jazeera। ৮ মে ২০২৫। ৮ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  42. "Lahore's Air Defence system neutralised: India strikes back after Pakistan tried to hit military targets on May 7-8 night"The Economic Times। ৮ মে ২০২৫। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  43. "ড্রোন হামলায় স্থগিত পিএসএলের ম্যাচ, আতঙ্কে বিদেশি ক্রিকেটাররা"দৈনিক কালবেলা। ০৮ মে ২০২৫। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  44. "Pakistan Says It Has Shot Down Five Indian Planes, Taken Soldiers Prisoner"Bloomberg News। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  45. Yeung, Tavia (৭ মে ২০২৫)। "Pakistan downs 2 Indian jets in retaliation for overnight strikes"China Daily। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  46. "Pakistan downs three Indian Air Force jets as retaliation for missile attacks under way: state media"Business Recorder। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  47. "Pakistan downs 2 Indian jets as retaliation for late-night strikes at 5 sites: state media"DAWN (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  48. "India launches missile attack in Pakistan as PAF, army retaliate: security sources"The Express Tribune (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  49. Marsi, Federica; Quillen, Stephen (৬ মে ২০২৫)। "India-Pakistan live: India strikes Pakistan, Pakistan-administered Kashmir"Al Jazeera। ৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  50. "India launches Operation Sindoor, exchanges heavy fire with Pakistan"Al Jazeera। ৬ মে ২০২৫। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  51. Mogul, Rhea; Saifi, Sophia; Iyer, Aishwarya S.; Sangal, Aditi; Hammond, Elise; Powell, Tori B.; Yeung, Jessie; Harvey, Lex; Radford, Antoinette (৬ মে ২০২৫)। "India attack on Pakistan in wake of Kashmir massacre, airspaces closed around Lahore"CNN News। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  52. "'No Regret, No Despair': 10 Of Masood Azhar's Family Killed In Op Sindoor"NDTV। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  53. "India strikes Pakistan over Kashmir tourist killings"Reuters
  54. "Devastation among locals after India strikes Pakistan and Pakistan-administered Kashmir"BBC News। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  55. "Pakistan says toll from Indian missile strikes rises to 31"The Financial Express। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  56. "Indian drones violates Pakistani airspace"Arab News। ৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  57. "4 children among 15 killed, 54 injured as Pakistan targets civilians in Poonch"The Statesman। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  58. "Death toll rises to 15 – Indian army"BBC News। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  59. "Poonch: 12 killed after schools, gurudwara and houses targeted by Pakistan Army"The Financial Express। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  60. Bajwa, Harpreet (৭ মে ২০২৫)। "One killed, nine injured as unidentified aircraft crashes in village near Punjab's Bathinda"The New Indian Express। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  61. "India attack on Pakistan in wake of Kashmir massacre, airspaces closed around Lahore"CNN News। ৭ মে ২০২৫। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  62. "Indian missiles hit five locations inside Pakistan: ISPR"Dunya News। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  63. "Flight operations resume at major airports after 8-hour shutdown"The News International। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  64. "Educational Institutions Closed, BISE (Inter) Exam Postponed For 7th May"Urdu Point। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  65. "India-Pakistan fighting live: India fires missiles into Pakistan"Al Jazeera। ৬ মে ২০২৫। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  66. "PM session exams cancelled for CIE students in Lahore"Pakistan Today (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  67. "Operation Sindoor: India closes 25 airports, cancels 300+ flights after missile strikes on terror camps - CNBC TV18"CNBC TV18। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫
  68. "Operation Sindoor: Flights to and from Srinagar, Leh, Dharamshala, Amritsar, Jammu affected"The Economic Times। ৭ মে ২০২৫। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  69. Mogul, Rhea (৬ মে ২০২৫)। "Major airlines are avoiding Pakistan's airspace as tensions with India remain high following tourist massacre"CNN News। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  70. "Operation Sindoor: Flights to and from Delhi, Srinagar, Leh, Dharamshala, Amritsar, Jammu affected"The Economic Times। ৭ মে ২০২৫। আইএসএসএন 0013-0389। ৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  71. "3 Bangladesh-bound int'l flights diverted amid India-Pakistan crisis"Business Standard। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  72. "Malaysia Airlines, Batik Air announce flight suspensions due to India-Pakistan fighting"The Star। ৭ মে ২০২৫। ৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  73. "Misleading posts obtaining millions of views on X"BBC News। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  74. "ভারতে ৬ টিভির ইউটিউব চ্যানেল বন্ধ: ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার"ইত্তেফাক। ১০ মে ২০২৫।
  75. "Trump says India, Pakistan agree to 'full and immediate ceasefire'"Al Jazeera। ১০ মে ২০২৫।
  76. "Military leaders agree to stop all fighting between India and Pakistan"Al Jazeera। ১০ মে ২০২৫।
  77. "Ceasefire agreement with India not partial: Pakistani foreign minister"Al Jazeera। ১০ মে ২০২৫।
  78. "More from Pakistan's foreign minister"Al Jazeera। ১০ মে ২০২৫।
  79. "US's Rubio says India, Pakistan agreed 'to start talks at a neutral site'"Al Jazeera। ১০ মে ২০২৫।
  80. "Pakistan opens airspace to all flights"Al Jazeera। ১০ মে ২০২৫।
  81. "India fires missiles across the frontier with Pakistan, killing at least 1 child, officials say"AP News (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  82. 1 2 "How world leaders react to Indian strikes in Pakistan after Kashmir attack"Reuters। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  83. "Abdullah bin Zayed Calls for Restraint Between India and Pakistan and Avoiding Military Escalation"www.mofa.gov.ae। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  84. "India says it has launched strikes on Pakistan and Pakistan-administered Kashmir – latest"BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  85. "UN Secretary-General urges military restraint from India, Pakistan" (সংবাদ বিজ্ঞপ্তি)। United Nations। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫

[]

  1. "Trump says '7 brand new, beautiful' aircraft downed in Pakistan-India conflict"www.aa.com.tr। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬