বিষয়বস্তুতে চলুন

অপারেশন পরাক্রম পদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপারেশন পরাক্রম পদক
Op-parakram-medal
পুরস্কারদাতা দেশ ভারত ভারত
ধরন সামরিক পুরস্কার
পুরস্কৃত হওয়ার কারণ পরাক্রম অভিযানে সেবাদানকারী সামরিক ও বেসামরিক কর্মীদের স্বীকৃতি সরূপ প্রদত্ত
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ১৩ ডিসেম্বর, ২০০১
ফিতা

অপারেশন পরাক্রম পদক ভারত সরকার প্রদত্ত একটি সামরিক পুরস্কার। ১৩ ডিসেম্বর ২০০১ হতে ১০ জুন, ২০০২ সময়কালে ভারত ও পাকিস্তানের কারগিল সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশই সামরিক অবস্থান নেয়। ভারত এই অভিযানকে 'অপারেশন পরাক্রম' নামে অভিহিত করে।[১] এই অপারেশনে পরাক্রমে সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের সেবার স্বীকৃতিস্বরূপ পদকটি প্রদান করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পদাতিক দল, সহায়ক ও সংরক্ষিত বাহিনী, নার্সিং অফিসার এবং নার্সিং সেবার অন্যান্য সদস্য এবং আইনত গঠন করা অন্যান্য সশস্ত্র বাহিনী সহ যারা এই অভিযানের সাথে জড়িত ছিলেন, তাদের এই পদক দেওয়া হয়েছিল।[২]

ইতিহাস

[সম্পাদনা]

২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি অপারেশন পরাক্রমে জড়িত ও সেবা প্রদানকারী সকলকে তাদের কাজের স্বীকৃতি সরূপ পুরস্কৃত করার জন্য এই বিশেষ পদক প্রদানের ঘোষণা দেন।[৩]

পদকটি গোলাকৃতির, তামা ও নিকেলের সংকর ধাতুতে তৈরী। পদকের মূল চাকতি ৩৫ মিলিমিটার ব্যাসের এবং একটি সমান্তরাল বারের সাথে সংযুক্ত। চাকতির সম্মুখাংশে ভারতের মানচিত্র এবং 'অপারেশন পরাক্রম' শব্দযুগল ইংরেজি ও হিন্দি ভাষায় খোদাই করে বসানো। পশ্চাতে একটি বৃত্তের ভিতরে ভারতের জাতীয় প্রতীক অঙ্কিত।

পদকের ফিতাটি দৈর্ঘ্যে ৩২ মিলিমিটার, ফিতার ডান হতে বাম দিকে সমান ভাবে নীল, জলপাই সবুজ ও বালুকা রং বিস্তৃত। নীল ও জলপাই সবুজ রঙের মাঝে ২ মিলিমিটার অংশ সাদা এবং জলপাই সবুজ ও বালুকা রঙের মাঝে ২ মিলিমিটার অংশ লাল রঙ দিয়ে পৃথককৃত।[২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ রাজেশ এম. বাসরুর (১৪ ডিসেম্বর ২০০৯)। "The lessons of Kargil as learned by India"। পিটার আর. লেভয় (সম্পাদক)। Asymmetric Warfare in South Asia: The Causes and Consequences of the Kargil Conflict (প্রথম সংস্করণ)। পৃ. ৩২৬। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৭৬৭২১-৭। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৩।
  2. 1 2 "Op Parakram Medal"। ৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৬।
  3. ↑ "Medal-Medaille , Orders, decorations and medals of the world for sale online"। মেডেল-মেডালিয়া ডট কম। ৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৬।