বিষয়বস্তুতে চলুন

অন্তর্ভুক্তি (শিক্ষা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘানার শিক্ষার্থীরা শিক্ষায় মেয়ে ও নারীদের অন্তর্ভুক্তির জন্য একটি মিছিলে অংশগ্রহণ করছে

শিক্ষায় অন্তর্ভুক্তি বলতে সকল শিক্ষার্থীকে শিক্ষা ও শিখনের সমান সুযোগের সমান অভিগম্যতার জন্য অন্তর্ভুক্ত করাকে বোঝায়।[] এটি শিক্ষাগত সমতা বা শিক্ষাগত ন্যায্যতা থেকে পৃথক একটি ধারণা। অন্তর্ভুক্তির ধারণাটি বিশেষ শিক্ষার প্রেক্ষাপটে একটি ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা কর্মসূচি বা ৫০৪ নং পরিকল্পনার মাধ্যমে উদ্ভূত হয়েছিল। এর ভিত্তিতে ধারণা করা হয় যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সামাজিক মিথস্ক্রিয়ায় আরও সফল হওয়ার জন্য উল্লিখিত মিশ্র অভিজ্ঞতা থাকা আরও কার্যকর, যা তাদেরকে জীবনে আরও বেশি সাফল্যের দিকে পরিচালিত করে। অন্তর্ভুক্তি প্রতিমান (মডেল) বাস্তবায়নের পেছনের দর্শনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার জন্য বিশেষ শ্রেণীকক্ষ এবং বিশেষ বিদ্যালয়ের ব্যবহারের ব্যবস্থা করে, তবে এগুলিকে অগ্রাধিকার দেয় না। শিক্ষা প্রশাসকরা বিশেষ শিক্ষার বিচ্ছিন্নকারী প্রতিমানগুলি থেকে সম্পূর্ণরূপে বাস্তবসম্মতভাবে সরে আসার উদ্দেশ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিমানগুলি বলবৎ করেন। এর পেছনের ধারণাটি হল যে এটি সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের এবং বিশেষ শিক্ষার শিক্ষার্থীদের উভয়ের জন্য সামাজিকভাবে সুবিধাজনক। এক্ষেত্রে বেশি সক্ষম শিক্ষার্থীরা অনুসরণীয় সতীর্থ আদর্শ হিসেবে কাজ করে এবং কম সক্ষম শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের সমানুভূতি শেখার প্রেরণা হিসেবে কাজ করে।

এই চর্চাগুলি বিভিন্নভাবে বাস্তবায়িত হতে পারে। বিদ্যালয়গুলি প্রায়শই হালকা থেকে মাঝারি মাত্রার বিশেষ চাহিদা সম্পন্ন নির্বাচিত শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তি প্রতিমানটি ব্যবহার করে। সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়গুলি বিরল, যেগুলিতে "সাধারণ শিক্ষা" এবং "বিশেষ শিক্ষা" কর্মসূচিগুলিকে আলাদা করা হয় না। বরং এর পরিবর্তে বিদ্যালয়টিকে পুনর্গঠিত করা হয়, যাতে সমস্ত শিক্ষার্থী একসাথে শিখতে পারে।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা 'একাঙ্গীকরণ' বা 'মূলধারার' শিক্ষা প্রতিমান থেকে আলাদা, যা আগে উদ্বেগের বিষয় ছিল। এক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পূর্ণ অংশগ্রহণ এবং তাদের সামাজিক, নাগরিক এবং শিক্ষাগত অধিকারের প্রতি শ্রদ্ধাকে উচ্চমূল্য প্রদান করা হয়। অন্তর্ভুক্তির অনুভূতি কেবল শারীরিক এবং জ্ঞানীয় অক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এতে সক্ষমতা, ভাষা, সংস্কৃতি, লিঙ্গ, বয়স এবং অন্যান্য ধরনের মানবিক পার্থক্যের ক্ষেত্রে মানব বৈচিত্র্যের সম্পূর্ণ পরিসরও অন্তর্ভুক্ত।[] রিচার্ড উইলকিনসন এবং কেট পিকেট লিখেছেন যে, "শিক্ষামূলক কাজে শিক্ষার্থীদের কর্মক্ষমতা এবং আচরণ আমাদের অনুভূতি, অন্যরা আমাদেরকে কীভাবে দেখছে ও বিচার করছে, তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হতে পারে। যখন আমরা নিজেদেরকে অপরের দ্বারা নিকৃষ্ট হিসেবে দেখার প্রত্যাশা করি, তখন আমাদের সক্ষমতা হ্রাস পেতে থাকে"।[] এই কারণেই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ পর্যাপ্ত ভৌত অবকাঠামো এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশের প্রয়োজনীয়তা স্বীকার করে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Qvortrup, Ane; Qvortrup, Lars (২০১৮)। "Inclusion: Dimensions of inclusion in education": ৮০৩–৮১৭। ডিওআই:10.1080/13603116.2017.1412506 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. "What is Inclusive Design"Inclusive Design Research Centre। OCAD University। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫
  3. Wilkinson, Richard; Pickett, Kate (২০১০)। The Spirit Level- Why Equity is Better for Everyone (2010 সংস্করণ)। Penguin Books। পৃ. ১১৩। আইএসবিএন ৯৭৮-০-২৪১-৯৫৪২৯-৪
  4. "SDG4's 10 targets"Global Campaign For Education (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০

উৎসপঞ্জি

[সম্পাদনা]
  • Ainscow M., Booth T. (2003) The Index for Inclusion: Developing Learning & Participation in Schools. Bristol: Center for Studies in Inclusive Education
  • Thomas, G., & Loxley, A. (2007) Deconstructing Special Education and Constructing Inclusion (2nd Edition). Maidenhead: Open University Press.
  • Elementary programming for inclusive classrooms
  • Social development: Promoting Social Development in the Inclusive Classroom
  • M. Mastropieri, Thomas E. Scruggs. The Inclusive Classroom: Strategies for Effective Instruction
  • Mary Beth Doyle. The Paraprofessional's Guide to the Inclusive Classroom
  • Conrad M., & Whitaker T. (1997). Inclusion and the law: A principal's proactive approach. The Clearing House
  • Jorgensen, C., Schuh, M., & Nisbet, J. (2005). The inclusion facilitator's guide. Baltimore: Paul H. Brookes Publishing Co.
  • Gunckel, Kristin L., and Felicia M. Moore. "Including Students and Teachers in the Co-Design of the Enacted Curriculum." Eric.ed.gov, 2005, https://files.eric.ed.gov/fulltext/ED498676.pdf.

আরও পড়ুন

[সম্পাদনা]
  • Baglieri, S., & Shapiro, A. (2012). Disability Studies and the Inclusive Classroom. New York, NY: Routledge.
  • Biklen, D.2000. Constructing inclusion: Lessons from critical, disability narratives.International Journal on Inclusive Education, 4(4):337 –353.
  • Biklen, D., & Burke, J. (2006). Presuming competence. Equity & Excellence in Education, 39, 166–175.
  • Connor, D. (2006). Michael's Story: "I get into so much trouble just by walking":Narrative knowing and life at the intersections of learning disability, race, and class. Equity & Excellence in Education, 39, 154–165.
  • Davis, L. J. (2010). Constructing normalcy. In L. J. Davis (Ed.), The Disability Studies Reader. (3rd ed.) (pp. 9–28). New York: Routledge.
  • Erevelles, N. (2011). "Coming out Crip" in inclusive education. Teachers College Record, 113 (10). Retrieved from http://www.tcrecord.org Id Number: 16429
  • Graham, L., & Slee, R. (2007). An illusory interiority: Interrogating the discourse/s of inclusion. Educational Philosophy and Theory, 40, 277–293.
  • Kasa-Hendrickson, C. (2005) 'There's no way this kid's retarded': Teachers' optimistic constructions of students' ability. International Journal of Inclusive Education, 9 (1), 55–69.
  • Kluth, P. 2003. "You're going to love this kid." Teaching students with autism in the inclusive classroom, Baltimore: Brookes.
  • Knobloch, P. & Harootunian, B. (1989). A classroom is where difference is valued. (pp. 199–209). In: S. Stainback, W. Stainback, & Forest, M., Educating All Students in the Mainstream of Regular Education. Baltimore, MD: Paul H. Brookes.
  • O'Brien, L. (2006). Being bent over backward: A mother and teacher educator challenges the positioning of her daughter with disabilities. Disability Studies Quarterly, 26 (2).
  • Porter, L., & Smith, D. (Eds.) (2011). Exploring inclusive educational practices through professional inquiry. Boston, MA: Sense Publishers.
  • Putnam, J. W. (1993). Cooperative Learning and Strategies for Inclusion: Celebrating Diversity in the Classroom. Baltimore, MD: Paul H. Brookes.
  • Stainback, S. & Stainback, W. (1996). Inclusion: Guide for Educators. Baltimore, MD: Paul H. Brookes.
  • Strully, J. & Strully, C. (1984, September). Shawntell & Tanya: A story of friendship. Exceptional Parent, 35–40.
  • Thomas, G. (2012). A review of thinking and research about inclusive education policy, with suggestions for a new kind of inclusive thinking. British Educational Research Journal, 38 (3), 473–490.
  • Thompson, B., Wickham, D., Shanks, P., Wegner, J., Ault, M., Reinertson, B. & Guess, D. (nd, @1985). Expanding the circle of inclusion: Integrating young children with severe multiple disabilities into Montessori classrooms. Montessori Life.
  • Toste, Jessica R.. "The Illusion of Inclusion: How We Are Failing Students with Learning Disabilities", Oath Inc. (2015). Website.11(12)2017
  • Wa Munyi, C. ( 2012). Past and present perceptions towards disability: A historical perspective. Disability Studies Quarterly, 32.
  • Werts, M.G., Wolery, M., Snyder, E. & Caldwell, N. (1996). Teacher perceptions of the supports critical to the success of inclusion programs. TASH, 21(1): 9-21.
  • Gunckel, Kristin L., and Felicia M. Moore. "Including Students and Teachers in the Co-Design of the Enacted Curriculum." Eric.ed.gov, 2005, https://files.eric.ed.gov/fulltext/ED498676.pdf.

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Standards-based Education Reform