অনুরূপলিঙ্গী
| Transgender topics |
|---|
| Part of a series on |
|
|
অনুরূপলিঙ্গী (ইংরেজি: Cisgender) শব্দটি (যা প্রায়শই সংক্ষেপে সিস্ [cis]; এবং কখনও কখনও ‘সিস্সেক্সুয়াল’ [cissexual] রূপে উল্লিখিত হয়) এমন এক ব্যক্তিকে নির্দেশ করে, যার লিঙ্গ-পরিচয় জন্মের সময়ে তাঁর প্রতি নির্ধারিত জৈবিক লিঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ; অর্থাৎ, যিনি রূপান্তরকামী (transgender) নন।[১][২][৩] ‘সিস্-’ (cis-) উপসর্গটি লাতিন ভাষার অন্তর্গত এবং এর অর্থ ‘এই পার্শ্বস্থ’। ‘রূপান্তরকামী’ (transgender) শব্দটির বিপরীতার্থবোধক পদ রূপে ১৯৯৪ খ্রিষ্টাব্দে ‘অনুরূপলিঙ্গী’ (cisgender) পরিভাষাটি প্রথম প্রবর্তিত হয়েছিল, এবং লিঙ্গবিষয়ক সামাজিক ভাবচর্চার পরিবর্তনের ফলে ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে এটা অভিধানসমূহে স্থান লাভ করতে আরম্ভ করে।[৪][৫]
‘অনুরূপলিঙ্গ-স্বাভাবিকতাবাদ’ (cisnormativity; অর্থাৎ অনুরূপলিঙ্গ-পরিচয়ই কাঙ্ক্ষিত অথবা স্বাভাবিক বলে গৃহীত- এই পূর্বধারণা) এবং ‘অনুরূপলিঙ্গ-পক্ষপাত’ (cissexism; অর্থাৎ অনুরূপলিঙ্গী ব্যক্তিবর্গের অনুকূলে পক্ষপাতিত্ব কিংবা পূর্বসংস্কার)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "cisgender"। Merriam-Webster.com Dictionary। n.d.। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২১।
- ↑ Schilt, Kristen; Westbrook, Laurel (আগস্ট ২০০৯)। "Doing Gender, Doing Heteronormativity: 'Gender Normals,' Transgender People, and the Social Maintenance of Heterosexuality"। Gender & Society। ২৩ (4): ৪৪০–৬৪ [৪৬১]। ডিওআই:10.1177/0891243209340034। আইএসএসএন 0891-2432। এস২সিআইডি 145354177।
- ↑ Blank, Paula। The Atlantic (মার্কিন ইংরেজি ভাষায়) https://www.theatlantic.com/entertainment/archive/2014/09/cisgenders-linguistic-uphill-battle/380342/। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ Martin, Katherine। "New words notes June 2015"। Oxford English Dictionary। Oxford University Press। ১৪ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৫।
- ↑ "Tracing Terminology: Researching Early Uses of 'Cisgender'"। Historians.org। Perspectives on History। American Historical Association। ২২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯।