অনুরাধা কৃষ্ণমূর্তি
অনুরাধা কৃষ্ণমূর্তি | |
|---|---|
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | পনির প্রস্তুতকারক এবং কৌশল পরামর্শদাতা |
| পরিচিতির কারণ | নারী শক্তি পুরস্কার |
অনুরাধা কৃষ্ণমূর্তি একজন ভারতীয় সামাজিক উদ্যোক্তা এবং পনির প্রস্তুতকারক। তিনি তাঁর সহকর্মী নম্রতা সুন্দরেসানের সাথে ২০১৭ নারী শক্তি পুরস্কার জিতেছেন।
কর্মজীবন
[সম্পাদনা]অনুরাধা কৃষ্ণমূর্তি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করার জন্য একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তাদের কাজ খুঁজে পেতে সহায়তা করেছিলেন।[১] ২০১৬ সালে, তিনি চেন্নাইতে প্রধান পাচক নম্রতা সুন্দরেসনের সাথে কাসে চিজ প্রতিষ্ঠা করেন।[২] তাঁরা প্রায় দশ বছর ধরে একে অপরকে চেনেন এবং তাঁর নতুন ব্যবসায়িক অংশীদার নম্রতা দিনের বেলা একটি কৌশলগত পরামর্শদাতা প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁদের উৎপাদনের প্রথম বৈচিত্র্যটি ছিল এক ধরণের কোয়ার্ক।[৩] তাঁরা স্থানীয় উপাদান যোগ করে ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করে অন্যান্য প্রাকৃতিক পনির তৈরি করেন, উদাহরণস্বরূপ মিলাগাই পোডি ব্যবহার করে "ওড টু চেন্নাই" নামক একটি চেডার পনির (তুলনামূলকভাবে শক্ত, সাদাটে) তৈরি করেন। অনুরাধা কৃষ্ণমূর্তি সামাজিক উদ্যোক্তা হিসেবে তাঁর পটভূমির কারণে প্রতিবন্ধী মহিলাদের নিয়োগ এবং প্রশিক্ষণ দিতে শুরু করেন। ২০২০ সালের হিসাব অনুযায়ী, কাসে সংস্থা ৩০টিরও বেশি বৈচিত্র্যের পনির উৎপাদন করছিল।[২]

অনুরাধা কৃষ্ণমূর্তি এবং নম্রতা সুন্দরেসন দুজনেই তাঁদের উদ্যোগের জন্য ২০১৭ সালের নারী শক্তি পুরস্কার পেয়েছেন।[৪] ২০১৮ সালে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে[৫] ভারতের তৎকালীন রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন। এই পুরস্কারটি ভারতের মহিলাদের জন্য সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sharma, Ankit Sharma (১০ এপ্রিল ২০১৮)। "Meet The Nari Shakti Puruskar Receipents [sic] Who Are Empowering Disabled Women"। The Logical Indian (ইংরেজি ভাষায়)। ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২১।
- 1 2 S, Yogitha (৬ জানুয়ারি ২০২০)। "Cheese with a cause"। Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Anna (১৫ মার্চ ২০১৭)। "The Käse Of Making Cheese In Chennai: An Interview With The Founders Of Käse Cheese"। HungryForever Food Blog (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "A 'cheesy' effort to give women wings"। The New Indian Express। ১৯ মার্চ ২০১৮। ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Nari Shakti Puraskar - Gallery"। narishaktipuraskar.wcd.gov.in। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১।
- ↑ Kuttoor, Radhakrishnan (৭ মার্চ ২০১৮)। "Charity 'home maker' gets her due on women's day"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।