অনুরাধা এন নায়েক
অনুরাধা এন নায়েক | |
|---|---|
| জন্ম | বিংশ শতাব্দী |
| জাতীয়তা | ভারতীয় |
| শিক্ষা | গোয়া বিশ্ববিদ্যালয় |
| পেশা | গবেষক |
| নিয়োগকারী | জাতীয় সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট (এনআইও) এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের কেন্দ্রীয় উপকূলীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট (সিসিএআরআই) |
| পরিচিতির কারণ | খোলা কানাকোনা লঙ্কা চাষী গোষ্ঠী তৈরি করা |
অনুরাধা এন নায়েক একজন ভারতীয় গবেষক যিনি গোয়ার সেন্ট্রাল কোস্টাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (সিসিএআরআই)-এ কর্মরত। খোলা বা কানাকোনা লঙ্কা চাষে উপজাতীয় মহিলাদের সহায়তা করার জন্য তিনি ২০১৮ সালের নারী শক্তি পুরস্কার পেয়েছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অনুরাধা এন নায়েক গোয়ার অধিবাসী এবং তিনি গোয়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে পড়াশোনা করেছেন।[১][২]
কর্মজীবন
[সম্পাদনা]অনুরাধা নায়েক প্রথমে জাতীয় সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট (এনআইও) এবং তারপর ভারতীয় কৃষি গবেষণা পরিষদের কেন্দ্রীয় উপকূলীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট (সিসিএআরআই)-এ গবেষক হিসেবে কাজ করেছিলেন।[১][৩] সিসিএআরআই-তে থাকাকালীন, তিনি কাবো দে রামা পরিদর্শনের সময় লাল খোলা লঙ্কাগুলি রোদে শুকোনোর জন্য পড়ে থাকতে দেখেছিলেন।[৩] এই লঙ্কার নামকরণ হয়েছে খোলা গ্রাম থেকে এবং শুধুমাত্র বর্ষাকালে কানাকোনা অঞ্চলের পাহাড়ি ঢলে এটি জন্মে।[৪]
লঙ্কা চাষকারী উপজাতীয় মহিলারা প্রথমে অনুরাধা নায়েকের সাথে তাদের চাষের কৌশল নিয়ে আলোচনা করতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু তিনি তাদের বৈজ্ঞানিক গবেষণার মূল্য সম্পর্কে বুঝিয়ে রাজি করান।[৩] তিনি মহিলাদের একটি সামাজিক সংগঠন, খোলা কানাকোনা লঙ্কা চাষী গোষ্ঠী গঠনে সাহায্য করেছিলেন, যারা বাজারে লঙ্কা প্যাকেটজাত করে বিক্রি করে।[৩] এই দলটিকে উদ্ভিদ জিনোম সেভিয়ার কমিউনিটি পুরস্কার প্রদান করা হয় এবং অনুরাধা নায়েক ২০১৮ সালের নারী শক্তি পুরস্কার লাভ করেন।[১][৪] দ্বিতীয়টি হল ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যা শুধুমাত্র মহিলাদের জন্য এবং অনুরাধা নায়েক ছিলেন গোয়ার প্রথম অধিবাসী যিনি এটি জিতেছিলেন।[১]
২০২০ সালের জানুয়ারিতে, খোলা লঙ্কাকে ভৌগোলিক নির্দেশক মর্যাদা দেওয়া হয়েছিল এবং এর চাষের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে পরীক্ষামূলক ঘোষণা করা হয়েছিল, কিন্তু অনুরাধা সমতল ভূমিতে এটির চাষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।[৪] তিনি অন্যান্য স্থানীয় ফসলের দিকে মনোযোগ দিয়েছিলেন, যেমন আগাসাইম এবং তালেইগাও থেকে আসা হারমাল লঙ্কা এবং সেন্ট এস্তেভাভ দ্বীপ থেকে আসা ঢেঁড়স।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Goan botanist helps tribals conserve, promote Khola chilli, gets nat'l award"। The Times of India (ইংরেজি ভাষায়)। TNN। ১৩ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- ↑ "Congratulations" (পিডিএফ)। unigoa.ac.in। University of Goa। ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- 1 2 3 4 5 Pawaskar, Bharati। "The spicy side of Goan heritage"। The Goan (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- 1 2 3 Sayed, Nida (৬ জুলাই ২০২০)। "Agri dept to try growing Khola chillies on flat land"। The Times of India (ইংরেজি ভাষায়)। TNN। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।