অনুরাধা আচার্য
অনুরাধা আচার্য | |
|---|---|
| জন্ম | ১৯৭২ (বয়স ৫৩–৫৪) |
| জাতীয়তা | |
| নাগরিকত্ব | ভারতীয় |
| মাতৃশিক্ষায়তন | আইআইটি খড়গপুর শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয় |
| পরিচিতির কারণ | জিনোমিক্স |
| পুরস্কার | ইয়ং গ্লোবাল লিডার, বিশ্ব অর্থনৈতিক ফোরাম |
| ওয়েবসাইট | অনু আচার্যের ব্লগ [১] |
অনুরাধা আচার্য (জন্ম ১৯৭২) একজন ভারতীয় উদ্যোক্তা। তিনি ওসিমাম বায়ো সলিউশনস এবং ম্যাপমাইজিনোম-এর প্রতিষ্ঠাতা এবং সিইও।[২] ২০১১ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাঁকে ইয়ং গ্লোবাল লিডার খেতাবে ভূষিত করে।[৩]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অনুরাধা আচার্যের জন্ম বিকানীরে হলেও জীবনের বেশিরভাগ সময় তিনি খড়গপুরে কাটিয়েছেন। তিনি ১৯৯৫ সালে আইআইটি খড়গপুর থেকে স্নাতক হন।[৪] এরপর তিনি ১৯৯৫ সালে শিকাগোতে চলে যান এবং শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর এবং এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস) ডিগ্রি অর্জন করেন।[৫]
অধিষ্ঠিত পদসমূহ
[সম্পাদনা]অনুরাধা আচার্য হলেন ওসিমাম বায়ো সলিউশনের প্রতিষ্ঠাতা এবং সিইও, এই সংস্থাটি আবিষ্কার, উন্নয়ন এবং ডায়াগনস্টিকসের জন্য একটি জিনোমিক্স (একটি জীবের সম্পূর্ণ জিন সেটের অধ্যয়ন) আউটসোর্সিং কোম্পানি, যাদের সদর দপ্তর ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতের হায়দ্রাবাদে ছিল। তিনি পশ্চিমবঙ্গের কল্যাণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জিনোমিক্সের বোর্ডে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের গভর্নিং বডির সদস্য হিসেবে এবং গ্লোবাল এজেণ্ডা কাউন্সিল অন জেনেটিক্স ২০১১-এর ভাইস চেয়ারপারসন হিসেবেও কাজ করেন।[৬][৭][৮]
তিনি ম্যাপমাইজিনোমের প্রতিষ্ঠাতা এবং সিইও - এটি একটি আণবিক ডায়াগনস্টিক কোম্পানি যা ব্যক্তিগত জিনোমিক্স এবং ডায়াগনস্টিক পণ্য সরবরাহ করে।[৯]
তিনি অ্যাসোসিয়েশন অফ বায়োটেক এন্টারপ্রাইজেসের বোর্ড সদস্য,[১০] অ্যাকশন ফর ইণ্ডিয়ার উপদেষ্টা বোর্ডে[১১] এবং আইভিক্যাপ ভেঞ্চারসের পরামর্শদাতা বোর্ডে রয়েছেন।[১২] মেরিল্যাণ্ড-ভিত্তিক কোম্পানি জিন লজিকের জিনোমিক্স বিভাগটি ২০০৭ সালে ওসিমাম অধিগ্রহণ করে এবং ২০১২ সালে ওসিমাম ব্যবসার একটি অংশ (বায়োরিপোজিটরি) ট্রান্সজেনোমিক্সের কাছে বিক্রি করে এবং বাকি ব্যবসা ভারতে স্থানান্তরিত করে।[১৩]
ওসিমাম প্রতিষ্ঠার আগে, তিনি এসইআই ইনফরমেশন নামে একটি পরামর্শদাতা সংস্থা এবং ম্যান্টিস ইনফরমেশন নামে একটি টেলিযোগাযোগ সফটওয়্যার সংস্থায় বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন, যা পরবর্তীতে ডাইনেজি কর্পোরেশন দ্বারা অধিগ্রহণ করা হয়েছে।[১৩]
স্বীকৃতি
[সম্পাদনা]২০০৬ সালে রেড হেরিং ম্যাগাজিন অনুরাধা আচার্যকে ৩৫ বছরের কম বয়সী ২৫ জন টেক টাইটানের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।[১৪] তিনি বায়োস্পেকট্রাম ম্যাগাজিন কর্তৃক বর্ষসেরা উদ্যোক্তা পুরস্কার[১৫] এবং ২০০৮ সালে অ্যাস্টিয়া লাইফ সায়েন্স ইনোভেটর্স অ্যাওয়ার্ডও পেয়েছেন।[১৬] তাঁকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম কর্তৃক ২০১১ সালের তরুণ বিশ্ব নেতা হিসেবে সম্মানিত করা হয়েছে।[১৭] ২০১৫ সালে ইকোনমিক টাইমস কর্তৃক তাঁকে ইটি উইমেন অ্যাহেড সম্মাননা প্রদান করা হয়।[১৮] ফোর্বস কর্তৃক ২০১৮ সালের ডব্লিউ-পাওয়ার ট্রেলব্লেজারে তাঁর নাম ছিল।
অনুরাধা আচার্যের কবিতার ওপর একটি বই প্রকাশিত হয়েছে যার নাম "অ্যাটোমিক পোহে- র্যাণ্ডম রাইমস অ্যাট অড টাইমস- অন সায়েন্স, নন সায়েন্স অ্যাণ্ড ননসেন্স"।[১৯] তিনি ফার্মাসিউটিক্যাল আউটসোর্সিং: ডিসকভারি অ্যাণ্ড প্রিক্লিনিক্যাল সার্ভিসেস (ফার্মাসিউটিক্যাল আউটসোর্সিং, খণ্ড ১) বইটিতে রিসার্চ অ্যাজ এ সার্ভিস (আরএএএস) সম্পর্কে একটি অধ্যায় লিখেছেন। তিনি নেচার বায়োটেকনোলজিতে "হোয়াট মার্জারেশনস ক্যান ডু ফর ইউ" শিরোনামে একটি প্রবন্ধও প্রকাশ করেছিলেন[২০] এবং তিনি হিন্দু বিজনেস লাইনের মতো বিভিন্ন অন্যান্য ম্যাগাজিন এবং সংবাদপত্রে সক্রিয় লেখক।[২১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]অনুরাধা আচার্য একজন অধ্যাপকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর জীবনের প্রথম বছরগুলি একটি ক্যাম্পাস শহরে কাটিয়েছিলেন। তিনি ওসিমাম বায়ো সলিউশনের প্রতিষ্ঠাতা এবং সিএফও সুভাষ লিঙ্গারেডিকে বিবাহ করেছেন।[২২] তাঁদের দুই মেয়ে, নেহা এবং অখিলা।
আরও দেখুন
[সম্পাদনা]- জিনোম ভ্যালি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Janampatri to Genomepatri – Anu Acharya"। Janampatri to Genomepatri – Anu Acharya।
- ↑ Dronamraju, Soundarya (১২ ডিসেম্বর ২০২২)। "INTERVIEW: People keen on preventive healthcare, says Mapmygenome founder Anu Acharya"। www.newstap.in (ইংরেজি ভাষায়)।
- ↑ "Anu Acharya"। The World Economic Forum। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ A toast to IIT Kharagpur ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে
- ↑ "Movers and Shakers with Anuradha Acharya"। frost.com।
- ↑ "CSIR Members of the Governing Body" (পিডিএফ)। csir.res.in। ১৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ Global Agenda Council Members 2011 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জানুয়ারি ২০১২ তারিখে
- ↑ National Institute of Biomedical Genomics: Members of the Governing Body ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ মার্চ ২০১২ তারিখে
- ↑ "Mapmygenome Official Website India"। Default Store View।
- ↑ ABLE Executive Council ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জানুয়ারি ২০১২ তারিখে
- ↑ Advisory Board for Action for India ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জানুয়ারি ২০১২ তারিখে
- ↑ Board of Mentors IvyCap Ventures ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে
- 1 2 "Anu Acharya Map my Genome | ET Cases"। www.etcases.com। ১৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ Titans in Waiting ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে
- ↑ "Biospectrum Biotech Industry Awards declared"। ciol.com। ২২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ Astia Award Winners ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে
- ↑ Ocimum Biosolutions's CEO Anuradha Acharya honoured as 2011 Young Global Leader ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০১-০১ তারিখে
- ↑ www.ETtech.com। "ET startup awards: Anu Acharya becomes the "Women Ahead" – ETtech"। The Economic Times। ৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ Acharya, Anu (৬ অক্টোবর ২০১৫)। Atomic Pohe: Random Rhymes between the lines. On Science, Non Science and Nonsense। CreateSpace Independent Publishing Platform। আইএসবিএন ৯৭৮-১-৫১৭৬-২৬৬৯-৩।
- ↑ Acharya, Anu (২০১১)। "What Mergers can do for you": ১–৩। ডিওআই:10.1038/bioe.2011.4।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Musical ability—it's all in the genes"। thehindubusinessline.com। ৩০ নভেম্বর ২০১৪।
- ↑ "Disclosure"। www.ifc.org।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে অনুরাধা আচার্য সম্পর্কিত মিডিয়া দেখুন।- টুইটারে অনুরাধা আচার্য