বিষয়বস্তুতে চলুন

অনুপম ত্রিপাঠী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুপম ত্রিপাঠী
২০২২ সালে অনুপম
জন্ম (1988-11-02) ২ নভেম্বর ১৯৮৮ (বয়স ৩৭)
মাতৃশিক্ষায়তনকোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস
পেশাঅভিনেতা

অনুপম ত্রিপাঠি (হিন্দি: अनुपम त्रिपाठी ; কোরীয়: 아누팜 트리파티; জন্ম: ২ নভেম্বর ১৯৮৮) হলেন দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী একজন ভারতীয় অভিনেতা। তিনি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন টেলিভিশন সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। নেটফ্লিক্সের দক্ষিণ কোরিয়ান সারভাইভাল ড্রামা সিরিজ স্কুইড গেম (২০২১) -এ আলী আব্দুলের চরিত্রে তার প্রথম প্রধান ভূমিকা তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ত্রিপাঠীর জন্ম ১৯৮৮ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে।[১][২] স্পার্টাকাসের একটি মঞ্চ নাটকে একজন ক্রীতদাসের চরিত্রে অভিনয় করার পর তিনি অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন। তিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত নাট্যকার শহীদ আনোয়ারের বেহরূপ থিয়েটার গ্রুপের অংশ ছিলেন।[৩]

ত্রিপাঠী ২০০৬ সালে গান এবং অভিনয়ের প্রশিক্ষণ শুরু করেন। তিনি নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু ২০১০ সালে কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস অন দ্য আর্টস মেজর এশীয় স্কলারশিপে যোগদানের জন্য দক্ষিণ কোরিয়ায় চলে আসেন। প্রথমে তার সংস্কৃতি ও ভাষার ভিন্নতার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল, কিন্তু দুই বছরেরও কম সময়েই তিনি কোরীয় ভাষায় সাবলীল হয়ে ওঠেন।[২][৩]

কর্মজীবন

[সম্পাদনা]

অনুপম ত্রিপাঠী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে থাকাকালীন কোরিয়ান নাটক এবং বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন।[৪] তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ক্রেডিট ছিল ওড টু মাই ফাদার (২০১৪) এ নামবিহীন একজন শ্রীলঙ্কান ব্যক্তি চরিত্রে।[২] নাটক 불량청년 (বুলিয়াং চেওংনিয়ন)-এ তিনি কোরিয়ার স্বাধীনতার জন্য লড়াই করা একজন বোমা বিশেষজ্ঞের ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন; এই নাটকটি ৩৬তম সিউল থিয়েটার উৎসবে নির্বাচিত হয়েছিল,[৪] এবং হসপিটাল প্লেলিস্ট (২০২০), রেইন অর শাইন (২০১৭)-এর মতো টেলিভিশন ধারাবাহিক এবং স্পেস সুইপারস (২০২১), আশুরা: দ্য সিটি অব ম্যাডনেস (২০১৫)-এর মতো চলচ্চিত্রে তার নামবিহীন বিভিন্ন ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন।[৫] তার অনেক চরিত্রই কোরিয় সমাজে একজন অভিবাসী শ্রমিক হওয়ার সাথে সম্পর্কিত।[২]

ত্রিপাঠীর প্রথম প্রধান চরিত্রের ক্রেডিট ছিল নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ স্কুইড গেম (২০২১)-এ নথিবিহীন পাকিস্তানি কর্মী আলী আব্দুল চরিত্রে।[৬][৭] পরিচালক হোয়াং দং-হিউক বলেছেন যে "কোরিয়ায় ভালো বিদেশী অভিনেতা খুঁজে পাওয়া কঠিন" এবং তিনি ত্রিপাঠীকে তার আবেগপূর্ণ অভিনয়ের ক্ষমতা ও কোরিয়ান ভাষায় দক্ষতার কারণে নির্বাচন করেছিলেন।[৭] ধারাবাহিকটির আন্তর্জাতিক সাফল্যের পরপরই, ত্রিপাঠীর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মাত্র কয়েক দিনের মধ্যে ১০,০০০ থেকে বেড়ে ২৫ লক্ষেরও বেশি হয়ে যায়।[৮]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

অনুপম ত্রিপাঠী ইংরেজি, হিন্দি এবং কোরিয়ান ভাষায় সাবলীল ভাবে কথা বলতে পারেন।[৩]

তিনি ২০২৪ সালে কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস থেকে অভিনয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২][৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ 아누팜트리파티। Naver People Search (কোরীয় ভাষায়)। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২১।
  2. 1 2 3 4 5 Hicap, Jonathan (২৭ সেপ্টেম্বর ২০২১)। "'Squid Game' player No. 199 Anupam Tripathi talks about role, pursuing career in Korea"। Manila Bulletin (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১।
  3. 1 2 3 4 Ramachandran, Naman (৮ অক্টোবর ২০২১)। "'Squid Game' Star Anupam Tripathi on Netflix's Global Phenomenon: 'This Was Just The Starting Point'"। Variety (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২১।
  4. 1 2 "외국인·단신배우 "우릴 보는 낯선 시선…재밌잖아요!""। Edaily [ko] (কোরীয় ভাষায়)। ২২ জুন ২০১৫। ৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১।
  5. ↑ "Anupam Tripathi - Filmography"। HanCinema (ইংরেজি ভাষায়)। ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২১।
  6. ↑ Kirkl, Justin (২৩ সেপ্টেম্বর ২০২১)। "'Squid Game's Cast Features a Mix of Korean Film Powerhouses and Up and Comers"। Esquire (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১।
  7. 1 2 Chen, Heather (৬ অক্টোবর ২০২১)। "A Shout-Out to Ali, a Character Too Pure for the Dark Humanity in 'Squid Game'"। Vice (ইংরেজি ভাষায়)। ৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১।
  8. ↑ Bautista, Rafael (৬ অক্টোবর ২০২১)। "Movies And TV Series You Should Watch If You Want To See More Of The Cast Of Squid Game"। NYLON MANILA (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১।</ref<ref>Sng, Suzanne (৫ অক্টোবর ২০২১)। "Squid Game actors gain millions of Instagram followers after hit show"। The Straits Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0585-3923। ২৬ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১।