অনুপমা জয়সওয়াল
অনুপমা জয়সওয়াল | |
|---|---|
| প্রাথমিক শিক্ষা মন্ত্রী উত্তরপ্রদেশ সরকার | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ ২০১৭ – ২০ আগস্ট ২০১৯ | |
| মুখ্যমন্ত্রী | যোগী আদিত্যনাথ |
| উত্তরসূরী | সতীশ চন্দ্র দ্বিবেদী |
| শিশু উন্নয়ন ও পুষ্টি মন্ত্রী উত্তরপ্রদেশ সরকার | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ ২০১৭ – ২০ আগস্ট ২০১৯ | |
| মুখ্যমন্ত্রী | যোগী আদিত্যনাথ |
| উত্তরসূরী | স্বাতী সিংহ |
| উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১১ মার্চ ২০১৭ | |
| পূর্বসূরী | ওয়াকার আহমেদ শাহ |
| নির্বাচনী এলাকা | বাহরাইচ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩ ফেব্রুয়ারি ১৯৬৭ বাহরাইচ, উত্তরপ্রদেশ, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
| দাম্পত্য সঙ্গী | অশোক কুমার জয়সওয়াল (বি. ১৯৮৯) |
| সন্তান | ১ পুত্র, ২ কন্যা |
| পিতামাতা | রবিদ্র কান্ত |
| প্রাক্তন শিক্ষার্থী | এমএ, এলএলবি অবধ বিশ্ববিদ্যালয় থেকে |
| জীবিকা | রাজনীতিবিদ, ব্যবসায়ী |
অনুপমা জয়সওয়াল একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের উত্তরপ্রদেশের ১৭তম ও ১৮তম বিধানসভার সদস্য। তিনি উত্তর প্রদেশের বাহরাইচ নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন এবং ভারতীয় জনতা পার্টির সদস্য।[১][২]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]জয়সওয়াল ২ মার্চ ১৯৬৭ সালে উত্তরপ্রদেশের বাহরাইচে রবীন্দ্র কান্ত জয়সওয়ালের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি কালওয়ার (জয়সওয়াল) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ১৯৮৯ সালে তিনি অশোক কুমার জয়সওয়ালকে বিয়ে করেন, যিনি পেশায় একজন ব্যাংক ম্যানেজার। তাদের এক ছেলে (শিবম জয়সওয়াল) এবং দুই মেয়ে (ঐশ্বর্য জয়সওয়াল এবং স্বাতী শ্রী জয়সওয়াল) রয়েছেন। ১৯৯৯ সালে তিনি কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে ফৈজাবাদের ডঃ রাম মনোহর লোহিয়া আভাধ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]জয়সওয়াল উত্তরপ্রদেশের সপ্তদশ বিধানসভার সদস্য। ২০১৭ সালের নির্বাচনে তিনি বাহরাইচ থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী রুবাব সায়দাকে ৬,৭০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[৩] যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় তিনি মৌলিক শিক্ষা, শিশু উন্নয়ন ও পুষ্টি, রাজস্ব, অর্থ প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Member Profile"। www.upvidhansabhaproceedings.gov.in। ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯।
- ↑ "Candidate affidavit"। My neta.info। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯।
- ↑ "Assembly result 2017"। Elections.in। ১৩ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯।