অনুপমা গোখলে
অবয়ব
অনুপমা গোখলে (জন্মসূত্রে অনুপমা অভয়ঙ্কর,[১] ১৭ মে ১৯৬৯, মুম্বই) একজন ভারতীয় দাবা খেলোয়াড়। উনি পাঁচবার মহিলাদের ভারতীয় দাবা চ্যাম্পিয়নশীপ (১৯৮৯, ১৯৯০, ১৯৯১, ১৯৯৩ এবং ১৯৯৭) ও দুবার মহিলাদের এশীয় দাবা চ্যাম্পিয়নশীপ (১৯৮৫ ও ১৯৮৭) জেতেন। ১৯৮৫ সালে অ্যাডিলেডে মালেশিয়ার অড্রে ওং এর সাথে যৌথভাবে উনি এশীয় জুনিয়র গার্লস চ্যাম্পিয়নশিপ জেতেন। এর ফলে দুজনেই মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব লাভ করেন। [২]
উনি ৩বার মহিলা দাবা অলিম্পিয়াডে (১৯৮৮, ১৯৯০, ১৯৯২) ও দুইবার এশিয়ান দলগত দাবা চ্যাম্পিয়নশিপে (২০০৩, ২০০৫) ভারতের জাতীয় দলে ছিলেন এবং ২০০৫ সালে রূপো জয় করেন। [৩]
১৯৮৬ সালে উনি পদ্মশ্রী[৪] ও ১৯৯০ সালে অর্জুন পুরস্কার লাভ করেন। ১৬ বছর বয়সে সবচেয়ে কমবয়সী হিসেবে উনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gokhale, Anupama FIDE rating history, 1986-2001 at OlimpBase.org
- ↑ Quah Seng Sun (২৫ এপ্রিল ২০০৮)। "Out of Limbo"। The Star। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৬।
- ↑ Anupama Gokhale team chess record at Olimpbase.org
- ↑ "Padma Awards Directory (1954–2013)" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৭।