অনুজা আইয়ার
অনুজা আইয়ার | |
|---|---|
| জন্ম | |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৮০ – বর্তমান |
অনুজা আইয়ার একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি তামিল চলচ্চিত্র জগতে কাজ করেন। তিনি স্বল্প বাজেটের লোমহর্ষক চলচ্চিত্র "সিভি" (২০০৭) দিয়ে তাঁর অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। এরপর নিনাইথালে ইনিক্কুম (২০০৯) এবং উন্নাইপোল ওরুভান (২০০৯) ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল। ২০১০ সালের এপ্রিল থেকে, তিনি জনপ্রিয় বিনোদন ওয়েবসাইট বিহাইণ্ডউডসের একজন কলামিস্ট হিসেবে কাজ করছেন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অনুজা তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, তাঁর জন্ম নাম ছিল সন্ধ্যা। তিনি চেন্নাইয়ের সেন্টথমের রোজারি ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তাঁর স্কুলজীবন সম্পন্ন করেন এবং পরবর্তীতে দিল্লির শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে বি.কম (অনার্স) ডিগ্রি অর্জন করেন।[২] এরপর তিনি সানওয়া ব্যাংক স্কলারশিপ প্রোগ্রামের অধীনে পড়াশোনা করেন এবং দিল্লির ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি) থেকে বিজ্ঞাপন ও জনসংযোগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পিআরএসআই (পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইণ্ডিয়া) পুরস্কার লাভ করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]তাঁর প্রথম ছবি ছিল লোমহর্ষক চলচ্চিত্র, সিভি (২০০৭), যেখানে তিনি একটি ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন। তাঁর দ্বিতীয় ছবি, মুধাল মুধাল মুধাল ভারাই (২০০৮), যা তামিল সিনেমার প্রথম "নগরকেন্দ্রিক ছবি" হিসেবে পরিচিত, এটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতির জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছিল। তাঁর ভূমিকা আবারও সমালোচক এবং দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল।[৩] ২০০৯ সালে, তিনি পৃথ্বীরাজ অভিনীত নিনাইথালে ইনিক্কুম চলচ্চিত্রে অভিনয় করেন, এটি ছিল কলেজ জীবনের একটি গল্প এবং ২০০৬ সালের মালয়ালম চলচ্চিত্র ক্লাসমেটস- এর পুননির্মাণ। অনুজা একজন স্বল্পভাষী মুসলিম কলেজ ছাত্রী শালিনী চরিত্রে অভিনয় করেছেন, মেয়েটি তার প্রেমিকের খুনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। সেই বছরের শেষের দিকে, তিনি অভিজ্ঞ অভিনেতা মোহনলাল, কমল হাসান এবং ভেঙ্কটেশের সাথে উন্নাইপোল ওরুভান এবং এর তেলুগু সংস্করণ ইনাড়ু- তে অভিনয় করেন। টেলিভিশন সাংবাদিক নাতাশা রাজকুমারের চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং ৫৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ- এ সেরা সহ-অভিনেত্রীর পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হয়।
২০১৩ সালে, অনুজা রাজ টিভির কর্ণাটকী সঙ্গীত রিয়েলিটি-ট্যালেন্ট শো, তানিষ্ক স্বর্ণ সঙ্গীতমের দ্বিতীয় মরশুম উপস্থাপনা করেছিলেন।[৪]
২০১৫ সালে, তিনি উদ্যোক্তা ভরত রামকে বাগদান করেন।[৫]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০০৭ | সিভি | নন্দিনী | |
| ২০০৮ | মুধাল মুধাল মুধাল ভারাই | সিন্ধু | |
| মালারে মৌনামা | কবি | কানাডিয়ান চলচ্চিত্র | |
| ২০০৯ | নিনাইথালে ইনিক্কুম | শালি | |
| উন্নাইপোল ওরুভান | নাতাশা রাজকুমার | মনোনীত, সেরা সহ-অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তামিল | |
| নাাড়ু | শিল্পা কৃষ্ণ | তেলুগু চলচ্চিত্র | |
| ২০১১ | কো | সোনালী | বিশেষ উপস্থিতি |
| যুবান যুবতী | থাঙ্গামিনা | অতিথি উপস্থিতি | |
| ২০১২ | ভিনমীঙ্গল | ইলা | |
| কাধাল ২ কল্যাণম | অপ্রকাশিত |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | চ্যানেল |
|---|---|---|---|---|
| ২০১২ | ধর্মায়ুথম | গায়ত্রী | তামিল | বিজয় টিভি |
| ২০১৩ | তানিষ্ক স্বর্ণ সঙ্গীতম | উপস্থাপক | তামিল | রাজ টিভি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hail Thamizh! – The Times of India ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ নভেম্বর ২০১২ তারিখে. The Times of India. 29 April 2010.
- 1 2 About me. behindwoods.com
- ↑ Review: Mudhal Mudhal Mudhal Varai ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মে ২০০৯ তারিখে. Rediff.com. Retrieved 1 April 2011.
- ↑ "Tanishq Swarna Sangeetham - Season 2 - The Hindu"। The Hindu। ৩ ফেব্রুয়ারি ২০১৩। ১৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৪।
- ↑ "Anuja Iyer is engaged now"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১।
বহিঃ সংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অনুজা আইয়ার (ইংরেজি)