অনিতা শর্মা (নৃত্যশিল্পী)
অনিতা শর্মা | |
|---|---|
সত্রীয়া নৃত্যভঙ্গীমায় অনিতা শর্মা | |
| জন্ম | ১ মার্চ ১৯৬৯ |
| মাতৃশিক্ষায়তন | গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
| পেশা | সত্রীয়া নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষক এবং কোরিওগ্রাফার |
| পুরস্কার | সংগীত নাটক অকাদেমি পুরস্কার (২০১৪) |
অনিতা শর্মা (জন্ম:১ মার্চ ১৯৬৯) ভারতের আসামের একজন সত্রীয়া নৃত্যশিল্পী। তিনি অসমীয়া লোকসংস্কৃতি এবং সত্রীয়া নৃত্যধারার উপর ব্যাপক গবেষণা করেছেন। ২০১৪ সালে, তিনি সত্রীয়া নৃত্যের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছিলেন।
জীবনী
[সম্পাদনা]অনিতা শর্মার জন্ম ১৯৬৯ সালের ১ মার্চ আসামের ডিব্রুগড়ে।[১] ছোটবেলা থেকেই তিনি ভারতীয় ধ্রুপদী নৃত্যের প্রতি আগ্রহী ছিলেন। মাত্র সাত বছর বয়সে তিনি সত্রীয়া শেখা শুরু করেন।[২] তিনি প্রথমে রোসেশ্বর সাইকিয়া বয়ানের অধীনে এবং পরে যতীন গোস্বামীর অধীনে সত্রীয়া নৃত্যে প্রশিক্ষণ নেন।[১] তিনি গরিমা হাজারিকা এবং কেলুচরণ মহাপাত্রের কাছে ওড়িশি নৃত্যের প্রশিক্ষণও নিয়েছেন।[১] তিনি অসমীয়া সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]অনিতার স্বামীর নাম সমর শর্মা।[৪] তাঁর মেয়ে আরহি কৌশিকও একজন সত্রীয়া এবং ওড়িশি নৃত্যশিল্পী।[৪][৫]
কর্মজীবন
[সম্পাদনা]গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে অসমিয়া সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী অনিতা সত্রীয়া নৃত্যধারার উপর ব্যাপক গবেষণা করেছেন এবং গবেষণার ফলাফলকে তাঁর নৃত্য পরিকল্পনায় ব্যবহার করেছেন।[৬] তিনি দূরদর্শনের 'এ' গ্রেড শিল্পী এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের একজন তালিকাভুক্ত শিল্পী।[১][৬] তিনি 'অনুনাদ' পত্রিকায় নৃত্যের উপর বেশ কয়েকটি প্রবন্ধও লিখেছেন।[৭]
অনিতা ভারতের প্রধান নৃত্য উৎসব যেমন খাজুরাহো নৃত্য উৎসব, কোনার্ক নৃত্য উৎসব, দিল্লি আন্তর্জাতিক শিল্প উৎসব, ভারতীয় নৃত্য উৎসব এবং ভাগ্যচন্দ্র জাতীয় ধ্রুপদী নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করেছেন। এছাড়াও সঙ্গীত নাটক আকাদেমির অধীনে তিনি দেশের বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করেছেন।[৬] তিনি ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের মাধ্যমে ভারতের বাইরে বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করেছেন, যার মধ্যে রয়েছে সিডনি ডান্স ফেস্টিভ্যাল এবং নিউ ইয়র্কের ইরেজিং বর্ডারস অ্যাণ্ড ড্রাইভ ইস্ট ফেস্টিভ্যাল।[৬]
অনিতা গুয়াহাটিতে অভিনয় নৃত্য একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, সেখানে তিনি সত্রীয়া নৃত্যের প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রতি বছর 'পরম্পরা নৃত্য ও সঙ্গীত উৎসব' আয়োজন করেন।[৬] ২০১০ সালে, অনিতা এবং তাঁর স্বামী সামাদ পরম্পরা উৎসব শুরু করেন।[৪]
গবেষণা
[সম্পাদনা]"সত্রীয়া নৃত্যে আসামের লোকজ উপাদানের বিভিন্ন রূপ" বিষয়ের উপর গবেষণা করার জন্য ভারত সরকারের সংস্কৃতি বিভাগের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অনিতাকে দুই বছরের জুনিয়র ফেলোশিপ প্রদান করে।[৬] তিনি সঙ্গীত নাটক আকাদেমির সত্রীয়া কেন্দ্রের অধীনে আসামের একটি অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য "ওজাপালি" নিয়ে গবেষণাও পরিচালনা করেছিলেন।
পুরস্কার এবং সম্মাননা
[সম্পাদনা]২০১২ সালে, ভুবনেশ্বরে আন্তর্জাতিক নৃত্য কংগ্রেসের সময়, অনিতাকে নৃত্য বিদুষী উপাধি দিয়ে সম্মানিত করা হয়েছিল।[৮] ২০১৩ সালে, তিনি ভুবনেশ্বরের দেবদাসী জাতীয় নৃত্য উৎসব কমিটি দ্বারা প্রদান করা দেবদাসী পুরস্কার লাভ করেন।[৯] ২০১৪ সালে, অনিতা শর্মা সত্রীয়া নৃত্যের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছিলেন।[১০] তিনি ২০২৪ সালে পঙ্কজ চরণ ওড়িশি রিসার্চ ফাউণ্ডেশনের মাহারী পুরস্কার লাভ করেন।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Anita Sharma" (পিডিএফ)। Sangeet Natak Akademi।
- ↑ "Anita Sharma, Artistic Director at Abhinay Society, Guwahati"। stories.workmob.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫।
- ↑ "Anita Sharma: Leading Sattriya Dance with Distinction"। Ashirvachan। ৩০ জুন ২০২৪।
- 1 2 3 "8th edition of Parampara Dance and Music Festival - Footloose and fancy free with Dr.Sunil Kothari"। narthaki.com। ২৬ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫।
- ↑ Ray, Kasturi (১২ ডিসেম্বর ২০১৫)। "Divas of Dance Dynasties"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫।
- 1 2 3 4 5 6 "Anita Sharma"। ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Michael, Swaran (১৩ এপ্রিল ২০১৯)। "[VoxSpace Life] Sattriya : The Ancient Assamese Dance Form Comes Alive With the Modern Generation"। VoxSpace।
- ↑ Service, Express News (১৯ জুন ২০১২)। "Exponents of eight classical dance forms to be felicitated"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫।
- ↑ Service, Express News (৮ অক্টোবর ২০১৩)। "Devadasi Award for Jayaprabha Menon"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫।
- ↑ "'My dance is my worship'"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৫। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫।
- ↑ "Assam: Satriya dancer Anita Sharma honoured with Mahari Award 2024"। India Today NE (হিন্দি ভাষায়)। ১৩ মার্চ ২০২৪।