বিষয়বস্তুতে চলুন

অনিতা দেবগন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনিতা দেবগন
জন্ম
অনিতা দেবগন

জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, নাট্য অভিনেত্রী
দাম্পত্য সঙ্গীহরদীপ গিল
সন্তান

অনিতা দেবগন একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি পাঞ্জাবি চলচ্চিত্র জগতে তার কাজের জন্য পরিচিত। [][][][] তার অভিনীত সবচেয়ে চলচ্চিত্রগুলি হল জাট অ্যান্ড জুলিয়েট, রোন্দে সারে বিয়া পিচ্ছ, আংরেজ, বাম্বুকাট, রব দা রেডিও, গোলক বুগনি ব্যাংক তে বাতুয়া, মিস্টার অ্যান্ড মিসেস ৪২০ রিটার্নস, পুয়াদা, এবং নি মে সাস কুটনি[][][]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

অনিতা ভারতের পাঞ্জাবের অমৃতসরে বড় হয়েছেন। তিনি তার স্কুলশিক্ষা অমৃতসরের চিচায় অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং উচ্চশিক্ষা ভারতের পাতিয়ালার অমৃতসর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের খালসা কলেজ ফর উইমেন থেকে সম্পন্ন করেছেন। [] কলেজের পড়াশোনা শেষ করার পর তিনি ভারতের পাতিয়ালার পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে কলাবিদ্যায় স্নাতক (বিএ) এবং স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

কর্মজীবন

[সম্পাদনা]

অনিতা পাঞ্জাবের একজন থিয়েটার নাটক শিল্পী। তিনি পাঞ্জাবি চলচ্চিত্র জগতে অভিনয় করেন। [][১০] তিনি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে জলন্ধর দূরদর্শনে জনপ্রিয় সিরিয়াল পাঁচনি (পঞ্চনী) এর মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। [১১] পাঁচনি ধারাবাহিকটির ৬০টিরও বেশি পর্ব সম্প্রচারিত হয়েছিল এবং ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অনিতা এই ধারাবাহিকের প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। জলন্ধর দূরদর্শনে তার অন্যান্য অনেক জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল। লোরি এবং হাকিম তারা চাঁদ তাদের মধ্যে অন্যতম। অনিতার অভিনীত প্রথম পাঞ্জাবি চলচ্চিত্র ছিল হাশার (২০০৮), যেটি মূলত একটি প্রেমের গল্পের উপর ভিত্তি করে নির্মান করা হয়েছিল। এরপর তিনি ৪০ টিরও বেশি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।।অনিতা বিরসাত আন্তর্জাতিক পাঞ্জাবি চলচ্চিত্র পুরস্কার প্রাপক এবং এছাড়াও তিনি পিটিসি পাঞ্জাবি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। [১২]

তার অভিনীত সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে জাট অ্যান্ড জুলিয়েট (২০১২, ২০১৩), আরএসভিপি, আংরেজ (২০১৫), বাম্বুকাট (২০১৬), রব দা রেডিও (২০১৭, ২০১৯), গোলক বুগনি ব্যাংক তে বটুয়া (২০১৮), মিস্টার অ্যান্ড মিসেস ৪২০, পুয়াদা (২০১৩) এবং নি ম্যায় সাস কুটনি (২০২২)। নি ম্যায় সাস কুটনি চলচ্চিত্রে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রে তিনি নির্মল ঋষি, গুরপ্রীত ঘুগি, করমজিৎ আনমোল, মেহতাব ভার্ক সহ জনপ্রিয় অভিনেতাদের সাথে অভিনয় করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

 

  • হাশর এ লাভ স্টোরি (২০০৮) -চাচির চরিত্রে
  • পাঞ্জাবান-লাভ রুলস হার্টস (২০১০) - গুগনির মা হিসেবে
  • জ্যাট অ্যান্ড জুলিয়েট (২০১২)- চরিত্রে
  • জ্যাট অ্যান্ড জুলিয়েট ২ (২০১৩) - ফতেহের মা হিসেবে
  • ফের মামলা গাদবাদ গাদবাদ (২০১৩) - টিমির মা হিসেবে
  • রোন্দে সারে বিয়া পিচ্ছ (২০১৩)
  • মুন্ডেয়ান টন বাচকে রাহিন (২০১৪) - প্রিন্সের মা চরিত্রে
  • প্রপার পাটোলা (২০১৪) -পাগলী মহিলা চরিত্রে
  • আংরেজ (২০১৫)
  • বিচারক সিং এলএলবি (২০১৫)- সোনুর মা চরিত্রে
  • কাপ্তান (২০১৬)
  • বাম্বুকাট (২০১৬) -চন্নানের মায়ের চরিত্রে
  • জুদাইয়ান (২০১৭)
  • থাগ লাইফ (২০১৭) -এমএলএ-র মা হিসেবে
  • নিক্কা জাইলদার ২ (২০১৭) -সাওয়ানের মায়ের চরিত্রে
  • পাঞ্জাব সিং (২০১৮) হিসেবে
  • গোলক বুগনি ব্যাংক তে বটুয়া (২০১৮) -ঊষা চরিত্রে
  • জ্যাট বনাম আইল্টস (২০১৮)
  • জাগ্গা জিউন্ডা ই (২০১৮)
  • ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে (২০১৮) -সতী চরিত্রে
  • কুরমাইয়ান (২০১৮)
  • লাতু (২০১৮) জাইলো চরিত্রে
  • ম্যারেজ প্যালেস (২০১৮) -নিম্মার বয়ার চরিত্রে
  • কালা শাহ কালা (২০১৯) -সতবন্ত কৌর চরিত্রে
  • শাদা (২০১৯) -চাডডার মায়ের চরিত্রে
  • সিংহাম (২০১৯)
  • জাদ্দি সরদার (২০১৯) -মিন্ডো চরিত্রে
  • তারা মীরা (২০১৯) -মীরার বুয়ার চরিত্রে
  • কিটি পার্টি (২০১৯)
  • জিন্দে মেরিয়ে (২০২০) - সুরজিত কৌর চরিত্রে
  • পুয়াদা (২০২১) - জগ্গির মায়ের চরিত্রে
  • তিজা পাঞ্জাব (২০২১) - সরপঞ্চের স্ত্রী হিসাবে
  • জট ব্রাদার্স (২০২২)
  • উমরান চ কি রাখিয়া (২০২২) - কানওয়ালের বন্ধুর চরিত্রে
  • নি ম্যায় সাস কুটনি (২০২২)
  • মাহি মেরা নিক্কা জেহা (২০২২), গুড্ডু চরিত্রে - নূরের মা
  • সাস মেরি নে মুন্ডা জাম্যা (২০২২)
  • রাব্বা রাব্বা মিহ বর্ষ ১ (২০২২)
  • রাব্বা রাব্বা মিহ বর্ষ ২ (২০২২)
  • কালী জোত্তা (২০২৩)
  • তু হোভেইন ম্যায় হোভান (২০২৩) - কেলির মা হিসেবে
  • জি ওয়াইফ জি (২০২৩)

পুরস্কার

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ ফলাফল কাজ রেফ.
২০১৮ ফিল্মফেয়ার পুরস্কার পাঞ্জাব সেরা সহ-অভিনেত্রী মনোনীত রব্‌ দা রেডিও [১৩]
২০২০ পিটিসি পাঞ্জাবি চলচ্চিত্র পুরস্কার সেরা সহ-অভিনেত্রী বিজয়ী জাদ্দি সরদার (২০১৯)
২০২০ বিরাসাত ইন্টারন্যাশনাল পাঞ্জাবি ফিল্ম অ্যাওয়ার্ড। অভিনয়বিজয়ী
  1. "Anita Devgan (Actress) उम्र, पति, परिवार, Biography in Hindi - बायोग्राफी" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ সেপ্টেম্বর ২০২২। ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  2. "Anita devgan Movies - Anita devgan's New Released Movies"ZEE5 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  3. "Bollywood Theatre Artist Anita Devgan Biography, News, Photos, Videos"nettv4u (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  4. "Anita Devgan: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes"timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  5. "Mehtab Virk's debut movie 'Ni Main Sass Kuttni' gets a release date - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২
  6. "Punjabi Theatre is making headway: Anita Devgan"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  7. Correspondent, Our। "Ni Main Sass Kutni to be released on 29 April"www.cinestaan.com। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  8. Service, Tribune News। "Anita Devgan's moving solo act in Kanso"Tribuneindia News Service (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  9. "Anita Devgan - Best Actor in Supporting Role Female Nominee | Filmfare Awards"filmfare.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  10. "Punjabi film actors from India visit Gurdwara Kartarpur Sahib in Pakistan"Daily Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  11. "Anita Devgan Family, Husband, Age, Biography and More – Celebs Detail" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২৪। ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৪
  12. "Ni Main Sass Kutni OTT: Know where to watch Mehtab Virk's comedy film"PTC Punjabi (ইংরেজি ভাষায়)। ২৭ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২
  13. "Anita Devgan - Best Actor in Supporting Role Female Nominee | Filmfare Awards"filmfare.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২