বিষয়বস্তুতে চলুন

অনিতা দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনিতা দাস
জন্ম(১৯৫৩-১০-০১)১ অক্টোবর ১৯৫৩
মৃত্যু১১ মে ২০১৮(2018-05-11) (বয়স ৬৪)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৫ – ২০১৭
আত্মীয়আকাশ দাসনায়ক (ভাগ্নে)

অনিতা দাস (১লা অক্টোবর ১৯৫৩ - ১১ই মে ২০১৮) একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন, যিনি মূলত ওড়িয়া চলচ্চিত্রে এবং টেলিভিশনে অভিনয় করেছেন।[] তাঁর অভিনয় জীবনে তিনি তিনটি ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অনিতা ২০১৮ দালের ১১ই মে তারিখে ৬৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৭৫ সালে ওড়িয়া ছবি যাযাবর -এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অনিতা দাসের অভিষেক ঘটে, সেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর থেকে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, বেশিরভাগই পার্শ্ব-চরিত্রে একজন মায়ের ভূমিকায়। ১৯৮০-এর দশকের পর বেশিরভাগ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন।[]

১৯৮০ সালে তপস্যা ছবিতে অভিনয়ের জন্য অনিতা ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার (সেরা অভিনেত্রী) পেয়েছিলেন এবং ১৯৮৩ সালে ভক্ত সালাবেগ ছবিতে তাঁর প্রধান ভূমিকার জন্য আবারও মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন।[] ১৯৮৭ সালে "এয়াই তা দুনিয়া" ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন।

মৃত্যু

[সম্পাদনা]

২০১৮ সালের ১০ই মে, অনিতা দাস তাঁর ভাগ্নে আকাশ দাসনায়কের কাছে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অভিযোগ করছিলেন বলে জানা গেছে।[] রাতে ঘুমোতে যাওয়ার আগে তাঁর বমি হচ্ছিল এবং হৃদপিণ্ড ও বুকে ব্যথা হচ্ছিল। পরের দিন আকাশ চিকিৎসার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে ছুটে যাওয়ার পর অনিতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।[]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র
১৯৭৫ যাযাবর
১৯৭৬ কৃষ্ণ সুদামা
১৯৭৭ বন্ধু মোহান্তি
১৯৮০ রামায়ণ
১৯৮০ মা-ও-মমতা
১৯৮০ তপস্যা
১৯৮১ কিয়ে জিতে কিয়ে হারে
১৯৮৩ স্বপ্ন সাগর
১৯৮৩ ভক্ত সালাবেগ
১৯৮৭ সুনা চাদেই
১৯৮৭ এয়াই তা দুনিয়া
১৯৯১ কি হেবা সুয়া পসিলে
১৯৯৪ গাধি জানিলে ঘোরা সুন্দরা
২০০২ সিন্দুরা নুহেইন খেলা ঘর
২০০৩ এয়ে যুগরা কৃষ্ণ সুদামা
২০০৪ সাথিরে
২০০৫ আই লাভ ইউ
২০০৫ অগ্নি পরীক্ষা
২০০৭ মু তাতে লাভ করুচি
২০০৭ তো বিনা মো কাহানি আধা
২০০৭ লক্ষ্মী প্রতিমা
২০০৮ নন্দিনী আই লাভ ইউ
২০০৮ মাতে লা লাভ হেলারে
২০০৮ তু বিনা ভলা লাগেনা
২০০৮ মুন্না-এ লাভ স্টোরি
২০০৯ আকাশে কি রঙ্গ লাগিলা
২০১০ স্বয়ংসিদ্ধা
২০১৬ বাই বাই দুবাই
২০১৭ অভয়া
২০১৭ কাবুলা বড়বুলা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Anita Das - lifetime actress in Odia cinema"। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৮
  2. "Odia actress Anita Das passes away"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১২ মে ২০১৮। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮
  3. IANS। "Veteran Indian actress Anita Das passes away at 57"m.khaleejtimes.com। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮
  4. peoplepill.com। "Anita Das: Odia actress (1951 - 2018) | Biography, Filmography, Facts, Information, Career, Wiki, Life"peoplepill.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫
  5. "Veteran Odia film actress Anita Das no more - PRAGATIVADI:LEADING ODIA DAILY"pragativadi.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮
  6. "Veteran actor Anita Das passes away"The New Indian Express। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]