অনিতা কমল
অনিতা কমল | |
|---|---|
| উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য | |
| কাজের মেয়াদ মার্চ ২০১৭ – মার্চ ২০২২ | |
| পূর্বসূরী | ভীম প্রসাদ সোনকার |
| নির্বাচনী এলাকা | আলাপুর |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২৩ মার্চ ১৯৮৬ খাতামিপুর, আম্বেদকর নগর, উত্তরপ্রদেশ |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
| বাসস্থান | ১০৩ বি, বহুমুখী মন্ত্রী আবাসন, লখনউ |
| শিক্ষা | কলাবিদ্যায় স্নাতকোত্তর |
| প্রাক্তন শিক্ষার্থী | অবধ বিশ্ববিদ্যালয় |
| পেশা | বিধায়ক |
| জীবিকা |
|
অনিতা কমল একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতের উত্তরপ্রদেশের ১৭তম বিধানসভার সদস্য ছিলেন। তিনি উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার আলাপুর (বিধানসভা কেন্দ্র) প্রতিনিধিত্ব করেছেন। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য।[১][২]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]কমল ২৩শে মার্চ ১৯৮৬ সালে উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার খাতামিপুর গ্রামে বাবা রাম পরীতের ঘরে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে তিনি অবধেশ কুমারকে বিয়ে করেন। এই দম্পতির দুজন ছেলে রয়েছে। তিনি তফসিলি জাতি (চামার) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ২০১০ সালে তিনি বাবা বড়ুয়া দাস মহাবিদ্যালয় মারুইয়া আশ্রমে (অবধ বিশ্ববিদ্যালয়) যোগ দেন এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩][৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কমল এক মেয়াদের জন্য বিধায়ক ছিলেন। প্রথম প্রচেষ্টাতেই তিনি বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে সফল হন। উত্তরপ্রদেশের ১৭তম বিধানসভা (২০১৭) নির্বাচনে, তিনি সমাজবাদী পার্টির প্রার্থী সঙ্গীতাকে ১২,৫১৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[৫]
পদসমূহ
[সম্পাদনা]| # | থেকে | পর্যন্ত | অবস্থান | মন্তব্য |
|---|---|---|---|---|
| ০১ | মার্চ ২০১৭ | মার্চ ২০২২ | উত্তরপ্রদেশের ১৭তম বিধানসভার সদস্য | [৬] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Candidate affidavit"। my neta.info। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮।
- ↑ "धैर्य रखें, हर समस्या दूर करूंगी: अनीता कमल"। www.livehindustan.com। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮।
- ↑ "Member Profile"। Official website of Legislative Assembly of Uttar Pradesh। ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০।
- ↑ "सदस्य उत्तर प्रदेश विधान सभा"। uplegisassembly.gov.in। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০।
- ↑ "Alapur Election Results 2017"। elections.in। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮।
- ↑ "Alapur Assembly Election 2017 Candidate List & Winner"। India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮।