বিষয়বস্তুতে চলুন

অনিতা উদীপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনিতা উদীপ
জন্ম
অনিতা চন্দ্রশেখরন

১৯৭৮
পেশাপরিচালক, লেখক
কর্মজীবন২০০৯ – বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
"আজাগিয়া অসুর"

অনিতা উদীপ একজন ভারতীয় চিত্রনাট্যকার এবং পরিচালক, যিনি তামিল এবং ইংরেজি ভাষার ছবিতে কাজ করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

অনিতা প্রথমে চেন্নাইতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন, তারপর লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ে তিন বছরের জন্য ফিল্ম এবং টিভি প্রোডাকশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন, অনিতা ফ্লাওয়ারি থর্ন এবং ওমের মতো কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করেছিলেন, একই সাথে তিনি স্টিভেন স্পিলবার্গের বিজ্ঞান কল্পকাহিনী মিনিসিরিজ টেকেন (২০০২) -এর জন্য ইন্টার্ন হিসেবেও কাজ করেছিলেন।[] ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রতি অনিতার প্রবল আগ্রহ ছিল এবং ভারতে ফিরে আসার পর তিনি প্রাথমিকভাবে তামিল ছবিতে গায়িকা হিসেবে কাজ করেছিলেন। তাঁর প্রাথমিক গানগুলির মধ্যে ছিল ডি ইমানের তামিল স্ল্যাশার (লোমহর্ষক চলচ্চিত্র) ছবি হুইসল (২০০৩) এর অ্যালবাম "আজাগিয়া অসুর", যেটি তুমুল জনপ্রিয়তা পায়। তিনি একটি তামিল পপ অ্যালবাম মুগাঙ্গালও প্রযোজনা করেছিলেন।[]

২০০৩ সালে, ২৫ বছর বয়সে, অনিতা তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে তাঁর হোম প্রোডাকশন স্টুডিও এনভিআইজেড এন্টারটেইনমেন্টের জন্য ইংরেজি ভাষার চলচ্চিত্র নক নক, আই'ম লুকিং টু ম্যারি নির্মাণ করেন। অভিনেতা রতি অরুমুগম এবং সুহাস আহুজা অভিনীত এই ছবিটি তৈরি করেছেন চিত্রগ্রাহক প্রীতা জয়রামন ও সঙ্গীত রচয়িতা মহেশ শঙ্কর সহ একটি তরুণ দল।[][] পরে তিনি পেন্টামিডিয়ার জন্য অ্যানিমেটেড ছবি গালিভার্স ট্র্যাভেল পরিচালনা করেন এবং ছবিটি অস্কার পুরস্কারে সেমিফাইনালের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়।[][]

অনিতা ভারতীয় ভাষার চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রের প্রতি তাঁর আগ্রহ অব্যাহত রাখেন এবং সঞ্জীব ও রিয়া বামনিয়াল অভিনীত তামিল কলেজ নাটক কুলির ১০০° (২০০৯)-এর রচনা, প্রযোজনা এবং পরিচালনা করেন।[][][] চিত্রনাট্যটি উটির একটি বোর্ডিং স্কুলের ধনী কলেজ পড়ুয়াদের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।[১০] ছবিটির জনপ্রিয় সঙ্গীত অ্যালবামের কারণে মুক্তির আগে এটি ব্যাপক প্রচারণা লাভ করে, তবে বক্স অফিসে গড় আয় করে।[১১][১২]

এরপর অনিতা অভিনেত্রী ওভিয়ার সাথে ৯০এমএল (২০১৯) চলচ্চিত্রে কাজ করেন, যেটি তামিল চলচ্চিত্রে ঐতিহাসিকভাবে নিষিদ্ধ বিষয়গুলি নিয়ে কাজ করার জন্য মুক্তির আগেই প্রচার লাভ করে।[১৩][১৪][১৫] বিতর্ক এবং নেতিবাচক পর্যালোচনা সত্ত্বেও, ছবিটি বাণিজ্যিকভাবে খুব ভালো ব্যবসা করে এবং বক্স অফিসে জনপ্রিয় হয়।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

অনিতা বিবাহ করেছেন উদীপকে এবং তাঁদের দুটি ছেলে রয়েছে।[]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভাষা মন্তব্য
২০০৩ নক নক, আই'ম লুকিং টু ম্যারি ইংরেজী
২০০৩ গালিভার'স ট্রাভেল ইংরেজী
২০০৯ কুলির ১০০° তামিল
২০১৯ ৯০ এমএল তামিল

ডিসকোগ্রাফি

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভাষা গান মন্তব্য
২০০৩ হুইশল তামিল " আজগিয়া অসুর "
২০০৪ মিসাই মাধবন তামিল "ভাদা ভাদা"
২০০৫ থাক থিমি থা তামিল "রায়ালসীমা রানি"
২০১৯ ৯০ এমএল তামিল "শিববাণম"

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "90ML director blasts producer Dhananjayan: Dear Uncle, yes it is an adult film"India Today। Ist।
  2. "Indian cinema showcase - Knock Knock I am looking to marry - Anita Udeep - Radhi, Suhaas Ahuja"www.idlebrain.com
  3. 1 2 3 "Film forays"The Hindu। ৩০ ডিসেম্বর ২০০৩ www.thehindu.com এর মাধ্যমে।
  4. Warrier, Shobha (১০ জুন ২০১৪)। "Preetha: It was a new experience shooting a food film"Rediff। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২০
  5. "Target: Generation X"
  6. "Wallace and Gromit vie for Oscar glory"The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০০৫। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৩
  7. Pillai, Sreedhar (২৮ আগস্ট ২০০৯)। "Blowing hot and cold"The Times of India। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪
  8. "Mayajaal multiplex"Sify। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  9. "South Scope March 2010 Issue Side - B"Issuu[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "There is no sexual content in Kulir 100 Degrees"Rediff
  11. "'Kulir 100': same old drill, avoidable (Tamil Film Review)"Sify। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  12. "A passionate kiss in Kulir 100 Degree!"Sify। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  13. Usha, P. T. (৭ মার্চ ২০১৯)। "90 ML filmmaker Anita talks about what she tried to tell through her movie"
  14. "'Why can't a woman express lust, is she a tree?': '90ML' director Anita Udeep to TNM"। ৪ মার্চ ২০১৯।
  15. "90 ML director Anita Udeep on dealing with trolls, criticism from film fraternity, and Simbu, Oviya's response"Firstpost। ৭ মার্চ ২০১৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]