বিষয়বস্তুতে চলুন

অনন্ত নাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনন্ত নাগ
২০১৭ সালে অনন্ত নাগ
জন্ম (1948-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৪৮ (বয়স ৭৭)
শিরালি, মাইসুরু রাজ্য, ভারত অধিরাজ্য (বর্তমান কর্ণাটক), ভারত
পেশাঅভিনেতা, রাজনীতিবিদ
কর্মজীবন১৯৭৩–বর্তমান
কর্ম
সম্পূর্ণ তালিকা
দাম্পত্য সঙ্গীগায়ত্রী নাগ (বি. ১৯৮৭)
পরিবারশঙ্কর নাগ (ভাই)
অরুন্ধতী নাগ (শ্যালিকা)
পুরস্কারপদ্মভূষণ (২০২৫) ফিল্মফেয়ার পুরস্কার
রাজজ্যোৎসব পুরস্কার (২০১৭)

অনন্ত নাগরকাট্টে (জন্ম ৪ সেপ্টেম্বর ১৯৪৮) একজন ভারতীয় অভিনেতা, যিনি মূলত কন্নড় চলচ্চিত্রে তার অবদান রেখেছেন।[] তিনি ৩০০ এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ২৫০টিরও বেশি কন্নড় চলচ্চিত্র এবং কয়েকটি হিন্দি, তেলুগু, তামিল, মারাঠি, মালয়ালম এবং ইংরেজি ভাষার চলচ্চিত্র রয়েছে।[][] তিনি মঞ্চ নাট্য, সমান্তরাল চলচ্চিত্র[] এবং টেলিভিশন অনুষ্ঠানেও অভিনয় করেছেন।[][][]

নাগ প্রফেসর পি.ভি. নানজরাজ উরস পরিচালিত "সংকল্প" (১৯৭৩) মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক করেন। "সংকল্প" কন্নড় রাজ্যের সাতটি পুরস্কার লাভ করেছিল। শ্যাম বেনেগলের "অঙ্কুর" (১৯৭৪) মাধ্যমে সমান্তরাল চলচ্চিত্রে তার প্রবেশ ছিল।[][] তার বাণিজ্যিকভাবে সফল কন্নড় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে বায়ালু দাড়ি (১৯৭৬), কান্নেশ্বর রাম (১৯৭৭), না নিন্না বিড়ালারে (১৯৭৯), চন্দনাদা গম্বে (১৯৭৯), বেনকিয়া বালে (১৯৮৩), হেন্দথিগে হেলবেদি (১৯৮৯), গণেশানা মাদুভে (১৯৯০), গৌরী গনেশ (১৯৯১), মুংগারু মালে (২০০৬), গোধি বান্না সাধারাণ মাইকাট্টু (২০১৬), রাজকুমার (২০১৭), সরকারি হি.প্রা.শা.লে, কাসরাগোদু, কোডুগে: রামান্না রাই (২০১৮), কেজিএফ: চ্যাপ্টার ১ (২০১৮), কেজিএফ: চ্যাপ্টার ২ (২০২২) এবং গালিপাটা ২ (২০২২)।[]

তিনি আর. কে. নারায়ণের গল্পের উপর ভিত্তি করে তৈরি "মালগুড়ি ডেজ" নামে একটি দূরদর্শন সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন।[] তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং পাঁচটি কন্নড় রাজ্য চলচ্চিত্র পুরস্কারের প্রাপক। তিনি পরিচালক এবং অভিনেতা শঙ্কর নাগের বড় ভাই।

অনন্ত নাগকে ২০২৫ সালে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা হয়।[১০][১১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অনন্ত নাগ ১৯৪৮ সালের ৪ সেপ্টেম্বর কন্নড়ের উত্তর কন্নড় জেলার শিরালি, ভাটকাল তালুকের একটি কঙ্কণী ভাষাভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ছিলেন আনন্দী এবং সদানন্দ নাগরকাট্টে। শৈশবকাল কাটান তিনি নিজ গ্রামে।[১২] তার একটি বড় বোন, নাম শ্যামলা এবং ছোট ভাই শঙ্কর নাগ ছিলেন।[১৩]

আঝারকাদ, উদুপি, দক্ষিণ কন্নড়ের অনন্দ আশ্রম এবং উত্তর কন্নড় জেলার চিত্রপুর মঠ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।[১৪] নবম শ্রেণিতে পড়ার পর তাকে মুম্বাই পাঠানো হয় উচ্চ শিক্ষার জন্য।[১২] তিনি সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চাইলেও আর্মি তাকে কম ওজনের কারণে এবং বিমান বাহিনী তাকে দুর্বল দৃষ্টি কারণে প্রত্যাখ্যান করে।[১৫] এরপর তিনি মুম্বাইয়ের থিয়েটার আন্দোলনের প্রতি আকৃষ্ট হন এবং কঙ্কণী, কন্নড়, এবং মারাঠি ভাষার নাটকে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, যা তিনি ২২ বছর বয়স হওয়া পর্যন্ত চালিয়ে যান।[]

কর্মজীবন

[সম্পাদনা]

মঞ্চ নাটক

[সম্পাদনা]

অনন্ত নাগ মুম্বাইয়ে কন্নড় এবং কঙ্কণী নাটকে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সত্যদেব দুবে, গিরিশ কর্নাড এবং আমোল পালেকারের নাটকেও কাজ করেন।[১৬][১৭] প্রায় পাঁচ বছর সময়কাল ধরে তিনি কঙ্কণী, কন্নড়, মারাঠি এবং হিন্দি নাটকে অভিনয় করেন।[]

চলচ্চিত্র ও টেলিভিশন

[সম্পাদনা]

মুম্বাইয়ে মঞ্চ নাটকে কাজ শেষ করার পর, অনন্ত নাগ ১৯৭৩ সালে "সংকল্প" নামে একটি কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তিনি সমান্তরাল চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন, যা ১৯৭০ এবং ১৯৮০ দশকে শীর্ষে ছিল।[] মঞ্চ নাট্য পরিচালক সত্যদেব দুবে তাকে পরিচালক শ্যাম বেনেগলের সাথে পরিচয় করিয়ে দেন[] এবং এরপর তিনি "অঙ্কুর" (১৯৭৪), "নিশান্ত" (১৯৭৫), "মন্থন" (১৯৭৬), "ভূমিকা" (১৯৭৮), "কোন্দুরা" (১৯৭৮) এবং "কল্যুগ" (১৯৮১) শিরোনামে বেনেগলের ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৭৫ সালে জি. ভি. ইয়ার পরিচালিত "হামসাগীত" চলচ্চিত্রের মাধ্যমে অনন্ত নাগের কন্নড় চলচ্চিত্রে প্রবেশ ঘটে। যেখানে তিনি কর্নাটিক সঙ্গীতের একজন শিষ্যের চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি কন্নড় ভাষায় শ্রেষ্ঠ পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[১৮]

তার ভাই শঙ্কর নাগ পরিচালিত আর. কে. নারায়ণের ছোট গল্প অবলম্বনে তৈরি "মালগুড়ি ডেজ" নামে টেলিভিশন ধারাবাহিকের ১৩টি পর্বে অভিনয় করেন।[১৯] ২০১৬ সালের "গোধি বান্না সাধারাণ মাইকাট্টু" চলচ্চিত্রে অ্যালঝাইমার্স রোগীর চরিত্রে অভিনয় ব্যাপক প্রশংসিত হয়, যা পরীক্ষামূলক এই চলচ্চিত্রের বাণিজ্যিক সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।[২০][২১][২২] এছাড়াও, "গালিপাটা ২" (২০২২) চলচ্চিত্রে তিনি কন্নড় ভাষার অধ্যাপক কিশোর চরিত্রে অভিনয় করেন।[২৩] দ্য হিন্দু পত্রিকার মুরালিধারা খাজানে তার অভিনয়কে "চমৎকার" বলে অভিহিত করেছেন এবং গনেশের আবেগী চরিত্রকে চলচ্চিত্রটির মূল আকর্ষণ হিসেবে উল্লেখ করেছেন।[২৪]

ব্যক্তিজীবন

[সম্পাদনা]

১৯৮৭ সালের ৯ এপ্রিল নাগ গায়ত্রীকে বিয়ে করেন।[২৫]

রাজনৈতিক কর্মজীবন

[সম্পাদনা]

অনন্ত নাগ জে. এইচ. প্যাটেল সরকারের অধীনে এমএলসি, এমএলএ এবং মন্ত্রী ছিলেন। তিনি বেঙ্গালুরু শহর উন্নয়ন মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন।[১৫] ২০০৪ সালে তিনি চামরাজপেট নির্বাচনী এলাকা থেকে বেঙ্গালুরু বিধানসভা নির্বাচনে ধর্মনিরপেক্ষ জনতা দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোটে পরাজিত হন। তিনি কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী এস এম কৃষ্ণ এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিনেতা মুখ্যমন্ত্রী চন্দ্রুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।[২৬] ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি বিজেপির কন্নড় রাজ্য শাখা একটি অনুষ্ঠানের আয়োজন করে,[২৭][২৮] যেখানে রাজ্য সভাপতি নালিন কুমার কটিলের উপস্থিতিতে অনন্ত নাগের বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আসেননি এবং পরে অনুষ্ঠানটি বাতিল করা হয়।[২৯]

চলচ্চিত্র

[সম্পাদনা]

পুরস্কার

[সম্পাদনা]
কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার
বছরপুরস্কারের ধরনচলচ্চিত্রসূত্র
১৯৭৯–৮০সেরা অভিনেতামিনচিনা ওটা
১৯৮৫–৮৬হোসা নীরু
১৯৮৭–৮৮অবস্থে
১৯৯৪–৯৫গঙ্গাভ্বা গঙ্গাময়ী
২০১১–১২ড. বিষ্ণুবর্ধন পুরস্কারআজীবন সম্মাননা

[৩০]

ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ
বছরপুরস্কারের ধরনচলচ্চিত্রফলাফল
১৯৭৭সেরা অভিনেতা (তেলুগু)প্রেমা লেখালুমনোনীত
১৯৭৯সেরা অভিনেতা (কন্নড়)না নিন্না বিদালারেবিজয়ী
১৯৮২বড়াবিজয়ী
১৯৮৯হেন্ডথিগেলবেদীবিজয়ী
১৯৯০উদ্ভাবিজয়ী
১৯৯১গৌরী গণেশ [৩১]বিজয়ী
২০১৬গোধি বান্না সাধারনা মিকাত্তুবিজয়ী
২০০৮শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (কন্নড়)তাজমহলমনোনীত
আরামনেমনোনীত
২০১৫বাস্তু প্রাকারমনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Versatile Veteran"Deccan Herald। ১০ মার্চ ২০১২।
  2. 1 2 "Films were bolder in the past"। Frontline। অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৩
  3. 1 2 3 4 5 6 "'An actor should be like water, ego-less':An interview with Kannada icon Anant Nag"। Scroll। ৮ অক্টোবর ২০১৭।
  4. "Anant Nag returns to small screen"The Hindu। ১০ জুলাই ২০১৩।
  5. "A brilliant 'NAG'otiator"Deccan Chronicle। ৭ সেপ্টেম্বর ২০১৬।
  6. "An ode to the supporting actor"Deccan Herald। ১৭ এপ্রিল ২০২০।
  7. "Ankur (1974)"The Hindu। ২৩ সেপ্টেম্বর ২০১২।
  8. "HT Brunch Cover Story: Over the top and on point with Shyam Benegal"Hindustan Times। ১১ অক্টোবর ২০১৯।
  9. "Malgudi Days to Karamchand – the Doordarshan classics that deserve a lockdown comeback"। The Print। ২৫ এপ্রিল ২০২০।
  10. "Padma Awards 2025" (পিডিএফ)। Ministry Of Home Affairs। ২৫ জানুয়ারি ২০২৫। ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৫
  11. "Balakrishna, Ajith, Shekhar Kapur, Shobana honoured with Padman Bhushan, Arijit Singh, Ricky Kej conferred with Padma Shri"The Indian Express। ২৫ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৫
  12. 1 2 "About real life and reel lives"The Times of India। অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৪
  13. "A stroll down memory lane"Deccan Herald। ৩০ নভেম্বর ২০১৫।
  14. "I used to spin charakha daily for an hour at Ananda Ashram: Anant Nag"। Star of Mysore। ১৫ ফেব্রুয়ারি ২০২০।
  15. 1 2 "Anant Nag: Being a politician is tougher than acting a politician"Deccan Chronicle। ৪ মার্চ ২০২০।
  16. "I was influenced by English cinema and absurd plays: Anant Nag"The Hindu। ৩ মার্চ ২০২০।
  17. "I am an untrained actor"The Hindu। ৭ জুন ২০১৬।
  18. "23rd National Film Awards" (পিডিএফ)iffi.nic.in। ২৬ মে ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৪
  19. "How Shankar Nag's Malgudi Days came to life"Deccan Herald। ১০ মে ২০২০।
  20. "Godhi Banna Sadharana Mykattu: Out to steal your heart"The Hindu। ৩ জুন ২০১৬।
  21. "Movie Review: Godhi Banna Sadharana Maikattu"। Filmfare। ৬ জুন ২০১৬।
  22. "Four Kannada experiments run to packed houses"The Hindu। ৮ জুন ২০১৬।
  23. "Kannada industry has looked after me very well: Anant Nag"The New Indian Express। ১৮ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২
  24. Khajane, Muralidhara (১২ আগস্ট ২০২২)। "'Gaalipata 2' movie review: An entertaining and emotional tale of friendship"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২
  25. "About real life and reel lives"The Times of India। ১৮ অক্টোবর ২০১০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫
  26. "Chamrajpet Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs"Elections in India
  27. "Actor Anant Nag will join BJP"Public TV
  28. "KGF actor Anant Nag is joining BJP on the presence of many big leaders"News Waali। ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫
  29. "Actor Anant Nag Deffered BJP joining in Bengaluru"Public TV
  30. "Karnataka State Film Awards 2010–11 winners"The Times of India। ১৪ মার্চ ২০১৩। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৩
  31. "39th Annual Filmfare Kannada Best Actor Actress : santosh : Free Down…"archive.org। ৮ ফেব্রুয়ারি ২০১৭। ৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]