বিষয়বস্তুতে চলুন

অনজান (গীতিকার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনজান
জন্ম
লালজী পাণ্ডে

(১৯৩০-১০-২৮)২৮ অক্টোবর ১৯৩০
মৃত্যু১৩ সেপ্টেম্বর ১৯৯৭(1997-09-13) (বয়স ৬৬)
পেশাগীতিকার
কর্মজীবন১৯৫৩-১৯৯৭
সন্তান৩, সমীর-সহ
পুরস্কারপূর্ণ তালিকা

অনজান নামে সুপরিচিত লালজী পাণ্ডে (২৮ অক্টোবর ১৯৩০ - ৩ সেপ্টেম্বর ১৯৯৭)[] একজন ভারতীয় গীতিকার। তিন শতাধিক হিন্দি চলচ্চিত্রে ১,৫০০-এর অধিক গানের রচয়িতা অনজান সুরকার কল্যাণজী-আনন্দজী, লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, আর. ডি. বর্মণবাপ্পি লাহিড়ীদের সাথে অধিক কাজ করেছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কারের শ্রেষ্ঠ গীতিকার বিভাগে কোন পুরস্কার অর্জন করতে না পারা সর্বাধিক মনোনয়ন গ্রহীতা। তিনি ডন (১৯৭৮)-এর "খাইকে পান বানারসওয়ালা", নমক হালাল (১৯৮২)-এর "পগ ঘুঙরু বান্ধ", শরাবি (১৯৮৪)-এর "মনজিলেঁ আপনি জাগাহ হ্যাঁয়" ও "ইনতেহা হো গয়ি", সাহেব (১৯৮৫)-এর "ইয়ার বিনা চেন কহাঁ রে" গানের জন্য এই পাঁচটি মনোনয়ন লাভ করেন।

১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসে মৃত্যুর এক মাসে পূর্বে তার একমাত্র কবিতার বই গঙ্গা তট কা বনজারা প্রকাশ করেন। তার পুত্র সমীর বলিউডের গীতিকার।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লালজী পাণ্ডে ১৯৩০ সালে ২৮শে অক্টোবর তদানীন্তন ব্রিটিশ ভারতের বেনারসে (বর্তমান বারাণসী, উত্তরপ্রদেশ, ভারত) জন্মগ্রহণ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

অনজান ১৯৫৩ সালে প্রেমনাথের গোলচন্দা কা কয়েদী-তে "লহর ইয়ে ডোলে কোয়ল বোলে" ও "শাহিদোঁ অমর হ্যায় তুমহারি কাহানি" গান লেখার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন।[] এরপর তিনি গীত রচনায় ব্যস্ত থাকেন, তবে ছোট চলচ্চিত্রে। সে সময়ে তার রচিত উল্লেখযোগ্য গান ছিল জি. এস. কোহলির সুরে লম্বে হাথ চলচ্চিত্রে "মাত পুঁচ মেরা হ্যায়া মেরা কৌন ওয়াতন"। কোহলির সুরে তিনি বেশ কিছু ছোট চলচ্চিত্রে কাজ করেন।[]

তার কাজ প্রথম নজরে আসে রবিশঙ্করের সুরে মুন্সি প্রেমচাঁদের ধ্রুপদী উপন্যাস অবলম্বনে রাজ কুমারের চলচ্চিত্র গোদান (১৯৬৩)-এর গীত রচনার মধ্য দিয়ে। এই চলচ্চিত্রের সাফল্যের ফলে তিনি ১৯৬০-এর দশকের মাঝামাঝিতে ও. পি. নয়্যরকল্যাণজী-আনন্দজীর মত বড় সুরকারদের সাথে কাজের সুযোগ পান। নয়্যরের সুরে গুরু দত্তের বহারেঁ ফির ভি আয়েঙ্গি (১৯৬৬)-এর "আপ কে হাসিন রুখ পে" এবং কল্যাণজী-আনন্দজীর সুরে জি. পি. সিপ্পির বন্ধন (১৯৬৯)-এর "বিনা বদ্রা কে বিজুরিয়া" গানগুলো তাকে ব্যবসাসফল গীতিকার হতে সহায়তা করে।[]

১৯৭৮ সালের ডন ছিল তার কর্মজীবনের সবচেয়ে বড় সাফল্য। এই চলচ্চিত্রের "খাইকে পান বানারসওয়ালা" গানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

অনজান ১৯৯৭ সালের ৩রা সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে বোম্বের নানাবতী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর দুই মাস পূর্বে তিনি স্ট্রোকের ফলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ৫ই সেপ্টেম্বর জুহু শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
ফিল্মফেয়ার পুরস্কার
বছর বিভাগ গান চলচ্চিত্র ফলাফল সূত্র.
১৯৭৯ শ্রেষ্ঠ গীতিকার "খাইকে পান বানারসওয়ালা" ডন মনোনীত []
১৯৮৩ "পগ ঘুঙরু বান্ধ" নমক হালাল মনোনীত []
১৯৮৫ "মনজিলেঁ আপনি জাগাহ হ্যাঁয়" শরাবি মনোনীত []
"ইনতেহা হো গয়ি" মনোনীত
১৯৮৬ "ইয়ার বিনা চেন কহাঁ রে" সাহেব মনোনীত []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Lyricist Anjaan dead"রেডিফ.কম। ৫ সেপ্টেম্বর ১৯৯৭। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪
  2. 1 2 3 4 "Remembering an 'Anjaan' lyricist!"হিন্দুস্তান টাইমস। ২৭ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪
  3. 1 2 "The Filmfare Awards Nominations – 1978"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪
  4. "The Filmfare Awards Nominations – 1982"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪
  5. "The Filmfare Awards Nominations – 1984"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪
  6. "The Filmfare Awards Nominations – 1985"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]