বিষয়বস্তুতে চলুন

অধিবৃত্তক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিবন্ধ সহায়িকা: পরিভাষা তালিকা • বিদেশী নামের তালিকা
প্রতিসাম্য-অক্ষ সাপেক্ষে অধিবৃত্তের ঘূর্ণনের ফলে সৃষ্ট অধিবৃত্তক

স্থানাঙ্ক জ্যামিতিতে অধিবৃত্তক (ইংরেজি: Paraboloid) একটি দ্বিঘাত পৃষ্ঠতল। এটির কেবলমাত্র একটি প্রতিসাম্য অক্ষ আছে; এছাড়া আর কোনও প্রকার কেন্দ্রীয় প্রতিসাম্য নেই। অধিবৃত্তক শব্দটি অধিবৃত্ত (ইংরেজি: Parabola) শব্দ থেকে এসেছে, যা একটি শঙ্কুচ্ছেদের অংশ এবং অধিবৃত্তও এই একই রকম প্রতিসাম্য নিয়ম মেনে চলে।

সমতলিক প্রস্থচ্ছেদের উপর ভিত্তি করে অধিবৃত্তককে দুই ভাগে ভাগ করা যায়। যথা- উপবৃত্তাকার ও পরাবৃত্তাকার। যদি সকল প্রস্থচ্ছেদ উপবৃত্তাকার হয় তবে তাকে উপবৃত্তাকার অধিবৃত্তক বলা হয়। একই ভাবে যদি সকল প্রস্থচ্ছেদ পরাবৃত্তাকার হয় তখন তাকে পরাবৃত্তাকার অধিবৃত্তক বলা হয়।

অনুরূপভাবে, অধিবৃত্তক চোঙাকৃতি না হওয়ার কারণে দ্বিঘাত পৃষ্ঠতল হিসাবে সজ্ঞায়িত করা যায় এবং এর একটি দ্বিঘাত অন্তর্নিহিত সমীকরণ আছে যাকে আবার দুটি সরলরৈখিক জটিলরাশির উৎপাদক বীজ হিসাবে প্রকাশ করা যায়। যদি অধিবৃত্তকের উৎপাদক বীজগুলি বাস্তব সংখ্যা হয় তবে তাকে পরাবৃত্তাকার অধিবৃত্তক বলা হয় এবং যদি অধিবৃত্তকের উৎপাদক বীজগুলি জটিল রাশি হয় তবে তাকে উপবৃত্তাকার অধিবৃত্তক বলা হয়।

উপবৃত্তাকার অধিবৃত্তক অনেকটা উপবৃত্তাকার বাটির মতো এবং যখন এর প্রধান অক্ষটি উলম্বভাবে থাকে তখন এর মান সর্বনিম্ন হয়। কার্তেসীয় স্থানাংক পদ্ধতিতে তিনটি অক্ষ হলো x, y, এবং z, এই পদ্ধতিতে সমীকরণটি হলো [১]:৮৯২

যেখানে a এবং b ধ্রুবক রাশি, এবং এটি বক্রতার পরিমাপক যা যথাক্রমে xz ও yz তলকে বোঝায়। এক্ষেত্রে উপবৃত্তাকার অধিবৃত্তকের উপরিভাগ উন্মুক্ত থাকে।

পরাবৃত্তাকার অধিবৃত্তক

পরাবৃত্তাকার অধিবৃত্তক (পরাবৃত্তকের সাথে বিভ্রান্ত হবেন না) একটি দ্বি-সরলরেখাজাত পৃষ্ঠতল এবং দেখতে অনেকটা ঘোড়সওয়ারীর জিনের মতো, উপযুক্ত স্থানাংক পদ্ধতিতে পরাবৃত্তাকার অধিবৃত্তকের সমীকরণ হলো[২][৩]:৮৯৬

পরাবৃত্তাকার অধিবৃত্তকের x-অক্ষ সাপেক্ষে নিম্নাংশ উন্মুক্ত এবং y-অক্ষ সাপেক্ষে (অর্থাৎ, অধিবৃত্তটি x = 0 ঊর্ধ্বাংশ উন্মুক্ত এবং y = 0 তল সাপেক্ষে নিম্নাংশ উন্মুক্ত।

তবে অবশ্যই অধিবৃত্তক অনেকগুলি অধিবৃত্তের সমষ্টি। তবে একটি বিশেষ পার্থক্য় আছে। পরাবৃত্তাকার অধিবৃত্তক অনেক পরাবৃত্তের সমষ্ঠি এবং উপবৃত্তাকার অধিবৃত্তক অনেক উপবৃত্তের সমষ্ঠি।

ধর্ম এবং উপযোগিতা

[সম্পাদনা]

উপবৃত্তাকার অধিবৃত্তক

[সম্পাদনা]

যখন a = b হয় তখন, একটি অধিবৃত্তকে তার অক্ষের সাপেক্ষে ঘোরালে উপবৃত্তাকার অধিবৃত্তক তৈরি হয়। নানা ধরনের অধিগোলাকার দর্পণ বা শুঙ্গ (অ্যান্টেনা) দেখতে অনেকটা অধিগোলকের মতো। বদ্ধ জলভূমির উপরিভাগও অধিগোলাকার, এই ধর্মকে কাজে লাগিয়ে তরল দর্পণ দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা হয়। এই ধরনের অধিবৃত্তককে অনেক সময় বৃত্তাকার অধিবৃত্তক-ও বলা হয়।

অধিবৃত্তকের উপরিস্থ কোনো বিন্দু থেকে যদি একটি একক নিঃসারী বিন্দু থাকে এবং সেখান থেকে নিঃসৃত রশ্মি প্রতিফলনের পর সমান্তরাল হয় তবে সেই বিন্দুটিকে ফোকাস বলা হয়। বিপরীত ভাবে, যদি সমান্তরাল রশ্মি অধিগোলাকার প্রতিফলকে আপতিত হয় তবে সেটি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুটিই হলো ফোকাস। (বিস্তারিত জানতে অধিবৃত্ত নিবন্ধ দেখুন)

পরাবৃত্তাকার অধিবৃত্তক

[সম্পাদনা]

পরাবৃত্তাকার অধিবৃত্তক একটি দ্বি-সরলরেখাজাত পৃষ্ঠতল: এটি দুইটি পরিবারের অসমতলীয় রেখা নিয়ে গঠিত। প্রত্যেকটি পরিবারের সরলরেখাগুলি একটি সাধারণ তলের সমান্তরাল, কিন্তু একে অপরের সাথে সমান্তরাল না, সেই কারণে পরাবৃত্তাকার অধিবৃত্তক একটি শঙ্কুকল্প।

এই ধর্মগুলি পরাবৃত্তাকার অধিবৃত্তকের সনাক্তকরণ বৈশিষ্ট্য: একটি পরাবৃত্তাকার অধিবৃত্তক একটি সরলরেখার সমান্তরাল সরলরেখা গুচ্ছ দ্বারা তৈরী হতে পারে যেখানে সব কটি সরলরেখা একটি সাধারণ তলের সমান্তরাল এবং একটি তলের সাথে দুটি নির্দিষ্ট স্কিউ লাইনকে ছেদ করে। পরাবৃত্তাকার অধিবৃত্তকের এই বিশেষ ধর্মটি একটি ঢালাই বুঝতে সাহায্য করে এবং আধুনিক স্থাপত্যয় এর ব্যাপক ব্যবহার আছে।

বহুল বিক্রিত মুখরোচক প্রিঙ্গেলস নামক আলুভাজা পরাবৃত্তাকার অধিবৃত্তকের কর্তিত অংশ।[৪] এই বিশেষ আকারটি আলুভাজা গুলোকে চোঙাকার পাত্রে রাখতে সাহায্য করে, এবং এই আকারের ফলে ভেঙ্গে যায়ও কম।[৫]

কয়েকটি ভাস্কর্যের উদাহরণ

অধিবৃত্তকের সামতলিক প্রস্থচ্ছেদ

[সম্পাদনা]

উপবৃত্তাকার অধিবৃত্তকের সামতলিক প্রস্থচ্ছেদ

[সম্পাদনা]

উপবৃত্তাকার অধিবৃত্তকের সামতলিক প্রস্থচ্ছেদের সমীকরণ হলো -

এই সমীকরণ থেকে প্রাপ্ত বিভিন্ন ক্ষেত্র:

  • যদি তলটি z-অক্ষের সমান্তরাল হয় তবে এটি একটি অধিবৃত্ত।
  • যদি তলটি z-অক্ষের সমান্তরাল না হয় তবে এটি একটি উপবৃত্ত বা একটি বিন্দু বা শূন্যস্থান।
  • আবার যদি তলটি স্পর্শক তল হয় তবে এটি একটি বিন্দু।

অবশ্যই, অনেকগুলি বৃত্তের ঘূর্ণিনই যেকোনো একটি উপবৃত্তাকার অধিবৃত্তক তৈরি করে। এই কথাটি সত্য হলেও সাধারণত ক্ষেত্রে এটি অবিশ্যিক নয়। (আরও জানতে বৃত্তাকার প্রস্থচ্ছেদ দেখুন)

দ্রষ্টব্যঃ একটি উপবৃত্তাকার অধিবৃত্তকই প্রক্ষিপ্তভাবে একটি গোলকের সমতুল্য।

পরাবৃত্তাকার অধিবৃত্তকের সামতলিক প্রস্থচ্ছেদ

[সম্পাদনা]
পরাবৃত্ত ও অধিবৃত্তের সমন্বয়ে সৃষ্ট পরাবৃত্তাকার অধিবৃত্তক

পরাবৃত্তাকার অধিবৃত্তকের সামতলিক প্রস্থচ্ছেদের সমীকরণ হলো -

এই সমীকরণ থেকে প্রাপ্ত বিভিন্ন ক্ষেত্র:

  • যদি তলটি z-অক্ষের সমান্তরাল হয় তবে এটি একটি অধিবৃত্ত এবং এর সমীকরণ হবে -

,

  • যদি তলটি z-অক্ষের সমান্তরাল হয় তবে এটি একটি সরলরেখা এবং এর সমীকরণ হবে -

,

  • আবার যদি তলটি স্পর্শক তল হয় তবে এটি এক জোড়া পরস্পরছেদি সরলরেখা।
  • কিন্তু যদি তলটি z-অক্ষের সমান্তরাল বা স্পর্শক তল কোনোটাই না হয় তবে এটি একটি পরাবৃত্ত।

দ্রষ্টব্যঃ
১. যেকোনো পরাবৃত্তাকার অধিবৃত্তক হলো একটি সরলরেখাজাত পৃষ্ঠতল কিন্তু পরিমার্জনশীল পৃষ্ঠতল। (এই ক্ষেত্রে এটি চোঙ বা শঙ্কুর সাথে তুলনীয়)

২. যেকোনো বিন্দুতে গাউসের বক্রতা ঋণাত্মক। তাই এটি একটি সাডেল তল।

৩. একটি একক পরাবৃত্তাকার অধিবৃত্তকের সমীকরণ হলো- এটিকে z-অক্ষ বরাবর ৪৫° কোনে ঘূর্ণন দিলে পাওয়া যায় এবং সমীকরণ হলো-

৪. কোনো একটি পরাবৃত্তাকার অধিবৃত্তক প্রক্ষিপ্ত ভাবে একটি হাইপারবোলয়েড সমতুল্য।

পরাবৃত্তাকার অধিবৃত্তক ও উপবৃত্তাকার অধিবৃত্তকের মধ্যে চোঙ

[সম্পাদনা]
পরাবৃত্তাকার অধিবৃত্তক, উপবৃত্তাকার অধিবৃত্তক, অধিগগোলকের

উপবৃত্তাকার অধিবৃত্তকের পেন্সিল

এবং পরাবৃত্তাকার অধিবৃত্তকের পেন্সিল

উভয়ই অবশেষে একই তলে গিয়ে পৌঁছয়, এর সমীকরণ হলো-

ইটা কেবলমাত্র যা একটি অধিগোলাকার চোঙ (চিত্র দেখুন)

বক্রতা

[সম্পাদনা]

উপবৃত্তাকার অধিবৃত্তকের প্যারামেট্রিক সমীকরণ হলো -

এর গাউসীয় বক্রতা হলো

এবং গড় বক্রতা

গাউসীয় বক্রতা এবং গড় বক্রতা সর্বদা ধনাত্মক, মুলবিন্দুতে এদের সর্বোচ্চ মান আছে এবং মুলবিন্দু থেকে দূরবর্তী যেকোনো বিন্দুতে গেলে এর মান কমতে থাকে। তাত্ত্বিকভাবে বলা যায়, অসীম দূরত্বে এদের মান শূন্য।

পরাবৃত্তাকার অধিবৃত্তকের প্যারামেট্রিক সমীকরণ হলো -[২]

এর গাউসীয় বক্রতা হলো

এবং গড় বক্রতা

গুণন পদ্ধতির জ্যামিতিক উপস্থাপন

[সম্পাদনা]

পরাবৃত্তাকার অধিবৃত্তকের অপেক্ষকটি হলো

যদি পরাবৃত্তাকার অধিবৃত্তকটি +z বরাবর +π/৪ কোনে আবর্তিত হয় (দক্ষিণ হস্ত নিয়মানুসারে),তবে প্রাপ্ত তলের সমীকরণ হলো

এবং যদি a = b হয় তবে সমীকরণটি সরলীকৃত হয়ে হবে -

.

পরিশেষে, ধরা যাক  :, তাহলে আমরা দেখতে পাবো

এটি

তলের অনুবন্ধী তল। এটিকেই গুণন পদ্ধতির জ্যামিতিক উপস্থাপন (ত্রিমাত্রিক নমোগ্রাফ) হিসাবে মনে করা যেতে পারে।

দুটি অধিবৃত্তীয় ℝ2 → ℝ অপেক্ষক-

এবং

পরস্পর তারঙ্গিক অনুবন্ধী যুগল এবং একত্রে একটি বৈশ্লেষিক অপেক্ষক তৈরী করে।

যা f(x) = +x২/২ অধিবৃত্তীয় অপেক্ষক ℝ → ℝ এর একটি বিশ্লেষণী ধারাবাহিকতা।

অধিবৃত্তাকার প্রতিফলকের মাত্রা

[সম্পাদনা]

প্রতিসম অধিবৃত্তাকার প্রতিফলকের সমীকরণ হলো

যেখানে F হলো ফোকাস দৈর্ঘ্য, D হলো প্রতিফলকের গভীরতা এবং R হলো ব্যাসার্ধ। এরা প্রত্যেকেই একই এককে পরিমাপ করা হয়। যেকোনো দুটির মান জানা থাকলে তৃতীয়টি সমীকরণ থেকে বের করে নেওয়া যায়।

প্রতিফলক তলের সাথে ব্যাস পরিমাপের পদ্ধতিটি আরও জটিল। অনেক সময় একে সরলরৈখিক ব্যাস বলা হয়, এবং এটি সমতল বৃত্তাকার তলের ব্যাসের সমান। যাকে সঠিক আকারে কেটে বেঁকিয়ে প্রতিফলক তৈরী করা হয়। এর জন্য প্রয়োজনীয় পরিমাপ হলো P = 2F ( যা P = +R২/২D এর সমতুল্য) এবং Q = (P2 + R2),

যেখানে F, D, and R আগের মতই অর্থ বহন করছে। ক্ষেত্রের মাপের সাথে ব্যাসের সমীকরণটি হলো :

যেখানে ln x সাধারণ লগারিদম বোঝাচ্ছে। অর্থাৎ লগারিদমের ভিত্তি হলো e।

ডিক্সের আয়তন অর্থাৎ যত পরিমাণ তরল ডিক্সে রাখা যাবে যদি ডিক্সটিকে পাতিয়ে রাখা হয়, তা হলে :

চিহ্নগুলির অর্থ আগেই বলা হয়েছে। সূত্রটি চোঙা (πR2D), অর্ধগোলক (+২π/৩R2D, যেখানে D = R) শঙ্কুর (+π/৩R2D) আয়তনের সাথে তুলনীয়। πR2 হলো ডিক্সের মুক্ত অংশের ক্ষেত্রফল। যা আপতিত সূর্যরশ্মির আপতন তলের সমানুপাতিক। অধিবৃত্তক তলের ক্ষেত্রফল নিম্নোক্ত সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায় :

পরিভাষা

[সম্পাদনা]
পরিভাষা
বাংলা ইংরেজি
স্থানাঙ্ক জ্যামিতি Co-ordinate Geometry
দ্বিঘাত পৃষ্ঠতল Quadric surface
কেন্দ্রীয় প্রতিসাম্য Central symmetry
প্রতিসাম্য অক্ষ axis of symmetry
শঙ্কুচ্ছেদ Conic Section
প্রস্থচ্ছেদ Cross Section
সামতলিক প্রস্থচ্ছেদ planar cross sections
উপবৃত্তাকার Elliptical
অধিবৃত্ত Parabola
উপবৃত্ত Ellipse
পরাবৃত্তাকার Hyperbolic
পরাবৃত্ত hyperbola
চোঙাকৃতি Cylindrical
দ্বিঘাত পৃষ্ঠতল Quadric surface
সংজ্ঞায়িত defined
অন্তর্নিহিত সমীকরণ implicit equation
জটিল রাশি Complex Number
উৎপাদক Factor
বীজ Root
বাস্তব সংখ্যা Real Number
সরলরৈখিক Linear
দ্বি-সরলরেখাজাত পৃষ্ঠতল doubly ruled surface
অসমতলীয় সরলরেখাসমূহ skew lines
শঙ্কুকল্প conoid

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Thomas, George B.; Maurice D. Weir; Joel Hass; Frank R. Giordiano (২০০৫)। Thomas' Calculus 11th ed.। Pearson Education, Inc। পৃ. ৮৯২। আইএসবিএন ০-৩২১-১৮৫৫৮-৭।
  2. 1 2 Weisstein, Eric W. "Hyperbolic Paraboloid." From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/HyperbolicParaboloid.html
  3. ↑ Thomas, George B.; Maurice D. Weir; Joel Hass; Frank R. Giordiano (২০০৫)। Thomas' Calculus 11th ed.। Pearson Education, Inc। পৃ. ৮৯৬। আইএসবিএন ০-৩২১-১৮৫৫৮-৭।
  4. ↑ Zill, Dennis G.; Wright, Warren S. (২০১১), Calculus: Early Transcendentals, Jones & Bartlett Publishers, পৃ. ৬৪৯, আইএসবিএন ৯৭৮১৪৪৯৬৪৪৪৮২.
  5. ↑ Wyman, Carolyn (২০০৪), "Pringles potato chips: A new use for tennis ball cans", Better Than Homemade: Amazing Foods that Changed the Way We Eat, Quirk Books, পৃ. ৪৭–৪৯, আইএসবিএন ৯৭৮১৯৩১৬৮৬৪২৬.