বিষয়বস্তুতে চলুন

অদিতি স্বামী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অদিতি স্বামী
২০২৪ সালে অদিতি স্বামী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅদিতি স্বামী
জন্ম (2006-06-15) ১৫ জুন ২০০৬ (বয়স ১৯)
সাতারা, মহারাষ্ট্র, ভারত
উচ্চতা১.৫৮ মি
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াতীরন্দাজী
দলভারতীয় তীরন্দাজ মহিলা দল
প্রশিক্ষণনা
সাফল্য ও খেতাব
সর্বোচ্চ অবস্থান৭ম
ব্যক্তিগত সেরা৭১১
পদকের তথ্য
মহিলাদের যৌগিক তীরন্দাজি
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান২০২৩ হাংচৌদল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০২৩ হাংচৌব্যক্তিগত
এশিয়ান চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান২০২৩ ব্যাংককদল
স্বর্ণ পদক - প্রথম স্থান২০২৩ ব্যাংককমিশ্র দলগত বিভাগ

অদিতি স্বামী মহারাষ্ট্র থেকে আসা একজন ভারতীয় তীরন্দাজ।[] ২০২৩ সালের বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে মহিলাদের যৌগিক তীরন্দাজির ফাইনালে স্বর্ণ জিতে তিনি সিনিয়র স্তরে ভারতের প্রথম ব্যক্তিগত বিশ্ব চ্যাম্পিয়ন হন।[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অদিতি স্বামীর বাবা হলেন গোপীচাঁদ, যিনি একজন গণিত শিক্ষক ছিলেন। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে কাছের একটি গ্রাম থেকে তিনি সাতারায় চলে আসেন।[] মেয়ের ১২ বছর বয়সে, তাকে খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি শহরের শাহু স্টেডিয়ামে নিয়ে যান। অদিতি বাচ্চাদের ফুটবল খেলতে এবং অ্যাথলেটিক্স প্রশিক্ষণ নিতে দেখেছিলেন কিন্তু তিনি তীরন্দাজি বেছে নেন, এক কোণে একটি ছোট দল তীরন্দাজি অনুশীলন করছিল। পরে, তিনি একটি আখ ক্ষেতে প্রশিক্ষক প্রবীণ সাওয়ান্তের অধীনে প্রশিক্ষণ নেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

অদিতি স্বামী ১৭ বছর বয়সে, ২০২৩ সালে বিশ্বকাপ যুগে (২০০৬-পরবর্তী) মহিলাদের যৌগিক ফাইনাল জিতে তীরন্দাজিতে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হন।[] তিনি ভারতের প্রথম বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে জ্যোতি সুরেখা ভেন্নাম এবং পারনীত কৌরের সাথে মহিলাদের দলগত যৌগিক ইভেন্টে বিজয়ী দলেরও অংশ ছিলেন।[][]

তিনি ২০২৩ সালের বিশ্ব তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জিতেছিলেন। ২০২৩ সালে, তিনি ২০২৩ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভারতীয় দলেরও অংশ ছিলেন।

পুরস্কার

[সম্পাদনা]

তিনি ২০২৪ সালের ৯ জানুয়ারী তারিখে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে অর্জুন পুরস্কার লাভ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Only 17 years old, but Aditi Swami's humble home overflows with medals"The Times of India। ১২ সেপ্টেম্বর ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩
  2. Sportstar, Team (৫ আগস্ট ২০২৩)। "World Archery Championships 2023: Aditi, Ojas win gold; Jyothi takes bronze in compound individual event"Sportstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪
  3. 1 2 "Archery: Aditi Swami becomes India's first senior world champ"ESPN (ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩
  4. 1 2 "Aditi Swami, youngest World champ at 17, trained at archery academy on sugarcane field in Satara"The Indian Express (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪
  5. "Aditi Gopichand Swami becomes youngest modern world champion | World Archery"www.worldarchery.sport (ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩
  6. "Archery: India compound team wins historic Worlds gold"ESPN (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩
  7. "Full list of Arjuna Awards Winners 2023"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]