অথিরাপ্পিল্লী জলপ্রপাত
| অথিরাপ্পিল্লী জলপ্রপাত | |
|---|---|
![]() | |
| অবস্থান | কুট্টমপুজা, আলুভা ব্লক, এর্নাকুলাম জেলা এবং অথিরাপ্পিল্লী, চালাকুড়ি ব্লক, ত্রিশূর জেলার, সীমান্তবর্তী এলাকা কেরালা, ভারত |
| স্থানাঙ্ক | ১০°১৭′৫″ উত্তর ৭৬°৩৪′৭″ পূর্ব / ১০.২৮৪৭২° উত্তর ৭৬.৫৬৮৬১° পূর্ব |
| উচ্চতা | ১২০ মি (৩৯০ ফু) |
| মোট উচ্চতা | ২৫ মি (৮২ ফু) |
| ঝরার সংখ্যা | ৪ |
| ধীর্ঘতম ঝরা | ৫১ মি (১৬৭ ফু) |
| মোট প্রস্থ | ১০০ মি (৩৩০ ফু) |
| জলপ্রবাহ | চালাকুড়ি নদী |
| গড় প্রবাহের হার | ৫২ মিটার 3/s (১,৮৩৬ cu ft/s) |
অথিরাপ্পিল্লী জলপ্রপাত হল ভারতের কেরালা রাজ্যের ত্রিশূর জেলার চালাকুড়ি ব্লকের অথিরাপ্পিল্লী পঞ্চায়েত এবং এর্নাকুলাম জেলার আলুভা ব্লকের কুট্টমপুজা পঞ্চায়েতের সীমানায় চালাকুড়ি নদীর উপর অবস্থিত। এই নদীটি পশ্চিমঘাট পর্বতমালার উপরের অংশ থেকে উৎপন্ন হয়েছে। এটি কেরালার বৃহত্তম জলপ্রপাত যার উচ্চতা ৮১.৫ ফুট। অথিরাপ্পিল্লী জলপ্রপাত এর অল্প দূরত্বে ভাঝাচালা জলপ্রপাত রয়েছে, এই অভয়ারণ্যে বিলুপ্ত ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।[১]
রাজ্যের প্রধান সড়ক থেকে অথিরাপ্পিল্লী জলপ্রপাত পর্যন্ত রাস্তাগুলিতে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা পরিবেশ। অথিরাপ্পিল্লী থেকে ভাঝাচালা জলপ্রপাতের পথে আরেকটি জলপ্রপাত রয়েছে, যাকে চরপা জলপ্রপাত বলা হয়। অথিরাপ্পিল্লী জলপ্রপাত কেরালার বৃহত্তম জলপ্রপাত যা স্থানীয়রা দক্ষিণ ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলে থাকে।[২]
অভয়ারণ্য
[সম্পাদনা]অথিরাপ্পিল্লী জলপ্রপাত শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয় এটি বিদেশী পাখিদের আবাসস্থল যা সারা বছর ধরে পরিযায়ী পাখি এখানে আসে। পশ্চিমঘাট পর্বতমালার প্রবেশপথে এই আথিরাপ্পিল্লীর অবস্থান যা অভয়ারণ্য এবং জলপ্রপাতের একটি মনোরম সংমিশ্রণ তৈরি হয়েছে। আথিরাপ্পিল্লী-ভাঝাচালা এলাকার অভয়ারণ্যে বিলুপ্ত ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায়। এই এলাকার বন্যপ্রাণীর মধ্যে ভারতীয় হাতি, বেঙ্গল টাইগার, ভারতীয় চিতা, গৌর, সম্বর হরিণ এবং লায়ন-টেল ম্যাকাক রয়েছে । দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার একমাত্র অভয়ারণ্য যেখানে চারটি বিলুপ্ত প্রজাতির ধনেশ পাখি দেখা যায়। রাজ ধনেশ (কেরালার রাজ্য পাখি), মালাবার দাগযুক্ত ধনেশ, মালাবার ধূসর ধনেশ এবং পুটিয়াল ধনেশ একসাথে বসবাস করতে দেখা যায়। পশ্চিমঘাট পর্বতমালা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের হটস্পট। ইন্টারন্যাশনাল বার্ড অ্যাসোসিয়েশন এই অভয়ারণ্যটিকে একটি গুরুত্বপূর্ণ পাখিরালয় ঘোষণা করেছে এবং এশিয়ান নেচার কনজারভেশন ফাউন্ডেশন সুপারিশ করেছে যে এই এলাকাটি একটি অভয়ারণ্য বা জাতীয় উদ্যান ঘোষণা করা উচিত। দ্য ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া বলেছেন যে এটি ভারতের অন্যতম সেরা হাতি সংরক্ষণালয়।[৩]
নদী
[সম্পাদনা]পশ্চিমঘাট এর আনাইমালাই পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ১৪৫ কিলোমিটার দীর্ঘ চালাকুড়ি নদী ভাঝাচালা বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরের মিলিত হয়েছে। নদীটি মসৃণভাবে শুরু হয়েছে তবে অথিরাপ্পিল্লীর কাছে প্রবাহিত হওয়ার সময় উত্থিত হয় অথিরাপ্পিল্লী জলপ্রপাত। নদীটি কান্নামকুঝি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার উত্তাল থাকে তারপর থেকে এটি শান্ত হয়ে থুম্পুরমুঝি ড্যাম পৌঁছায় এবং মসৃণভাবে প্রবাহিত হয়।[৪]
পর্যটন কেন্দ্র
[সম্পাদনা]
আথিরাপ্পিল্লী পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আথিরাপ্পিল্লী জলপ্রপাত কেরালার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি। এছাড়া আরেকটি জনপ্রিয় জলপ্রপাত হল ভাঝাচালা জলপ্রপাত। আথিরাপ্পিল্লী জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর ৮০ ফুট উচ্চতায় দেখা যায়। চালাকুড়ি থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে বা চালাকুড়ি বাস টার্মিনাল থেকে বাসে করে আথিরাপ্পিল্লী সহজেই পৌঁছানো যায়।[৫][৬]
এইখানে সাঁতার কাটা নিষদ্ধ, তাই দুর্ঘটনা এইখানে যথাযথ সতর্কতা নেওয়া হয়েছে এবং একটি পুলিশ ক্যাম্প অবস্থান করছে। আথিরাপ্পিল্লী তামিলনাড়ু এবং কেরালার সংযোগকারী রাজ্য সড়ক - ২১ অবস্থিত, এখানে রাতে গাড়ি চালানো নিষদ্ধ। উভয় প্রান্তের চেকপয়েন্টগুলি সন্ধ্যা ৬:৩০ টায় বন্ধ হয়ে যায়, তবে আপনি দিনেরবেলা জঙ্গলের ভিতর দিয়ে দুঃসাহসিক ড্রাইভিং উপভোগ করতে পারেন।[৭] জলপ্রপাতটিতে সারা ভারত থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে, বিশেষ করে বর্ষাকালে (জুন-সেপ্টেম্বর) মাসে, প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন পর্যটক আথিরাপ্পিল্লী জলপ্রপাত এবং ভাঝাচালা পিকনিক স্পট পরিদর্শন করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Welcome to Thrissur - Forest"। web.archive.org। ২ জানুয়ারি ২০০৭। ২ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Athirapally Falls, truly the Niagra of India - Times Of India"। web.archive.org। ২১ জুন ২০১৩। ২১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Athirappilly and Vazhachal Waterfalls, Thrissur | Sholayar Forest | Kerala Tourism"। www.keralatourism.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Athirappilly Vazhachal water falls in Thrissur, Kerala"। tourism.webindia123.com। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Attractions - Athirapilly and Vazhachal, the destination prefered."। web.archive.org। ৮ জানুয়ারি ২০০৯। ৮ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Athirappilly Falls - Kerala's Most Spectacular Waterfall"। World of Waterfalls (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Athirappilly and Vazhachal Waterfalls, Thrissur | Sholayar Forest | Kerala Tourism"। www.keralatourism.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৪।
