অঞ্জো জেলা
| অঞ্জো জেলা জেলা | |
|---|---|
| অরুণাচল প্রদেশের জেলা | |
অরুণাচল প্রদেশে অঞ্জো জেলার অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | অরুণাচল প্রদেশ |
| সদরদপ্তর | হাওয়াই, অরুণাচল প্রদেশ |
| আয়তন | |
| • মোট | ৬,১৯০ বর্গকিমি (২,৩৯০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২১,০৮৯[১] |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৫৯.৪%[১] |
| • লিঙ্গানুপাত | ৮০৫[১] |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

অঞ্জো জেলা হল ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের একটি জেলা। ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ জেলা পুনর্গঠন সংশোধনী বিলের অধীনে লোহিত জেলা ভেঙে এই জেলা গঠিত হয়।[২] এই জেলার উত্তর সীমান্তে গণচীন। হাওয়াই এই জেলার সদর শহর। এই শহর ব্রহ্মপুত্র নদের উপনদী লোহিত নদের তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৯৬ মিটার উচ্চতায় অবস্থিত। এটিই ভারতের পূর্বতম জেলা।[৩] এই জেলার পূর্বতম অঞ্চলটি হল ডং গ্রাম।[৪]
অঞ্জো জেলা ভারতের ৬৪০টি জেলার মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল জেলা।[৫]
ভূগোল
[সম্পাদনা]লোহিত, লাম, টিডিং, দলাই, ক্রোতি, দিচু, লাতি, ক্লুং, দাভ, তেলুয়া, আমপানি ও সারতি হল এই জেলার প্রধান নদনদী।[৩]
অর্থনীতি
[সম্পাদনা]ভুট্টা, ধান, বিন, ছোটো এলাচ, কমলালেবু, নাশপাতি, কুল ও আপেল এই জেলার প্রধান কৃষিজ ফসল।[৬]
বিভাগ
[সম্পাদনা]অরুণাচল প্রদেশের হায়ুলিয়াং বিধানসভা কেন্দ্রটি এই জেলার একমাত্র বিধানসভা কেন্দ্র। এটি অরুণাচল পূর্ব লোকসভা কেন্দ্রের অংশ।[৭]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, এই জেলার জনসংখ্যা ২১,০৮৯।[১] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৬৩৯তম।[১] জেলার জনঘনত্ব ৩ জন প্রতি বর্গকিলোমিটার (৭.৮ জন/বর্গমাইল) ।[১] ২০০১-২০১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ১৩.৭৭%।[১] জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ জন পুরুষে ৮০৫ জন নারী।[১] জেলার সাক্ষরতার হার ৫৯.৪%.[১]
উপজাতি
[সম্পাদনা]মিশমি ও জাখরিং উপজাতি[৮] (আগেকার নাম মেয়োর) এই জেলার প্রধান উপজাতি গোষ্ঠী।
পাদটীকা
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 9 "District Census 2011"। Census2011.co.in।
- ↑ Law, Gwillim (২৫ সেপ্টেম্বর ২০১১)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- 1 2 "Anjaw District"। ১৪ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০০৬।
- ↑
- Gokhale, Nitin A. (২০ আগস্ট ২০০১)। "Dong"। Outlook India। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)
- Gokhale, Nitin A. (২০ আগস্ট ২০০১)। "Dong"। Outlook India। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।
- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Anjaw"। indiangos.com। ১২ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০০৬।
- ↑ "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Arunachal Pradesh website। ১৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১১।
- ↑ "Zakhring"। Ethnologue.com। ১১ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০০৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Anjaw District
- List of places in Anjaw