অঞ্জু জোসেফ
অঞ্জু জোসেফ | |
|---|---|
| প্রাথমিক তথ্য | |
| জন্ম | কাঞ্জিরাপল্লী, কেরালা, ভারত |
| পেশা | প্লেব্যাক গায়িকা |
| বাদ্যযন্ত্র | পিয়ানো |
| কার্যকাল | ২০০৭ – বর্তমান |
অঞ্জু জোসেফ একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা যিনি মূলত মালায়ালাম সিনেমার জন্য গান গেয়েছেন। তিনি ২০১১ সালে মালয়ালম সিনেমা ডক্টর লাভ -এ নেপথয গায়িকা হিসেবে কাজ করে তার কর্মজীবন শুরু করেন।[১]
প্রাথমিক জীবন এবং পরিবার
[সম্পাদনা]অঞ্জু জোসেফ কাঞ্জিরাপ্পালিতে সেন্ট জোসেফ পাবলিক স্কুল এবং সেন্ট অ্যান্টনি পাবলিক স্কুলে তার স্কুলজীবন সম্পন্ন করেন এবং এর্নাকুলামের সেন্ট তেরেসা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। তিনি কোচির মহারাজা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২]
অঞ্জু এশিয়ানেট চ্যানেলে সম্প্রচারিত সংগীত প্রতিযোগীতা আইডিয়া স্টার সিঙ্গার -এর চতুর্থ মরসুমে একজন প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন।[৩] তিনি গন্ধর্ব সঙ্গীতম নামক সংগীত প্রতিযোগীতায়ও অংশ নিয়েছিলেন।
রিয়েলিটি শো পরিচালক অনুপ জনের সাথে অঞ্জুর বিয়ে হয়েছিল। পরে তারা আলাদা হয়ে যায়। তিনি এখন আদিত্য পরমেশ্বরনের সাথে বিবাহিত।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি ডক্টর লাভ, আলামারা, আভারুদে রাভুকাল, ওরমাকালিল ওরু মঞ্জুকালাম, সি/ও সায়রা বানুর ইত্যাদি বিবিধ চলচ্চিত্রে নেপথ্য গায়িকা হিসাবে কাজ করেছেন। তিনি ২০১৬ সালে বিখ্যাত তেলুগু ছবি বাহুবলীর ধীবরা[৫] গানটির একটি ক্যাপেলা সংস্করণ প্রকাশ করেন যার জন্য তাকে ব্যক্তিগতভাবে ডেকে অভিনন্দন জানানো হয়েছিল। এই ক্যাপেলা সংস্করণটি তেলুগু শিল্পে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এবং তার দলকে হায়দ্রাবাদে পুরস্কার অনুষ্ঠানে জন্য পরিবেশনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।[৬]
গান
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | পরিচালক | সঙ্গীত পরিচালক | গান |
|---|---|---|---|---|
| ২০১১ | ডক্টর লাভ | কে. বিজু | বিনু থমাস | ১. নান্নাভুলা |
| ২০১৬ | ওরমাকালিল ওরু মঞ্জুকালাম | অ্যান্টনি আব্রাহাম | অ্যান্টনি আব্রাহাম | ১. আরিয়াথে এন্টে জীবনিল |
| ২০১৭ | আলমার | মিধুন ম্যানুয়েল থমাস | সুরজ এস. কুরুপ | ১. পুভাকুম নেইয়েন |
| ২০১৭ | আভারুদে রাভুকাল | শানিল মুহাম্মদ | শঙ্কর শর্মা | ১. এথেথো স্বপ্নমো |
| ২০১৭ | সি/ও সায়রা বানু | অ্যান্টনি সনি সেবাস্তিয়ান | মেজো জোসেফ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ M, Athira (২২ জুন ২০১৭)। "Experiments with music"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৪।
- ↑ "വിവാഹശേഷം മുസ്ലിം ആയോ? അഞ്ജു മനസ്സ് തുറക്കുന്നു"।
- ↑ Manmadhan, Prema (৪ আগস্ট ২০১০)। "The new singing stars"। The Hindu। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Malayalam singer Anju Joseph is married, shares wedding photo"। India Today (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ Nadadhur, Srivathsan (২২ মার্চ ২০১৬)। "Dheevara' goes vocal"। The Hindu News। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ M, Athira (২২ জুন ২০১৭)। "Experiments with music - Anju Joseph"। The Hindu। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।