অঙ্কুশ
অবয়ব

অঙ্কুশ (সংস্কৃত: अङ्कुश) হলো হাতি পরিচালনার একটি হাতিয়ার। একে সাধারণভাবে হাতির অঙ্কুশ বলেও উল্লেখ করা হয়। হাতিকে সঠিকপথে পরিচালনার জন্য হাতির মাহুত এটি ব্যবহার করে।[১] অঙ্কুশে একটি কাঠ বা বাশ নির্মিত হাতলের অগ্রভাগে বড়শির আকারে ধাতব অঙশ থাকে। এর অগ্রভাগ বল্লমের মতো।[২]
হিন্দু আচারে ব্যবহার
[সম্পাদনা]
অঙ্কুশ অনেক হিন্দু দেবতা, বিশেষ করে ত্রিপুরসুন্দরী ও গণেশের বৈশিষ্ট্য। হিন্দু ধর্মাবলম্বীরা কল্যাণের প্রতীক হিসেবে আটটি বস্তু গণ্য করে যাদের অষ্টমঙ্গলা বলা হয়। অঙ্কুশ এগুলোর একটি। ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রায়শ মূল্যবান ধাতু দিয়ে সূক্ষ্মভাবে অঙ্কুশ তৈরি করা হতো এবং এমনকি হাতির দাঁত থেকে গড়া হতো, প্রায়শই গহনা দিয়ে ঘেরা হত। ধর্মীয় ঐতিহ্যে অঙ্কুশ ও পাশ ঐতিহ্যগতভাবে পরাধীনতার হাতিয়ার হিসেবে যুক্ত।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cologne Digital Sanskrit Dictionaries, The Purana Index
- ↑ Hindu Icons and Symbols, Inner Circle IV, Red Zambala (ইংরেজি ভাষায়)
- ↑ Beer, Robert (2003). The handbook of Tibetan Buddhist symbols. Serindia Publications, Inc., April 12, 2009, p.146
উৎস
[সম্পাদনা]- Dictionary of Hindu Lore and Legend (আইএসবিএন ০-৫০০-৫১০৮৮-১) by Anna Dallapiccola