বিষয়বস্তুতে চলুন

অখিলা ভার্গবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অখিলা ভার্গবন
অখিলা ভার্গবন ২০২৪ সালে
জন্ম
অখিলা

(1997-10-17) ১৭ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৮)
জাতীয়তাভারতীয়
শিক্ষাসিএমএস কলেজ অফ আরটস অ্যান্ড সাইন্স, কোয়েম্বাটুর
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০২২ – বর্তমান
পরিচিতির কারণপ্রেমালু
আয়ালভাশি
পুভান
দাম্পত্য সঙ্গীরাহুল (বি. ২০২১)

অখিলা ভার্গবন একজন অভিনেত্রী যিনি মূলত মালায়ালাম চলচ্চিত্র জগতের সাথে যুক্ত। অখিলা অনুরাগ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা করেন। মালায়ালাম চলচ্চিত্র পুভান (২০২৩) এর মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। তার অভিনীত সিনেমা প্রেমালু (২০২৪) সর্বকালের সর্বোচ্চ আয়কারী মালায়ালাম চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অখিলা মালায়ালাম চলচ্চিত্র জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন। [১][২]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

অখিলা ভার্গবান মূলত কান্নুরের পাইয়ানূর অঞ্চলের বাসিন্দা। তিনি পাইয়ানূরের সেন্ট মেরি'স গার্লস হাই স্কুলে থেকে স্কুল শিক্ষা সম্পন্ন করেছেন। তিনি ২০২০ সালে কোয়েম্বাটুরের সিএমএস কলেজ অফ আর্টস অ্যান্ড সাইন্স থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। [৩]

কর্মজীবন

[সম্পাদনা]

অনুরাগ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অখিলা তার অভিনয় জীবনের সূচনা হয়। তার অভিনীত প্রথম পূরণদৈর্ঘ্য চলচ্চিত্র হল পুভান যা ২০২৩ সালে কেরালায় মুক্তি পেয়েছিল। পুভানে তার অভিনীত চরিত্রের নাম ছিল বীণা। একই বছরে তার অভিনীত অপর একটি চলচ্চিত্র আয়ালভাশি মুক্তি পায় যেখানে তিনি স্মৃতি চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি মালায়ালাম চলচ্চিত্র জগতে পরিচিত পেতে শুরু করেন। অখিলা মালয়ালম চলচ্চিত্র প্রেমালু -তে কাজ করার সুযোগ পান। প্রেমালু -তে তিনি কার্তিকা চরিত্রে অভিনয় করেন। প্রেমালু ২০২৪ সালে কেরালার প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ব্যবসায়িকভাবে অত্যন্ত সফল হয়। প্রেমালু চলচ্চিত্রটি তার ব্যবসায়িক সাফল্যের জন্য সর্বোচ্চ আয়কারী মালয়ালম চলচ্চিত্রের তালিকার মধ্যে স্থান পেয়েছে।

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
টীকা
Films that have not yet been released এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায়
  • অন্যথায় উল্লেখ না করা হলে সমস্ত চলচ্চিত্র মালায়ালাম ভাষায়।
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য রেফ.
২০২৩ পুভান বীণা অভিষেক চলচ্চিত্র [৪]
আয়ালভাশি স্মৃতি [৫]
২০২৪ প্রেমালু কার্তিকা [৬][৭]
অনুসরণ সুলু [৮]
২০২৫ সুমতি ভালাভুয় Not yet released ঘোষিত হবে চিত্রগ্রহণ [৯][১০]

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য রেফ.
২০২২ অনুরাগ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নিতু [১১]
২০২৪ দ্য স্পাইরাল আন্টি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Malayalam actor Akhila Bhargavan is basking in the recognition that 'Premalu' has brought her"। The Hindu। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৪।
  2. ↑ "Akhila Bhargavan- Biography"। imdb। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৪।
  3. ↑ "Akhila Bhargavan"। filmibeat। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৪।
  4. ↑ Praveen, S. R. (২০ জানুয়ারি ২০২৩)। "'Poovan' movie review: Unimaginative attempt at making a novel film"। The Hindu। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।
  5. ↑ "Soubin Shahir starrer 'Ayalvaashi' gets a release date"। The Times of India। ২২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।
  6. ↑ Santhosh, Vivek (১৯ এপ্রিল ২০২৪)। "'Premalu' helped me get recognition from within the industry"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।
  7. ↑ "I didn't know it was a major role when I was cast in Premalu: Akhila"। The Times of India। ১৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।
  8. ↑ "Sookshmadarshini: Nazriya Nazim's comeback Malayalam film, also starring Basil Joseph, goes on floors"। The Hindu। ২৯ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
  9. ↑ "Arjun Ashokan's Sumathi Valavu set to begin"। Cinema Express (ইংরেজি ভাষায়)। ১০ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
  10. ↑ Service, Express News (২৫ জুলাই ২০২৪)। "'Ratsasan' cinematographer PV Shankar joins Arjun Ashokan's 'Sumathi Valavu'"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
  11. ↑ Shriijth, Sajin (১৩ অক্টোবর ২০২২)। "An introvert's love story"। Cinema Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪।