ubuntu-restricted-extras
| ubuntu-restricted-extras | |
|---|---|
| উন্নয়নকারী | অনেকে |
| সর্বশেষ সংস্করণ | ৩৯[১] |
| প্রাকদর্শন সংস্করণ | ৪১[২] |
| উন্নয়ন অবস্থা | বর্তমান |
| প্লাটফর্ম | উবুন্টু (লিনাক্স) |
| উপলব্ধ | ইংরেজি |
| লাইসেন্স | বিভিন্ন (Ubuntu MOTU Developers) |
| ওয়েবসাইট | Ubuntu wiki RestrictedFormats |
ubuntu-restricted-extras হল একটি সফটওয়্যার প্যাকেজ। উবুন্টু অপারেটিং সিস্টেমের উপযোগী করে এটি তৈরী করা হয়েছে। এই ইনস্টল করার ফলে বিশেষ প্রয়োজনীয় কিছু সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাওয়া যায়, যেগুলি মূল উবুন্টু প্যাকেজসমূহের সাথে অন্তর্ভুক্ত করা হয়নি। আইনগত অথবা কপিরাইট সংক্রান্ত জটিলতা এড়াতে এই প্যাকেজগুলি সরাসরি উবুন্টুর সাথে বিতরণ করা হয় না। এটি একটি মেটা প্যাকেজ। এখানে অন্তর্ভুক্ত প্যাকেজসমূহ যেসকল কাজে ব্যবহৃত হয়:
- এমপি-থ্রি এবং এনক্রিপ্ট করা নয় এমন ডিভিডি ফাইল চালানো
- মাইক্রোসফটের ট্রুটাইপ ফন্টসমূহ ইনস্টল করা
- ফ্ল্যাশ প্লাগইন
- সাধারণ অডিও এবং ভিডিও ফাইল চালানোর জন্য প্রয়োজনীয় কোডেক
মিডিয়াবুন্টু প্রকল্পের মাধ্যমেও ubuntu-restricted-extras প্যাকেজের কাজসমূহ করা যায়।
পরিচ্ছেদসমূহ |
অন্তর্ভুক্ত প্যাকেজসমূহ [সম্পাদনা]
একটি মেটা প্যাকেজ। এটিতে অন্তর্ভুক্ত প্যাকেজ এবং ডিপেন্ডেন্সিসমূহ :
- gstreamer0.10-plugins-ugly
- gstreamer0.10-plugins-ugly-multiverse
- ttf-mscorefonts-installer
- flashplugin-installer
- unrar
- gstreamer0.10-plugins-bad
- gstreamer0.10-plugins-bad-multiverse
- gstreamer0.10-ffmpeg
- libavcodec-extra-52
- icedtea6-plugin
- libmp4v2-0
বিবরণ [সম্পাদনা]
আইনত জটিলতা এড়াতে উবুন্টু সিডিতে কিছু প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয় না। এই ধরনের কিছু প্রয়োজনীয় প্যাকেজ একত্রিত করে ubuntu-restricted-extras প্যাকেজটি তৈরী করা হয়েছে। তবে উবুন্টু ভিত্তিক কিছু ডিস্টিবিউশন তাদের মূল আইএসও এর সাথে এই প্যাকেজটি অন্তর্ভুক্ত করে থাকে।
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
||||||||||||||||||||||||||