তাজিকিস্তান
| Ҷумҳурии Тоҷикистон জুম্হুরিই তজিকিস্তন্ প্রজাতন্ত্রী তাজিকিস্তান
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| নীতিবাক্য নাই |
||||||
| জাতীয় সঙ্গীত Surudi Milli |
||||||
| রাজধানী | দুশান্বে 38°33′N 68°48′E / 38.55°উ 68.8°পূ |
|||||
| বৃহত্তম শহর | রাজধানী | |||||
| রাষ্ট্রীয় ভাষাসমূহ | ফারসি (তাজিক) | |||||
| সরকার | Unitary state | |||||
| - | রাষ্ট্রপতি | ইমোমালি রাহমোন | ||||
| - | Prime Minister | Oqil Oqilov | ||||
| Independence | ||||||
| - | ঘোষিত | সেপ্টেম্বর ৯ ১৯৯১ | ||||
| - | Completed | December 25 1991 | ||||
| আয়তন | ||||||
| - | মোট | ১৪৩,১০০ বর্গকিমি (৯৫তম) ৫৫,২৫১ বর্গমাইল |
||||
| - | জলভাগ (%) | ০.৩ | ||||
| জনসংখ্যা | ||||||
| - | জুলাই ২০০৬ আনুমানিক | ৭,৩২০,০০০১ (১০০তম১) | ||||
| - | ২০০০ আদমশুমারি | ৬,১২৭,০০০ | ||||
| - | ঘনত্ব | ৪৫ /বর্গকিমি (১৫১তম) ১১৭ /বর্গমাইল |
||||
| জিডিপি (পিপিপি) | ২০০৫ আনুমানিক | |||||
| - | মোট | $৮.৮০২বিলিয়ন (১৩৯তম) | ||||
| - | মাথাপিছু | $১,৩৮৮ (১৫৯তম) | ||||
| জিনি (২০০৩) | ৩২.৬ (মধ্যম) | |||||
| এইচডিআই (২০০৪) | ||||||
| মুদ্রা | Somoni (TJS) |
|||||
| সময় স্থান | TJT (ইউটিসি+৫) | |||||
| ইন্টারনেট টিএলডি | .tj | |||||
| কলিং কোড | 992 | |||||
| ১ | Rank based on UN figures for 2005; estimate based on CIA figures for 2006. | |||||
তাজিকিস্তান (তাজিক ভাষায় Тоҷикистон তজিকিস্তন্)দক্ষিণ-পূর্ব মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত প্রজাতন্ত্র। এর উত্তরে কিরগিজস্তান, উত্তরে ও পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান। দুশান্বে দেশের বৃহত্তম শহর ও রাজধানী। গোর্নো-বাদাখশান স্বায়ত্তশাসিত এলাকাটি তাজিকিস্তানে অবস্থিত; এটি একটি জাতিগত অঞ্চল যা দেশটির ৪৫% এলাকা জুড়ে অবস্থিত।
দেশের অধিকাংশ জনগণ তাজিক জাতির লোক। এরা তাজিক নামের একটি ফার্সি জাতীয় ভাষায় কথা বলে। ১৯২৯ সালে তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটি অংশে পরিণত হয়। ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ঠিক পর পরই দেশটিতে সাম্যবাদী সরকার ও বিরোধী দলগুলির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ১৯৯৭ সালের জুন মাসে দুই পক্ষ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
রাজনীতি [সম্পাদনা]
তাজিকিস্তানের রাজনীতি একটি রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারপ্রধান। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং ৬৩ সদস্যবিশিষ্ট দ্বিকাক্ষিক আইনসভা উভয়ের উপর ন্যস্ত। ২০০৩ সালের নতুন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ৭ বছর মেয়াদের জন্য জনগনের সরাসরি ভোটে নির্বাচিত হন। ২০০৬ সালে এমোমালি রাহমন রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে তিনি ১৯৯৪ সাল থেকেই দেশটির শাসক। প্রধানমন্ত্রীর পদের তেমন কোন ক্ষমতা নেই। সংবিধান অনুসারে বিচার বিভাগ সরকার থেকে স্বাধীন।
প্রশাসনিক অঞ্চলসমূহ [সম্পাদনা]
ভূগোল [সম্পাদনা]
তাজিকিস্তানের ৯০%-এরও বেশি এলাকা পর্বতময়। পামির পর্বতমালা এবং আলায় পর্বতমালা দুইটি প্রধান পর্বতমালা, এবং এগুলির হিমবাহ থেকে উৎপন্ন বিভিন্ন পার্বত্য জলধারা ও নদী প্রাচীনকাল থেকে ঐ অঞ্চলের খামারভূমিতে সেচ কাজে ব্যবহার করা হয়ে এসেছে। তাজিকিস্তানের উত্তর প্রান্তে মধ্য এশিয়ার আরেক প্রধান পর্বতমালা তিয়ান শান পর্বতমালার একাংশ চলে গেছে। পর্বতগুলির উত্তরে ও দক্ষিণে রয়েছে দুইটি নিম্নভূমি অঞ্চল এবং এখানেই তাজিকিরা ব্যাপক পরিমাণে বাস করে।
মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল এলাকা সির দরিয়া নদীবিধৌত ফের্গানা উপত্যকার একাংশ উত্তর তাজিকিস্তানে পড়েছে। এই দীর্ঘ উপত্যকাটি উত্তরে কুরামিন পর্বতমালা ও দক্ষিণে তুর্কেস্তান পর্বতমালার মধ্যে অবস্থিত।
দক্ষিণের নিম্নভূমি এলাকাটিতে আমু দরিয়া ও পাঞ্জ নদী প্রধান দুইটি নদী।
অর্থনীতি [সম্পাদনা]
জনসংখ্যা [সম্পাদনা]
তাজিক ভাষা ও রুশ ভাষা তাজিকিস্তানের সরকারী ভাষা। এদের মধ্যে তাজিক ভাষাতে প্রায় ৬২% লোক এবং রুশ ভাষাতে প্রায় ৫% লোক কথা বলেন। তাজিকিস্তানে প্রচলিত অন্যান্য ভাষাগুলির মধ্যে আছে উজবেক ভাষা (১৬% বক্তা), ফার্সি ভাষা এবং পশতু ভাষা।
সংস্কৃতি [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
|||||