টি২ ব্যাক্টেরিওফাজ
| T2 ব্যাক্টেরিওফাজ | |
|---|---|
| ভাইরাসের শ্রেণীবিন্যাস | |
| Group: | Group I (dsDNA) |
| বর্গ: | Caudovirales |
| পরিবার: | Myoviridae |
| গণ: | T4-like viruses |
| প্রজাতি: | Enterobacteria phage T2 |
টি২ ব্যাক্টেরিওফাজের ফায্ একটি গ্রিক শব্দ-যার অর্থ ভক্ষণ করা। প্রকৃতপক্ষে ফায্ হলো ঐসব ভাইরাস যারা জীবদেহে অবস্থিত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। যেহেতু এরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এ জন্য এদের ব্যাকটেরিওফায্ নামেও অভিহিত করা হয়।
টি২ ব্যাকটেরিওফায্ একটি সর্বাধিক পরিচিত ভাইরাস। টি২ ব্যাকটেরিওফায-এর দৈহিক গঠন অনেকটা ব্যাঙাচির মতো। এর দেহকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায়। যথা- মাথা এবং লেজ।
মাথা [সম্পাদনা]
টি২ ব্যাকটেরিওফায-এর মাথাটি স্ফীত এবং ষড়ভুজাকার। দৈর্ঘ্য প্রায় ৯৩মিমি এবং প্রস্থ ৬৫মিমি। এই ষড়ভুজাকৃতির মাথার অংশটি প্রোটিন নির্মিত এবং অভ্যন্তর দ্বিসূত্রকবিশিষ্ট DNAপ্যাঁচানো অবস্থায় বিদ্যমান। এতে প্রায় ১৫০টি জিন রয়েছে। মাথার অধিকাংশ স্থান ফাঁপা বলে মনে হয়।
লেজ [সম্পাদনা]
টি২ ফায্ এর মাথার নিচে একটি লেজ থাকে যা ফাঁপা নলের মতো। এর দৈর্ঘ্য প্রায় ১০০মিমি এবং ব্যাস প্রায় ২৫মিমি। লেজ ও মাথার সংযোগস্থলে একটি কলার বিদ্যমান। অনেকের মতে, লেজের দৃঢ় আবরণের ভিতর একটি সংকোচনশীল প্রোটিন থাকে যাতে লাইসোসোম বিদ্যমান। লেজের নিচের প্রান্তে প্রশস্ত বেস প্লেট এবং যার চার পাশে ৬টি সরু, লম্বা স্পর্শক তন্তু ও কাঁটার ন্যায় স্পাইক থাকে। এর সাহায্যে এরা পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করে।[১]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ এস সি (একাদশ-দ্বাদশ শ্রেণী), সৈয়দ পারভেজ হান্নান,সিনিয়র প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞা্ন,ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা।