আক্রমণভাগের খেলোয়াড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

(Striker (football) থেকে ঘুরে এসেছে)
স্ট্রাইকার (লাল জামা পরিহিত) ডিফেন্ডারকে (সাদা জামা পরিহিত) অতিক্রম করে গেছেন এবং গোলমুখে শট নিতে উদ্যত, এবং গোলকিপার আগত শট প্রতিহত করার জন্য চেষ্টা করবে
স্ট্রাইকার (লাল জামা পরিহিত) ডিফেন্ডারকে (সাদা জামা পরিহিত) অতিক্রম করে গেছেন এবং গোলমুখে শট নিতে উদ্যত, এবং গোলকিপার আগত শট প্রতিহত করার জন্য চেষ্টা করবে

স্ট্রাইকার, বা ফরোয়ার্ড হচ্ছে সে সমস্ত খেলোয়াড় যারা ফুটবলের বিপক্ষদলের দলের গোলপোস্টের সবচেয়ে কাছে থাকেন (আগে বা অ্যাটাকার বলতেও স্ট্রাইকার/ফরোয়ার্ড বোঝানো হত, তবে চলতি ধারা অনুযায়ী যার পায়ে বল থাকে তাকেই অ্যাটাকার বলা হয়)। তার প্রধান কাজ বিপক্ষ দলের জালে বল প্রবেশ করানো। অন্যান্য দায়িত্বের মধ্যে অন্য খেলোয়াড়কে গোল করার সুযোগ তৈরী করে দেয়া, আক্রমণের সময় বল ধরে রাখা অন্যতম। আধুনিক ফুটবলে একটি দলে একসাথে এক থেকে তিনজন স্ট্রাইকার খেলেন। তবে দুইজন স্ট্রাইকার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেহেতু অন্যান্য খেলোয়াড়দের তুলনায় স্ট্রাইকারগণ অনেক বেশি গোল করে থাকেন, তাই সাধারনত তাদের বাজারমূল্য সর্বোচ্চ হয়ে থাকে।

সূচিপত্র

[সম্পাদনা] সেন্টার ফরোয়ার্ড

সেন্টার ফরোয়ার্ডের প্রধান কাজ একটাই, গোল করা। ফুটবল কোচেরা সাধারনত বিপক্ষ দলের রক্ষণভাগের ঘাড়ের ওপর দলের একজন স্ট্রাইকারকে অবস্থান নিতে বলেন এবং দলের অন্য আক্রমণাত্নক ফরোয়ার্ডকে গোলের উপযোগী পাস জোগাড়ের দায়িত্ব দেন, যিনি অপেক্ষাকৃত মধ্যমাঠে থাকেন। প্রথম স্ট্রাইকারকে সাধারনভাবে টার্গেট ম্যান নামে ডাকা হয়, যিনি বিপক্ষ দলকে অন্য দিকে ধাবিত করেন অথবা নিজে গোল করেন বা অন্য সতীর্থকে গোল করতে সাহায্য করেন।

[সম্পাদনা] স্ট্রাইকার

[সম্পাদনা] ডিপ-লাইং ফরোয়ার্ড

[সম্পাদনা] উইঙ্গার

[সম্পাদনা] আরো দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

ব্যক্তিগত হাতিয়ারসমূহ