শৈবধর্ম
শৈবধর্ম বা শৈবপন্থ (সংস্কৃত: शैव पंथ) হিন্দুধর্মের চারটি প্রধান সম্প্রদায়ের অন্যতম (অন্য সম্প্রদায়গুলি হল বৈষ্ণবধর্ম, শাক্তধর্ম ও স্মার্তধর্ম)। এই ধর্মের অনুগামীদের "শৈব" নামে অভিহিত করা হয়। শৈবধর্মে শিবকে সর্বোচ্চ দেবতা বলে মনে করা হয়; এই ধর্মের অনুগামীরা তাঁকেই সৃষ্টা, পালনকর্তা, ধ্বংসকর্তা, সকল বস্তুর প্রকাশ ও গোপনকর্তা বলে মনে করেন। ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় শৈবধর্ম সুপ্রচলিত। দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াতেও শৈবধর্মের প্রসার লক্ষিত হয়।
শৈবধর্মের প্রাচীন ইতিহাস নিরুপণের কাজটি দুঃসাধ্য।[১] শ্বেতাশ্বেতর উপনিষদ (৪০০-২০০ খ্রিষ্টপূর্বাব্দ) [২] শৈবধর্মের প্রথম সুসংহত দর্শনগ্রন্থ।[৩] গেভিন ফ্লাডের মতে:
... a theology which elevates Rudra to the status of supreme being, the Lord (Sanskrit: Īśa) who is transcendent yet also has cosmological functions, as does Śiva in later traditions.[৪]
গুপ্তযুগে (৩২০ – ৫০০ খ্রিষ্টাব্দ) পৌরাণিক হিন্দুধর্ম বিকাশলাভ করে। এই সময়ই শৈবধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল। ক্রমে পৌরাণিক উপাখ্যানের কথক ও গায়কদের মাধ্যমে এই ধর্ম সমগ্র উপমহাদেশে ছড়িয়ে পড়ে।[৫]
পাদটীকা[সম্পাদনা]
- ↑ Tattwananda 1984, p. 45.
- ↑ For dating to 400-200 BCE see: Flood (1996), p. 86.
- ↑ For Śvetāśvatara Upanishad as a systematic philosophy of Shaivism see: Chakravarti 1994, p. 9.
- ↑ Flood (1996), p. 153.
- ↑ For Gupta Dynasty (c. 320 - 500 CE) and Puranic religion as important to the spread across the subcontinent, see: Flood (1996), p. 154.
তথ্যসূত্র[সম্পাদনা]
- Bhandarkar, Ramakrishna Gopal (1913). Vaisnavism, Śaivism, and Minor Religious Systems. New Delhi: Asian Educational Services. আইএসবিএন 81-206-0122-X. Third AES reprint edition, 1995.
- Bhattacharyya (Editor), Haridas (1956). The Cultural Heritage of India. Calcutta: The Ramakrishna Mission Institute of Culture. Four volumes.
- Chakravarti, Mahadev (1994), The Concept of Rudra-Śiva Through The Ages (Second Revised ed.), Delhi: Motilal Banarsidass, আইএসবিএন 81-208-0053-2
- Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. আইএসবিএন 0-521-43878-0.
- Flood, Gavin (Editor) (2003). The Blackwell Companion to Hinduism. Malden, MA: Blackwell Publishing Ltd.. আইএসবিএন 1-4051-3251-5.
- Keay, John (2000). India: A History. New York: Grove Press. আইএসবিএন 0-8021-3797-0.
- Tattwananda, Swami (1984), Vaisnava Sects, Saiva Sects, Mother Worship (First Revised ed.), Calcutta: Firma KLM Private Ltd.
বহিঃসংযোগ[সম্পাদনা]
|
||||||||||||||||||||||||||