সেপ্টেম্বর ২ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৪ তম (অধিবর্ষে ২৪৫ তম) দিন ।
- ৪৪ খৃস্টপূর্ব - মিশরের ফারাও সপ্তম ক্লিওপেট্রা তার পুত্র পঞ্চদশ টলেমি সিজারিয়নকে সহকারী শাসক হিসেবে ঘোষণা করেন।
- ৩১ খৃস্টপূর্ব - রোমান গৃহযুদ্ধ: গ্রীসের পশ্চিম উপকুলের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টোভিয়ান মার্ক আন্টনি ও ক্লিওপেট্রার সৈন্যদের পরাস্ত করেন।
- ১৬৪৯ - ইতালির ক্যাস্টো শহর [পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
- ১৬৬৬ - লন্ডনে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রাল সহ)। এই অগ্নিকান্ড প্রায় তিন দিন যাবৎ চলে।
- ১৭৫২ - যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।
- ১৭৯২ - ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতদের হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গনহত্যা নামে পরিচিত।
- ১৮৭০ - ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয়। টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পন করে।
- ১৯৪৫ - ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭০ - নাসা (NASA) দুইটি অ্যাপোলো(Apollo) চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।
- ১৯৯১ - যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া কে স্বীকৃতি দেয়।
ছুটি ও অন্যান্য [সম্পাদনা]
- ভিয়েতনামের জাতীয় দিবস
বিবিসি: এই দিনে