ডিম্বাশয়
| ডিম্বাশয় | |
|---|---|
| ল্যাটিন | ovarium |
| গ্রে | বিষয় #266 1254 |
| ধমনী | ওভরিয়ান ধমনী, ইউটেরিয়ান ধমনী |
| শিরা | ওভারিয়ান শিরা |
| স্নায়ু | ওভরিয়ান প্লেক্সাস |
| লসিকা | লাম্বার লসিকা পর্ব |
| চিকিৎসীয় শিরোনাম | Ovary |
ডিম্বাশয়
ডিম্বাশয় ডিম্বাণূ উৎপাদনকারী একটি প্রজনন অঙ্গ এবং স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ। মেরুদণ্ডী প্রাণীতে এটি সাধারণত একজোড়া করে থাকে। ডিম্বাশয় পুরুষের শুক্রাশয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এতে গোনাড ও অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থি-ই রয়েছে।
পরিচ্ছেদসমূহ |
গঠন (মানবদেহ) [সম্পাদনা]
ডিম্বাশয় দেখতে অনেকটা ডিম্বাকার এবং মানুষে এটার আকার—দৈর্ঘে ৩ সে.মি., প্রস্থে ১.৫ সে.মি., এবং পুরুত্বে ১.৫ সে.মি.। (যেকোনো একটির জন্য) শরীরে এর অবস্থান পেলভিস বা শ্রোণীর দেয়াল ঘেষে, যাকে বলা হয় ওভারিয়ান ফসা। সাধারণত ফসার নিচে থাকে বহিঃস্থ ইলিয়াক ধমনী এবং সামনে থাকে মূত্রনালী ও অন্তঃস্থ ইলিয়াক ধমনী।
প্রতিটি ডিম্বাশয় ফেলোপিয়ান টিউবের ফিম্ব্রিয়ার সাথে যুক্ত। সাধারণত প্রতিটি ডিম্বাশয়ই প্রতি মাসে ডিম্বক্ষরণ করে। কিন্তু কারণবশত, একটি ডিম্বাশয় না থাকলে বা কাজ না করলে অপর ডিম্বাশয়টি ডিম্বক্ষরণ চালিয়ে যেতে থাকে।
হরমোন [সম্পাদনা]
ডিম্বাশয় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন উভয় প্রকার হরমোনই ক্ষরণ করে। বয়ঃসন্ধির সময় এটি সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যগুলোর প্রকাশে ভূমিকা রাখে। এছাড়া পরিপক্ক অবস্থায় পরিণত প্রজনন অঙ্গের কার্যক্ষমতা চালু রাখতেও এর ভূমিকা আছে। প্রোজেস্টেরনের] কাজ হচ্ছে ইস্ট্রোজেনের সাহায্যে এন্ডোমেট্রিয়ামের চাক্রিক পরিবর্তন শুরু করা। এটি গর্ভধারণের জন্য এন্ডোমেট্রিয়ামকে প্রস্তুত করে। এছাড়া গর্ভধারণের সময় এন্ডোমেট্রিয়ামের সুস্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে।
লিগামেন্ট [সম্পাদনা]
এক্সট্রিমিটি [সম্পাদনা]
ডিম্বাশয়ে দুই ধরনের এক্সট্রিমিটি দেখা যায়:
- টিউবাল এক্সট্রিমিটি—ডিম্বাশয় যেখানে ইউটেরাইন নালির সাথে যুক্ত, তার শেষে।
- ইউটেরাইন এক্সট্রিমিটি—এটির অবস্থান নিচের দিকে। এটি জরায়ু হয়ে ডিম্বাশয়ের লিগামেন্টের সাথে যুক্ত।
কোষতত্ত্ব [সম্পাদনা]
কোষের প্রকারভেদ [সম্পাদনা]
- ফলিকুলার কোষ:
- গ্র্যানুলোসা কোষ:
সহায়ক চিত্র [সম্পাদনা]
-
স্ত্রী প্রজননঅংশসমূহের বিভিন্ন ধমনী: ইউটেরাইন ধমনী, ওভারিয়ান ধমনী, এবং ভ্যাজাইনাল ধমনী।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||