নিউটন (একক)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Newton (unit) থেকে ঘুরে এসেছে)
- "নিউটন" এখানে পুনর্নিদেশিত হয়েছে। শিরোনামের অন্য ব্যবহার, দেখুন নিউটন (দ্ব্যর্থতা নিরসন)।
নিউটন হল বল-এর এস. আই. একক। নিউটন-কে 'N' দ্বারা প্রকাশ করা হয়। স্যার আইজ্যাক নিউটন(১৬৪২-১৭২৭)-এর নামে বলের এককের এই নামকরণ করা হয়েছে।
সংজ্ঞা [সম্পাদনা]
এক কিলোগ্রাম ভরের কোন বস্তুকে এক মিটার/বর্গ-সেকেন্ড ত্বরণ দিতে এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাকে এক নিউটন বল বলা হয়। গাণিতিকভাবে,
:১ নিউটন = ১ কেজি*মি/সেকেন্ড২
উদাহরণ [সম্পাদনা]
- প্রায় ১০২ গ্রাম ভরের বস্তুর (যেমন, একটি ছোট আপেল) উপর পৃথিবী অভিকর্ষীয় বলের মান ১ নিউটন।
- পৃথিবীর পৃষ্টে ১ কেজি ভরের বস্তুর উপর প্রায় ৯.৮১ নিউটন নিন্মমুখি বল প্রযুক্ত হয়।
- ৭০ কেজি ভরের একজন মানুষের উপর পৃথিবী অভিকর্ষীয় বলের মান প্রায় ৬৮৬ নিউটন।
- বল পরিমাপের বহুল ব্যবহৃত আরেকটি একক কিলোনিউটন বা kN. ১ কিলোনিউটন = ১০০০ নিউটন
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |