মোজিলা
মোজিলা শব্দটি বিভিন্নভাবে নেটস্কেপ কমিউনিকেশন কর্পোরেশন এবং এর সাথে সম্পর্কিত অ্যাপলিকেশন সফটওয়্যার, Mozilla.org দল, এবং মোজিলা ফাউন্ডেশন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
মোজিলা মূলত তিনটি ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হত:
- নেটস্কেপ নেভিগেটর সফটওয়্যার প্রকল্পের কোডনাম হিসাবে
- মোজিলা অ্যাপলিকেশন স্যুট এর অফিসিয়াল এবং মূল নাম, এই প্রকল্পটি বর্তমানে SeaMonkey নামে পরিচিত
- নেটস্কেপ এর মাসকট
উপরে উল্লেখিত ক্ষেত্রসমূহ ছাড়াও আরও বেশ কিছু উদ্দেশ্যে মোজিলা শব্দটি ব্যবহার করা হয়। প্রথমবার ব্যবহার করার সময় অনুযায়ী নিচে সেগুলো বর্ণনা করা হল।
পরিচ্ছেদসমূহ |
নেটস্কপ নেভিগেটরের কোড নাম [সম্পাদনা]
- মূল নিবন্ধ: Netscape Navigator
ঐতিহাসিকভাবে, মোজিলা নামটি ব্যবহৃত হয়ে আসছে নেটস্কেপ নেভিগেটর ওয়েব ব্রাউজারের কোড নাম হিসাবে। এই প্রকল্পে শুরু থেকেই এই নামটি ব্যবহৃত হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা জেমি জাউইন্সকি একটি মিটিং-এ এই নামটি প্রস্তাব করেন।[১] "মোজাইক এর বিকল্প" হিসাবে এই নামটি ব্যবহারকরার সিদ্ধান্ত নেয়া হয়।",[২] নেটস্কেপের মাধ্যমেই অন্যান্য প্রতিদ্বন্ধি ব্রাউজারের উপর রাজত্ব করা যাবে বলে মনে করা হয়েছিল। এই লোগোটিতেও গজ্জিলা দৈত্যের একটি প্রতিকৃতি ব্যবহার করা হয়।
নেটস্কেপের মাসকট [সম্পাদনা]
- মূল নিবন্ধ: Mozilla (mascot)
|
Mac OS 9 এ ব্যবহৃত মোজিলা অ্যাপলিকেশন স্যুট এর স্টার্টআপ স্ক্রীন
|
মোজিলা নেটস্কেপ কমিউনিকেশন কর্পোরেশ এর মাসকট হিসাবে ব্যবহৃত হত, এই প্রতিষ্ঠানটি মোজাইক কমিউনিকেশন কর্পোরেশন নামে পরিচিত ছিল। প্রাথমিকভাবে, বিভিন্ন ধরনের মাসকট ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়, এর মধ্যে রয়েছে বর্ম পরিহিত নভোচারী বা "মহাকাশচারী", কিন্তু হটাৎ এই গজ্জিলার মত মাসকট ব্যবহারের চিন্তার পাশাপাশি গজ্জিলার মত নাম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৯৪ সালে ডেভ টিটাস এর ডিজাইন তৈরী করেন।
কোম্পানির প্রথমদিকের বছরগুলোতে নেটস্কেপের ওয়েবসাইটে বিশেষভাবে মোজিলার ব্যবহার করা হয়। তবে, এই প্রকল্পে কিছুটা "পেশাদারিত্ব" লক্ষণ (মূলত কর্পোরেট গ্রাহকদের কারণে) আনতে পরবর্তীতে ওয়েবসাইট থেকে এটি সরিয়ে ফেলা হয়। মোজিলা নেটস্কেপের অভ্যন্তরীন ক্ষেত্রে ব্যবহৃত হতে থাকে, প্রায় সময়ই প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য তৈরী টি-শার্ট অথবা মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া-তে নেটস্কেপের বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য আর্টওয়ার্কসমূহে ব্যবহার করা হত। মোজিলা মাসকটের দৈত্যের রং সবুজ থেকে লাল-এ পরিবর্তন করা হয় যখন নেটস্কেপ ব্রাউজারের সোর্সকোড উন্মুক্ত করে দেয়া হয়েছিল।[৩]
যখন নেটস্কেপ ১৯৯৮ সালে ওয়েবসাইট ডিরেক্টরী NewHoo গ্রহন করে সেইসময় নাম পরিবর্তন করে মুক্ত ডিরেক্টরী প্রকল্প নির্ধারণ করা হয় এবং মোজিলা প্রকল্পের সাথে মিলিয়ে "dmoz" (Directory of Mozilla) সংক্ষিপ্ত নাম ব্যবহৃত হতে থাকে। ওয়েবসাইটের প্রতিটি পৃষ্ঠায় একটি করে মোজিলার ছবি ব্যবহৃত হত, এবং বর্তমানে এটি চালু রয়েছে। এখনো নেটস্কেপ কমিউনিকেশন Mozilla প্রকল্প ওয়েবসাইটের লোগোতে লাল রঙের মোজিলার ছবি ব্যবহার করছে।[৪]
বিভিন্ন ব্রাউজারে "user agent string" হিসাবে [সম্পাদনা]
- মূল নিবন্ধ: User agent string
ব্যবহারকারীরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করে (যেমন ওয়েব ব্রাউজারের মাধ্যমে), সেই সময় web server-এ ঐ নির্দিষ্ট মাধ্যমটি চিহ্নিত করার জন্য একটি স্ট্রিং পাঠানো হয়ে থাকে। এটিকে সাধারণত "user agent string" বলা হয়ে থাকে। নেটস্কেপ ওয়েব ব্রাউজার নিজেকে "Mozilla/<version>" হিসাবে চিহ্নিত করে এবং এর সাথে যে অপারেটিং সিস্টেম থেকে এটি ব্যবহার করা হচ্ছে সেটি সম্পর্কে কিছু তথ্য দেয়া থাকে।
যেহেতু নেটস্কেপ ব্রাউজার সর্বপ্রথম ওয়েব ব্রাউজারে বিশেষ কিছু বৈশিষ্ট সংযোজন করেছিল এবং খুব দ্রুত বাজারের অন্যন্যগুলোর উপর প্রাধান্য বিস্তার করতে থাকে। যার ফলে এমন কিছু ওয়েব সাইট তৈরী হতে থাকে যেগুলো আংশিক অথবা সম্পূর্ণরূপে এই ব্রাউজারের উপযোগী এবং কেবলমাত্র "user agent string" এ Mozilla-এর নির্দিষ্ট সংস্করণের তথ্য পেলে সঠিকভাবে কাজ করে। একইভাবে, অন্যান্য প্রতিযোগী ব্রাউজারসমূহ ("cloak" বা "spoof") এই স্ট্রিং ব্যবহার করার উপযোগী করে তৈরী করা হয় যেন সেসব ক্ষেত্রে ব্রাউজার সঠিকভাবে কাজ করতে পারে। প্রাথমিক উদাহারণ হল ইন্টারনেট এক্সপ্লোরার, যা user agent string এ থাকা "Mozilla/<version> (compatible; MSIE <version>..." গ্রহন করতে থাকে যেন মোজিলা ব্রাউজারের জন্য তৈরী কন্টেন্ট গ্রহন করতে পারে, অর্থাৎ সেই সময় থেকেই প্রতিযোগী ডেভলপাররা কাজ করতে থাকে। user agent string এর ফরম্যাটটি অন্যান্য user agent রা ব্যবহার করতে থাকে এবং পরবর্তীতে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের বাজারে প্রাধান্য বিস্তার করতে শুরু করার পরও এটি বর্তমান রয়েছে।
| আরও দেখুন: Browser wars |
মোজিলা প্রকল্প [সম্পাদনা]
মোজিলা ফাউন্ডেশন [সম্পাদনা]
- মূল নিবন্ধ: Mozilla Foundation
"মোজিলা" প্রায় সময়ই ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার প্রকল্পটিকে নির্দেশ করে থাকে, যা নেটস্কেপের জন্য পরবর্তী প্রজন্মের উপযোগী ইন্টারনেট স্যুট তৈরীর উদ্দেশ্যে শুরু করা হয়েছিল। ১৯৯৮ সালে একটি নতুন সফটওয়্যার স্যুট তৈরীর উদ্দেশ্যে মোজিলা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয়। ২০০৩ সালের ১৫ জুলাই এই প্রতিষ্ঠানটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধন করে, এবং এর থেকে এটি মোজিলা ফাউন্ডেশন নামে পরিচিতি লাভ করতে থাকে। ফাউন্ডেশন এখন মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার মোজিলা থান্ডারবার্ড ইমেইল ক্লায়েন্ট সহ অন্যান্য অ্যাপলিকেশনসমূহের উন্নয়ন এবং রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করে। ২০০৬ সাল থেকে মোজিলা ট্রেডমার্ক মোজিলা ফাউন্ডেশনের নিয়ন্ত্রণে আছে।
মোজিলা কর্পোরেশন [সম্পাদনা]
- মূল নিবন্ধ: Mozilla Corporation
২০০৫ এর ৩ আগস্ট তারিখে, মোজিলা ফাউন্ডেশন মোজিলা কর্পোরেশন তৈরীর ঘোষনা দেয়, এটি সম্পূর্ণরূপে লাভজনক উদ্দেশ্য তৈরী করা হয়েছে যদিও কর দেয়ার ক্ষেত্রে মোজিলা ফাউন্ডেশন সহায়তা দিয়ে থাকে। কর্পোরেশনের মূল লক্ষ হল ফায়ারফক্সকে ব্যবহারকারীদের কাছে পৌছে দেয়া। একই সাথে মার্কেটিং এবং স্পন্সরশিপ এর কাজগুলোও করে থাকে।
মোজিলা বার্তাব্যবস্থা [সম্পাদনা]
- মূল নিবন্ধ: Mozilla Messaging
১৯ ফেব্রুয়ারী ২০০৮ তারিখে মোজিলা বার্তা ব্যবস্থা তৈরীর ঘোষনা দেয়া হয় এটি, মোজিলা কর্পোরেশনের মত মোজিলা ফাউন্ডেশনের একটি অলাভজনক সাবসিডাইজড অংশ। এটি মূলত থান্ডার্বার্ডের জন্য কাজ করে, একই সাথে এটি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমের উপযোগী সফটওয়্যর তৈরীর কাজ করে থাকে।
মোজিলা অ্যাপলিকেশন স্যুট [সম্পাদনা]
- মূল নিবন্ধ: Mozilla Application Suite
২২ জানুয়ারী ১৯৯৮ তারিখে নেটস্কেপ ঘোষনা করে যে তারা পরবর্তী ডেভলপমেন্ট কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষে এটির লাইসেন্স পুননির্ধারণ করবে।[৫] ১৯৯৮ এর মার্চ মাসে নেটস্কেপ তাদের জনপ্রিয় নেটস্কেপ কমিউনিকেটর ইন্টারনেট স্যুট এর কোড ফ্রি সফটওয়্যার/মুক্ত সফটওয়্যার লাইসেন্স নেটস্কেপ পাবলিক লাইসেন্স অধিনে প্রকাশ করে দেয়। এই সময় থেকে ডেভলপ করা অ্যাপলিকেশনটির নাম দেয়া হয় মোজিলা , যদিও এটি মূল নেটস্কেপ নেভিগেটরের কোড নাম ছিল। দীর্ঘমেয়াদে পরীক্ষার পর মোজিলা ১.০ প্রকাশ করা হয় ৫ জুন, ২০০২ তারিখে।
অ্যাপলিকেশন ফ্রেমওয়ার্ক [সম্পাদনা]
- মূল নিবন্ধ: Mozilla application framework
মোজিলা শব্দটি মাঝে মাঝে মোজিলা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ককে বুঝায়, একটি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন যা একাধিক অপারেটিং সিস্টেমে চালানো যায়। এটি গিকো লেআউট ইঞ্জিনে উপর গঠিতম, কিন্তু XUL ইউজার ইন্টারফেস টুলকিট, Necko নেটওয়ার্কিং লাইব্রেরি, এবং অন্যান্য উপাদান এর উপরও তৈরি করা হয়। এই কোর থেকে সকল মোজিলা-ভিত্তিক ব্রাউজার এবং অ্যাপ্লিকেশন নির্মিত হয়.
কোডবেজ [সম্পাদনা]
মোজিলার বিভিন্ন প্রজেক্ট যেমন ফয়ারফক্স, থান্ডারবার্ড, এবং জুল রানার এর সোর্স কোড একটি নির্দিষ্ট উপায়ে রাখা হয়, যাকে Mercurial ভান্ডার বলে. এই বৃহৎ codebase কে মোজিলা কোডবেস , মোজিলা সোর্স কোড, অথবা শুধু মোজিলা বলা হয়।
মোজিলা কোডবেস প্রধানত নেটস্কেপ এর মাধ্যমে প্রকাশ করা হয়। কিছু দিন পর, লাইসেন্সটি ১.১ সংস্করনে হালনাগাদ করা হয় এবং নাম পরিবর্তন করে মোজিলা পাবলিক লাইসেন্স (এমএলপি) রাখা হয়। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন এবং অন্যান্যরা লক্ষ করে যে যে আইনত একটি জিপিএল-লাইসেন্সপ্রাপ্ত মডিউল এবং একটি এমএলপি -লাইসেন্স মডিউল যুক্ত করা যাবে না, এবং তারা বলতে যা ডেভলপার এই কারনে যেন এমএলপি ব্যবহার না করে।[৬] এই বিষয়টি মোকাবেলার জন্যম, ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে মেজিলা তাদের কোডবেস জিএনইউ জিপিএল লাইসেন্স এবং LGPL এবং এমএলপি এর অধীনে প্রকাশ করে।[৭]
সম্প্রদায় [সম্পাদনা]
মোজিলা একই ধরনের সম্প্রদায় মানুষদের বুঝায়, যারা মোজিলিয়ানস[৮] নামে পরচিত, যারা মোজিলার পণ্য ব্যবহার, উন্নয়ন, ছড়ানো এবং সাহায্য করতে একত্রচিত্ত এবং "মোজিলা মেনিফেস্টো"[৯] এর Open Web লক্ষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এদের কর্মকান্ডঃ
- স্থানীয়করণ - মোজিলা সফটওয়্যার এবং ওয়েব সাইটগুলো কে নিজের ভাষায় অনুবাদ করা।
- ব্লগে এবং বিভিন্ন আয়োজনে web standards প্রচারক হওয়া। ইহা কিছু সময়ে একা করা হয়ে থাকে, আবার কিছু সময় একটি আরো সুগঠিত উপায়ে করা হয় যেমন "মোজিলা রেপস"।[১০][১১]
- মোজিলা প্রেমীদের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক মিটিং আয়োজন করা যেমন মোজিলা ক্যাম্প, মোজিলা সামিট এবং ড্রামবিট।
- ব্যবহারকারীদের অনলাইন ফোরাম, এবং আইআরসি এর মাধ্যমে মোজিলার পন্য ব্যবহারে সাহায্য করা।
- "Hackasaurus" [১২] এর মত আয়োজন করে স্কুল ছাত্রদের জন্য শিক্ষামুলক অনুষ্ঠান করা, তাদেরকে ওয়ার্লড ওয়াইড ওয়েব এবং ওয়েব এর তথ্য উন্নয়ন করা শেখানো।
- মোজিলা ভবিষ্যত পণ্য ("বেটা") পরীক্ষা করা এবং বাগ রিপোর্ট করা।[১৩]
এ ধরনের আরো আরো কাজ স্বেচ্ছেসেবা ভিত্তিতে এবং কিছু মোজিলা সহযোগীতায় করা হয়ে থাকে।
সফটওয়্যার [সম্পাদনা]
- Bugzilla –একটি বাগ ট্র্যাকিং টুল
- Camino –ম্যাক অপারেটিং সিস্টেমের একটি ব্রাউজার
- Minimo
- Mozilla Skywriter – Bespin নামে পরিচিত
- মোজিলা ফায়ারফক্স – একটি ওয়েব ব্রাউজার
- মোবাইলের উপযোগী মেজিলা ফায়ারফক্স
- Mozilla Geode
- মোজিলা সানবার্ড
- Mozilla Thunderbird – একটি ইমেইল ক্লায়েন্ট
- Firefox Sync – মোজিলয় ওয়েভ নামে পরিচিত
- সিমাঙ্কি
- টিন্ডারবক্স
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Jwz.org"। Jwz.org। http://www.jwz.org/gruntle/nscpdorm.html। সংগৃহীত 2010-11-09।
- ↑ "History of the user-agent string"। Nczonline.net। http://www.nczonline.net/blog/2010/01/12/history-of-the-user-agent-string/। সংগৃহীত 2010-11-09।
- ↑ "Dilanchian Lawyers and Consultants"। http://www.dilanchian.com.au/images/stories/mozilla_logo_lizard.gif। সংগৃহীত 2010-11-09।
- ↑ http://www.dilanchian.com.au/images/stories/mozilla_logo_lizard.gif
- ↑ "Netscape Announces Plans To Make Next-Generation Communicator Source Code Available Free On The Net"। Netscape। 1998-01-22। http://wp.netscape.com/newsref/pr/newsrelease558.html।
- ↑ "GNU comments on MPL"। Gnu.org। http://www.gnu.org/licenses/license-list.html#MPL। সংগৃহীত 2010-11-09।
- ↑ Frank Hecker। "Mozilla Foundation MPL Relicensing FAQ"। Mozilla.org। http://www.mozilla.org/MPL/relicensing-faq.html। সংগৃহীত 2010-11-09।
- ↑ "the Mozilla community directory"। mozillians.org। https://mozillians.org/en-US/about। সংগৃহীত 2012-03-21।
- ↑ "Mozilla Manifesto"। Mozilla.org। http://www.mozilla.org/about/manifesto.html। সংগৃহীত 2012-03-21।
- ↑ "William Quiviger talks on Mozilla's REP PROGRAM (ReMo); Kape + Teknolohiya, August 26, 2011"। Ayalafoundation.org। 2011-08-26। http://www.ayalafoundation.org/news.php?i=120। সংগৃহীত 2012-03-21।
- ↑ "For Mozilla, users are not the end"। Expressbuzz.com। 2012-03-02। http://expressbuzz.com/cities/thiruvananthapuram/For-Mozilla-users-are-not-the-end/368625.html। সংগৃহীত 2012-03-21।
- ↑ "Hackasaurus"। Hackasaurus। http://hackasaurus.org/। সংগৃহীত 2012-03-21।
- ↑ "QMO - the home of Mozilla QA"। Quality.mozilla.org। https://quality.mozilla.org/। সংগৃহীত 2012-03-21।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Mozilla Organization
- Mozilla Corporation
- Official Mozilla Wiki.
- Mozilla Messaging
- Mozilla Europe Project
- Mozilla Mercurial Repository
|
||||||||||||||||||||||||||||||||
