মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

(Mohun Bagan AC থেকে ঘুরে এসেছে)
মোহনবাগান
পূর্ণ নাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
ডাকনাম মেরিনার্স
প্রতিষ্ঠা ১৮৮৯
মাঠ সল্ট লেক স্টেডিয়াম
(যুবভারতী ক্রীড়াংগন),
মোহনবাগান মাঠ
ধারনক্ষমতা ১২০০০০,
৩০০০০
চেয়ারম্যান টুটু বসু
ম্যানেজার করিম বেঞ্চারিফা (মরক্কো)
লীগ আই-লিগ
২০০৭-০৮ চতুর্থ
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ভারতবর্ষ তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাব। ১৮৮৯ সালের ১৫ই আগস্ট ক্লাবটি স্থাপিত হয়। মূলত ফুটবল খেলার জন্যই মোহনবাগানের খ্যাতি। ১৯১১ সালে প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান আইএফএ শীল্ডের ফাইনালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২ - ১ গোলে পরাজিত করে বিজয়ীর সম্মান লাভ করে। এই ঘটনা দেশের জনমানসে প্রবল উন্মাদনা সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলে। এরই স্বীকৃতি হিসেবে মোহনবাগানের শতবর্ষ পূর্তিতে ১৯৮৯ সালে এই ক্লাবকে জাতীয় ক্লাবের শিরোপা দেওয়া হয় এবং এই ঘটনাকে স্মরনীয় করে রাখতে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে একটি ডাক টিকিটও প্রকাশ করা হয়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
ব্যক্তিগত হাতিয়ারসমূহ
অন্যান্য ভাষাসমূহ