লিভারপুল ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

(Liverpool F.C. থেকে ঘুরে এসেছে)
লিভারপুল এফ সি
লিভারপুর এর লোগো
পূর্ণ নাম লিভারপুল ফুটবল ক্লাব
ডাকনাম দি রেড,অল রেড
প্রতিষ্ঠা ১৮৯২
মাঠ এনফিল্ড স্টেডিয়াম
লিভারপুল
ধারনক্ষমতা ৪৫,৩৬২
চেয়ারম্যান ইংল্যান্ড এর পতাকা ডেভিদ মুরস
ম্যানেজার স্পেন এর পতাকা রাফায়েল বেনিটেজ
লীগ এফ.এ. প্রিমিয়ার লীগ
২০০৫-০৬ প্রিমিয়ার লীগ, ৩য়
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি

লিভারপুল ফুটবল ক্লাব (লিভারপুল নামেই বেশি পরিচিত) লিভারপুল, ইংল্যান্ড এ অবস্থিত একটি ফুটবল দল। এরা এফ.এ. প্রিমিয়ার লীগ খেলে থাকে ও ইংরেজ ফুটবল ইতিহাসের সফলতম দল। লিভারপুল ১৮টি প্রথম বিভাগ ফুটবল লীগ, ৭টি এফ.এ. কাপ, ৭টি লীগ কাপ, ৫টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ ও ৩টি উয়েফা কাপ জিতেছে। লিভারপুল ইউরোপের শীর্ষস্থানীয় দলের গ্রুপ জি-১৪ এর সদস্য।

১৫ মার্চ ১৮৯২ সালে জন হোল্ডিং, এনফিল্ড এর মালিক, ক্লাবটি প্রতিষ্ঠা করেন। ভাড়া নিয়ে বিতর্ক উঠার পর এভারটন এনফিল্ড ছেড়ে যাওয়ায় হোল্ডিং নিজের একটি ক্লাব প্রতিষ্ঠা করেন। এর আসল নাম ছিল এভারটন এফ.সি. এন্ড এথলেটিক গ্রাউন্ডস, লিমিটেড, সংক্ষেপে এভারটন এথলেটিক। কিন্তু ফুটবল এসোসিয়েশন দলকে এভারটন হিসেবে গ্রহন করতে অসম্মতি জানালে নাম পরিবর্তন করে লিভারপুল এফ.সি. রাখা হয়। দু'বছর পর লিভারপুল ফুটবল লীগে অংশ নেয়।

ক্লাবটি ইউরোপীয়ান ফুটবল ইতিহাসে দুটি মারাত্নক ট্রাজেডীর মুখোমুখি হয়েছে — ১৯৮৫ সালে হেইসেলে যখন ৩৯ জন দর্শক মারা যায়[১], এবং ১৯৮৯ সালে হিলসবোরোতে যেখানে ৯৬ জন মানুষ মারা যায়[২]। হেইসেলের পরে উয়েফার ম্যাচগুলোতে ইংরেজ দলগুলো ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়। লিভারপুলকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু অন্যান্য ইংরেজ দলগুলোর এক বছর পরেই তাদের খেলতে দেয়া হয়। হিলসবোরো দুর্ঘটনার পর মাঠের নিরাপত্তার প্রতি ইংরেজ দলগুলির টনক নড়ে।

সূচিপত্র

[সম্পাদনা] ক্লাব রেকর্ড ও পরিসংখ্যান

ইয়ান ক্যালাহান লিভারপুলের হয়ে সর্বোচ্চ ৮৪৮ টি ম্যাচ খেলেছেন ১৯৫৮-৭৮ পর্যন্ত ১৯টি মৌসুমে। ৬৪০ টি লীগ খেলার রেকর্ডও তার দখলে। বর্তমান একাদশে ৪১৯ ম্যাচ খেলার রেকর্ড আছে জেমি ক্যারেঘার এর (১৯ আগস্ট, ২০০৬ পর্যন্ত)। ক্যারেঘারের ২৯০ টি প্রিমিয়ার লীগ খেলাও একটি ক্লাব রেকর্ড।

লিভারপুলের হলে সব সময়ের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন ইয়ান রাশ, যিনি ৩৪৬ টি গোল করেছেন ১৯৮০-১৯৮৭ ও ১৯৮৮-১৯৯৬ মৌসুমগুলোতে। ১৯৮৩-৮৪ তে এক মৌসুমে সর্বোচ্চ ৪৭ গোল দেয়ার রেকর্ডও তার। যদিও রাশ সর্বোচ্চ লীগ গোল দেয়ার রেকর্ড গড়তে পারেননি। এ রেকর্ড গড়েছেন রজার হান্ট ১৯৭০ সাল পর্যন্ত ২৪৫ গোল দিয়ে। ১৯৬১-৬২ মৌসুমে ৪১ গোল দিয়ে হান্ট এক মৌসুমে সর্বোচ্চ লীগ গোল দেন। গর্ডন হজ্‌সন ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ১৭ টি হ্যাট্রিক করে সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ডধারী। এক খেলায় সর্বোচ্চ ৫ গোল করেছেন এন্ডি ম্যাকগিগান, জন ইভানস, ইয়ান রাশ ও রবি ফাউলার। রবি ফাউলার ক্লাব ও প্রিমিয়ার লীগের রেকর্ড করেছেন দ্রুততম ৪ মিনিট, ৩২ সেকেন্ডে হ্যাট্রিক করে (আর্সেনাল এর বিপক্ষে)।

লিভারপুলের সবচেয়ে বড় জয় ১১-০ ব্যাবধানে ১৯৭৪ সালে। গোলকীপার ছাড়া দশজনের মধ্যে নয়জনই এতে গোল করেন - একটি লিভারপুল রেকর্ড। ১৯৮৯ সালে ক্রিস্টাল প্যালেসের সাথে লিভারপুল সবচেয়ে বড় ব্যাবধানে লীগ খেলা জিতে ৯-০ তে।

[সম্পাদনা] বর্তমান দল

১০ সেপ্টেম্বর, ২০০৭ পর্যন্ত[৩]
নং অবস্থান খেলোয়াড়
Flag of Ireland স্টিভ ফিনান
ফিনল্যান্ড এর পতাকা স্যামি হিপিয়া
ডেনমার্ক এর পতাকা ড্যানিয়েল অ্যাগার
নরওয়ে এর পতাকা জন আর্নে রিসা
অস্ট্রেলিয়া এর পতাকা হ্যারি কিউয়েল
ইংল্যান্ড এর পতাকা স্টিভেন জেরার্ড (অধিনায়ক)
স্পেন এর পতাকা ফার্নান্দো টোরেস
১০ ইউক্রেন এর পতাকা আন্দ্রেই ভোরোনিন
১১ ইসরায়েল এর পতাকা ইয়োসি বেনাউইন
১২ ব্রাজিল এর পতাকা ফাবিও অরেলিও
১৪ স্পেন এর পতাকা শাবি আলোনসো
১৫ ইংল্যান্ড এর পতাকা পিটার ক্রাউচ
১৬ ইংল্যান্ড এর পতাকা জার্মেইন পেন্যান্ট
১৭ স্পেন এর পতাকা অ্যালভারো আরবেলোয়া
১৮ নেদারল্যান্ড এর পতাকা ডার্ক কাইট
১৯ নেদারল্যান্ড এর পতাকা রায়ান বাবেল
২০ আর্জেন্টিনা এর পতাকা জাভিয়ের ম্যাসকারেনো
নং অবস্থান খেলোয়াড়
২১ ব্রাজিল এর পতাকা লুকাস লেইভা
২২ মালি এর পতাকা মোহামেদ সিসোকো
২৩ ইংল্যান্ড এর পতাকা জেমি ক্যারাঘার (সহ অধিনায়ক)
২৫ স্পেন এর পতাকা গো হোসে ম্যানুয়েল রেইনা
৩০ ফ্রান্স এর পতাকা গো চার্লস ইতাঞ্জ
৩৩ আর্জেন্টিনা এর পতাকা সেবাস্তিয়ান লেতো
৩৪ ইংল্যান্ড এর পতাকা জে স্পেয়ারিং
৩৫ ইংল্যান্ড এর পতাকা রে পাটারিল
৩৬ স্কটল্যান্ড এর পতাকা রায়ান ফ্লিন
37 ইংল্যান্ড এর পতাকা Lee Peltier
৩৮ ইংল্যান্ড এর পতাকা ক্রেইগ লিন্ডফিল্ড
৩৯ ইংল্যান্ড এর পতাকা স্টিফেন ডার্বি
৪০ ইংল্যান্ড এর পতাকা গো ডেভিড মার্টিন
৪২ মরোক্কো এর পতাকা নাবিল আল জার
৪৬ ইংল্যান্ড এর পতাকা জ্যাক হবস
৪৮ আর্জেন্টিনা এর পতাকা এমিলিয়ানো ইনসুয়া (ধারে বোকা জুনিয়র্স থেকে)

[সম্পাদনা] ধারে অন্য দলে

নং অবস্থান খেলোয়াড়
ইংল্যান্ড এর পতাকা গো স্কট কারসন (অ্যাস্টন ভিলা – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)
বুলগেরিয়া এর পতাকা গো নিকোলাই মিহায়লভ (এফসি টুয়েন্টে – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)
স্পেন এর পতাকা গডউইন অ্যান্টুই (হার্টলপুল ইউনাইটেড – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)
স্পেন এর পতাকা মিকি রকি (জেরেজ সিডি – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)
ইংল্যান্ড এর পতাকা রবি থেরফল (হেরেফোর্ড ইউনাইটেড – জানুয়ারি ২০০৮ পর্যন্ত)
নং অবস্থান খেলোয়াড়
ইংল্যান্ড এর পতাকা পল অ্যান্ডারসন (সোয়ানসি সিটি – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)
ইংল্যান্ড এর পতাকা ড্যানি গাথ্রি (বোল্টন ওয়ান্ডারার্স – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)
ইংল্যান্ড এর পতাকা অ্যাডাম হ্যামিল (সাউদাম্পটন – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)
অস্ট্রিয়া এর পতাকা বেসিয়ান ইদ্রিজাজ (ক্রিস্টাল প্যালেস – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)
ফ্রান্স এর পতাকা অ্যান্থনি লি টালেক (লে ম্যানস – ২০০৭-০৮ মৌসুমের শেষ পর্যন্ত)

[সম্পাদনা] স্মরনীয় সাবেক খেলোয়াড়

[সম্পাদনা] বর্তমান স্টাফ

ম্যানেজার স্পেন এর পতাকা রাফায়েল বেনিটেজ
সহকারী ম্যানেজার স্পেন এর পতাকা পাকো এস্টেরান
প্রথম দলের কোচ স্কটল্যান্ড এর পতাকা এলেক্স মিলার
রিজার্ভ দলের ম্যানেজার ইংল্যান্ড এর পতাকা গ্যারি এবলেট
রিজার্ভ দলের কোচ ইংল্যান্ড এর পতাকা হিউগি ম্যাকঅলি
গোলরক্ষক কোচ স্পেন এর পতাকা জোসে ওচোটোরেনা
রিক্রুট প্রধান ম্যালকম এলিয়াস
যুগ্ম প্রধান স্কাউট ফ্রাঙ্ক ম্যাকপারলান্ডএডুয়ার্দো ম্যাসিয়া
একাডেমি পরিচালক Flag of Ireland স্টীভ হেইওয়ে
সাইকোথেরাপিস্ট ইংল্যান্ড এর পতাকা মার্ক ব্রোস, ইংল্যান্ড এর পতাকা রব প্রাইস, স্পেন এর পতাকা ভিক্টর সালিনাস
ক্লাব masseur ইংল্যান্ড এর পতাকা জন রাইট
Masseurs ইংল্যান্ড এর পতাকা পল স্মল, ইংল্যান্ড এর পতাকা স্টুয়ার্ট ওয়েলস, ইংল্যান্ড এর পতাকা জন রাইট
দলের ডাক্তার ইংল্যান্ড এর পতাকা মার্ক ওয়ালার
পোষাক ব্যাবস্থাপক ইংল্যান্ড এর পতাকা গ্রাহাম কার্টার

[সম্পাদনা] ম্যানেজার

১৯ আগস্ট, ২০০৬ এর আগ পর্যন্ত।

নাম জাতীয়তা দায়িত্ব শুরু দায়িত্ব শেষ রেকর্ড
খেলা জয় ড্র পরাজয়
ডব্লিউ. ই. বার্কলেজন ম্যাককেনা [৪] ইংল্যান্ড এর পতাকা আগস্ট ১৮৯২ জুলাই ১৮৯৬ ১০১ ৫৮ ১৭ ২৬
টম ওয়াটসন ইংল্যান্ড এর পতাকা আগস্ট ১৮৯৬ মে ১৯১৫ ৭৪০ ৩২৭ ১৪১ ২৭২
ডেভিড এশওর্থ ইংল্যান্ড এর পতাকা ডিসেম্বর ১৯২০ ফেব্রুয়ারী ১৯২৩ ৫৮ ২৫ ২৪
ম্যাট ম্যাককুইন স্কটল্যান্ড এর পতাকা ফেব্রুয়ারী ১৯২৩ ফেব্রুয়ারী ১৯২৮ ২২৯ ৯৪ ৬১ ৭৪
জর্জ প্যাটারসন ইংল্যান্ড এর পতাকা ফেব্রুয়ারী ১৯২৮ মে ১৯৩৬ ৩৭০ ১৩৯ ৮৬ ১৪৫
জর্জ কে ইংল্যান্ড এর পতাকা মে ১৯৩৬ ফেব্রুয়ারী ১৯৫১ ৩৫৯ ১৪৩ ৯৩ ১২৩
ডন ওয়েলস ইংল্যান্ড এর পতাকা মার্চ ১৯৫১ মে ১৯৫৬ ২৩৪ ৮২ ৬০ ৯২
ফিল টেইলর ইংল্যান্ড এর পতাকা মে ১৯৫৬ নভেম্বর ১৯৫৯ ১৫৩ ৭৭ ৩২ ৪৪
বিল শ্যাঙ্কলি স্কটল্যান্ড এর পতাকা ডিসেম্বর ১৯৫৯ ১৯৭৪ ৭৫৩ ৩৯৩ ১৮৫ ১৭৫
বব পেইসলি ইংল্যান্ড এর পতাকা জুলাই ১৯৭৪ মে ১৯৮৩ ৪৯০ ২৭৫ ১২৪ ৯১
জো ফ্যাগান ইংল্যান্ড এর পতাকা মে ১৯৮৩ মে ১৯৮৫ ১২২ ৬৫ ৩৪ ২৩
কেনি ড্যালগ্লিশ স্কটল্যান্ড এর পতাকা মে ১৯৮৫ ফেব্রুয়ারী ১৯৯১ ২৯৭ ১৮০ ৭৬ ৪১
রনি মোরান [৫] ইংল্যান্ড এর পতাকা ফেব্রুয়ারী ১৯৯১ এপ্রিল ১৯৯১ ১০
গ্রায়েম সাউনেস স্কটল্যান্ড এর পতাকা এপ্রিল ১৯৯১ জানুয়ারী ১৯৯৪ ১৫৭ ৬৫ ৪৭ ৪৫
রয় ইভানস ইংল্যান্ড এর পতাকা জানুয়ারী ১৯৯৪ জুলাই ১৯৯৮ ২২৬ ১১৬ ৫৭ ৫৩
রয় ইভানসজেরার্ড হাউলির [৪] ইংল্যান্ড এর পতাকা / ফ্রান্স এর পতাকা জুলাই ১৯৯৮ নভেম্বর ১৯৯৮ ১৮
জেরার্ড হাউলির [৬] ফ্রান্স এর পতাকা নভেম্বর ১৯৯৮ মে ২০০৪ ৩০৬ ১৫৭ ৭৫ ৭৪
রাফায়েল বেনিটেজ স্পেন এর পতাকা জুন ২০০৪ বর্তমান ১২৪ ৭০ ২৪ ৩০

[সম্পাদনা] সম্মাননা

  • ফূটবল লীগ খেতাবঃ ১৮
    • ১৯০১, ১৯০৬, ১৯২২, ১৯২৩, ১৯৪৭, ১৯৬৪, ১৯৬৬, ১৯৭৩, ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৯, ১৯৮০, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯০
  • ফূটবল লীগ দ্বিতীয় বিভাগ খেতাবঃ ৪
    • ১৮৯৪, ১৮৯৬, ১৯০৫, ১৯৬২
  • ল্যাঙ্কাশায়ার লীগ খেতাবঃ
    • ১৮৯৩
  • ইউরোপীয়ান কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লীগ খেতাবঃ ৫
    • ১৯৭৭, ১৯৭৮, ১৯৮১, ১৯৮৪, ২০০৫
  • উয়েফা কাপঃ ৩
    • ১৯৭৩, ১৯৭৬, ২০০১
  • এফএ কাপঃ ৭
    • ১৯৬৫, ১৯৭৪, ১৯৮৬, ১৯৮৯, ১৯৯২, ২০০১, ২০০৬
  • এফএ যুব কাপঃ ২
    • ১৯৯৬, ২০০৬
  • লীগ কাপঃ ৭
    • ১৯৮১, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৯৫, ২০০১, ২০০৩
  • কমিউনিটি শিল্ডঃ ১৫
    • ১৯৬৪ (যৌথ), ১৯৬৫ (যৌথ), ১৯৬৬, ১৯৭৪, ১৯৭৬, ১৯৭৭ (যৌথ), ১৯৭৯, ১৯৮০, ১৯৮২, ১৯৮৬ (যৌথ), ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০ (যৌথ), ২০০১, ২০০৬
  • ইউরোপীয়ান সুপার কাপঃ ৩
    • ১৯৭৭, ২০০১, ২০০৫
  • সুপার কাপঃ ১
    • ১৯৮৬

[সম্পাদনা] টুকিটাক

  1. এই দিনে - ২৯ মে ১৯৮৫ বিবিসি অনলাইন - news.bbc.co.uk
  2. এই দিনে - ১৫ এপ্রিল ১৯৮৯ বিবিসি অনলাইন - news.bbc.co.uk
  3. Liverpool FC Squad. Liverpoolfc.tv. Retrieved on 2007-03-07.
  4. ৪.০ ৪.১ যুগ্ম ম্যানেজার
  5. তত্ত্বাবধায়ক ম্যানেজার হিসেবে কর্মরত
  6. হাউলির অক্টোবর ২০০১ থেকে ফেব্রুয়ারী ২০০২ পর্যন্ত অসুস্থতাজনিত কারনে অনুপস্থিত ছিলেন। এসময় ফিল থম্পসন অস্থায়ী ম্যানেজার (খে৩৩ জ১৬ ড্র১২ প৫) হিসেবে দায়িত্ব পালন করেন। এই পরিসংখ্যান হাউলির রেকর্ডে অন্তর্ভূক্ত করা হয়।

[সম্পাদনা] বহিঃসংযোগ