কন্নড় ভাষা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| কন্নড় | |
|---|---|
| ಕನ್ನಡ | |
| স্থানীয়ভাবে প্রচলিত | কর্ণাটক, ভারত |
| মাতৃভাষাভাষীর ভাষাভাষী | ৫ কোটি (তারিখ হারিয়ে গিয়েছে) |
| ভাষা পরিবার |
দ্রাবিড়
|
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | |
| সরকারি ভাষা | কর্ণাটক, ভারত |
| নিয়ন্ত্রক সংস্থা | কর্ণাটকের সরকার ও বিভিন্ন অ্যাকাডেমি |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-১ | kn |
| আইএসও ৬৩৯-২ | kan |
| আইএসও ৬৩৯-৩ | kan |
কন্নড় (কন্নড় ভাষায়: ಕನ್ನಡ কান্নাড়া) ভারতের ২২টি সরকারী ভাষার একটি। এটি কর্ণাটক রাজ্যের সরকারী ভাষা এবং এই রাজ্যের প্রায় সাড়ে তিন কোটি লোক এই ভাষায় কথা বলেন। এছাড়াও এটি অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে প্রচলিত। মাতৃভাষী ও দ্বিতীয় ভাষাভাষীর সংখ্যা মিলিয়ে কন্নড়-ভাষীর সংখ্যা প্রায় ৫ কোটি।
কন্নড়ের আদিতম শিলালিপি ৪৫০ খ্রিস্টাব্দের, আর এতে সাহিত্য রচনা শুরু হয় ৮৫০ খ্রিস্টাব্দ নাগাদ। কন্নড়ের প্রাথমিক উন্নতি তামিল ও তেলুগু ভাষার সাথে তুলনীয়। পরবর্তী শতাব্দীগুলোতে কন্নড় সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার ও সাহিত্যিক ধারার প্রভাবাধীন হয়।
কন্নড় ভাষার মৌখিক ও লিখিত রূপের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য আছে। কথ্য কন্নড়ের অনেকগুলি আঞ্চলিক উপভাষা আছে, কিন্তু এর লিখিত রূপ প্রায় সবজায়গাতেই একই রকম। চলিত কন্নড়ের তিনটি উপভাষা সামাজিক শ্রেনীভিত্তিক: ব্রাহ্মণ, অ-ব্রাহ্মণ, এবং অস্পৃশ্য।
|
||||||||