গুয়ারানি ভাষা
| গুয়ারানি | |
|---|---|
| avañe'ẽ | |
| উচ্চারণ | /aʋaɲẽˈʔẽ/ |
| স্থানীয়ভাবে প্রচলিত | আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে |
| মাতৃভাষাভাষীর ভাষাভাষী | ৭০ লক্ষ (তারিখ হারিয়ে গিয়েছে) |
| ভাষা পরিবার |
টুপীয়
|
| লিখন পদ্ধতি | লাতিন বর্ণমালা (গুয়ারানি প্রভেদ) |
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | |
| সরকারি ভাষা | |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-১ | gn |
| আইএসও ৬৩৯-২ | grn |
| আইএসও ৬৩৯-৩ | বিভিন্ন রূপে: grn – Guaraní (generic) nhd – Chiripá gui – Eastern Bolivian Guaraní gun – Mbyá Guaraní gug – Paraguayan Guaraní gnw – Western Bolivian Guaraní |
গুয়ারানি (গুয়ারানি নাম: avañe'ẽ আভ়াঞেঁ'এঁ আ-ধ্ব-ব: [aʋaɲẽˈʔẽ]; স্পেনীয়: Guaraní) দক্ষিণ আমেরিকার একটি আদিবাসী ভাষা। এটি টুপি-গুয়ারানি ভাষা উপপরিবারের অন্তর্গত। স্পেনীয় ভাষার পাশাপাশি গুয়ারানি প্যারাগুয়ের একটি সরকারী ভাষা। প্যারাগুয়ের ৯৪% লোক গুয়ারানিতে কথা বলেন। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলিতে, বিশেষ করে আর্জেন্টিনার উত্তরাংশ, বলিভিয়ার পূর্বাংশ এবং ব্রাজিলের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলিতে এই ভাষা প্রচলিত। প্যারাগুয়ে ছাড়াও গুয়ারানি আর্জেন্টিনার কোর্রিয়েন্তেস ও মিসিওনেস প্রদেশের দ্বিতীয় সরকারী ভাষা। [১] [২]
গুয়ারানি-ই একমাত্র আদিবাসী আমেরিকান ভাষা যার বক্তাদের প্রায় সবাই অ-আদিবাসী। দক্ষিণ আমেরিকার ভাষা অবস্থার প্রেক্ষাপটে এটি একটি অনিয়মিত ঘটনা। সাধারণত স্পেনীয় বা পর্তুগিজ ভাষাই দক্ষিণ আমেরিকার দেশগুলির মূল ও বেশি সম্মানিত ভাষা হিসেবে প্রচলিত। প্যারাগুয়ে ও গুয়ারানির ক্ষেত্রে এর উল্টোটা ঘটেছে। এখানে স্পেনীয় ও আধা-স্পেনীয়রাও গুয়ারানিতেই কথা বলেন।