| ফ্রি সফটওয়্যার |
 |
| লিনাক্স ডিস্ট্রিবিউশন এ প্রায় সকল সফটওয়্যার ফ্রি সফটওয়্যার ব্যবহার করা হয়।[১] কিন্তু খুব কম সংখ্যক ডিস্ট্রিবিউশন রয়েছে যেগুলি পূর্ণাঙ্গভাবে ফ্রি সফটওয়্যঅর ফাউন্ডেশনের নির্ধারিত নীতিমালা মেনে চলে। এধরনরে ডিস্ট্রিবিউশনের মধ্যে অন্যতম হল জিনিউসেন্স[২] |
ফ্রি সফটওয়্যার হল এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহার, অধ্যয়ন এবং সম্পাদনা করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নেই। এমনকি এই সফটওয়্যার গুলি কপি বা বিতরণ করার জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে, এবং বিতরণের কপিটি হতে পারে সফটওয়্যারটির মূল সংস্করণ বা পরিবর্তীত কোন সংস্করন। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এই সফটওয়্যারগুলি বিতরণের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয় যেন গ্রহীতারা সফটওয়্যার ব্যবহার বা পরিবর্তন করার একই ধরনের সুবিধা পায়। ফ্রি সফটওয়্যার সমূহ সাধারণত বিনামূল্যে পাওয়া যায়, তবে ক্ষেত্র বিশেষে মূল্য পরিশোধ করতে হতে পারে। যেমন সফটওয়্যারটি সিডিতে বিতরণ করা হলে সিডি তৈরীর মূল্যের বিনিময়ে সফটওয়্যারটি গ্রহন করতে হতে পারে।
কোনো সফটওয়্যার যদি ফ্রি সফটওয়্যার হিসাবে বিতরণ করা হয়, তবে একই সাথে এর গ্রহীতার সোর্স কোড পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। এই সোর্সকোড এমন ভাবে লেখা থাকতে হবে যেন এটি মানুষের পড়ার উপযোগী হয় এবং কোডের লাইসেন্সে উপরে উল্লেখিত অধিকারগুলি নিশ্চিত করতে হবে। লাইসেন্স হিসাবে ফ্রি সফটওয়্যার লাইসেন্স ব্যবহার করা যেতে পারে অথবা এটি পাবলিক ডোমেইনে প্রকাশেরও সুযোগ রয়েছে।
রিচার্ড স্টলম্যান ১৯৮৩ সালে প্রথম ফ্রি সফটওয়্যার আন্দোলন শুরু করেন। কম্পিউটার ব্যবহারকরীদের "সফটওয়্যার স্বাধীনতা" দিতেই মূলত তিনি এই কাজে উদ্যোগী হন।[৩] ১৯৮৫ সালে স্টলম্যান ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন, এর মধ্যমে তিনি ফ্রি সফটওয়্যারের ধারণাটিকে এক্টি প্রতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করেন।
১৯৯৮ সাম থেকে মুক্ত সোর্স শব্দের বিপরীত হিসাবে onward শব্দটি ব্যবহার শুরু হয়। সাধারণভাবে ব্যবহৃত শব্দগুলির মধ্যে রয়েছে সফটওয়্যার স্বাধীনতা, ফ্রি এবং মুক্ত সোর্স সফটওয়্যার, ফ্রি লিবরে এবং মুক্ত সোর্স সফটওয়্যার। FLOSS এর সুরক্ষা এবং কার্যক্রমের সহায়ক হিসাবে সফটওয়্যার স্বাধীনতা আইন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। বিশেষ বানিজ্যিক সফটওয়্যার সমূহে কিছু স্বাধীনতা দেয়া হয়, অধিকাংশ ক্ষেত্রেই সেগুলি মুক্ত সোর্স সফটওয়্যার। সাধরনের মাঝে একটি ভুল ধরণা প্রচলিত আছে যে, কোনো সফটওয়্যার মুক্ত বা মালিনাকাধীন হোক না কেন সেখানে কোন এক ধরনের স্বাধীনতা দেয়া হয়ে থাকে। মুক্ত বানিজ্যিক সফটওয়্যারের একটি উদাহারণ হল GNAT।[৪]
ফ্রি সফটওয়্যারের উদাহারণ [সম্পাদনা]
ফ্রি সফটওয়্যার লাইসেন্স [সম্পাদনা]
বিভিন্ন ধরনের লাইসেন্স [সম্পাদনা]
নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা [সম্পাদনা]
ফ্রি সফটওয়্যার বিক্রি করা [সম্পাদনা]
বানিজ্যিক কাজে গ্রহন করা [সম্পাদনা]