ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার
ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার (F/OSS, FOSS) অথবা ফ্রি/লিবরে/ওপেন সোর্স সফটওয়্যার (FLOSS) হল মুক্ত লাইসেন্সে প্রকাশিত এমন সকল সফটওয়্যার যা ব্যবহারকারীদের এটি ব্যবহার, গবেষণা, সোর্সকোড পরিবর্তন, পরিবর্ধনসহ সফটওয়্যারটির যেকোন ধরনের উন্নয়ন করার স্বাধীনতা দেয়। সাধারণ এবং বানিজ্যিক ব্যবহারকরীরা সহজেই এর উপযোগীতা উপলব্ধি করতে পারে। একই সাথে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। [১][২]
ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারের ক্ষেত্রে, ফ্রি শব্দটি ফ্রিডম থেকে নেয়া হয়েছে। এখানে স্বাধীনতা আছে এটি কপি এবং বিতরণের ক্ষেত্রে, সফটওয়্যারের মূল্য বোঝাতে এটি ব্যবহার করা হয় না। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানটি ফ্রি সফটওয়্যার এর মানদন্ড নির্ধারণ এবং এর আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে কাজ করছে।ফ্রি সফটওয়ারের মূলনীতি বোঝাতে তারা যে বাক্যটি ব্যবহার করে সেটি হল "think of free as in free speech, not as in free beer"।[৩] ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার কথাটির মাধ্যমে ফ্রি সফটওয়্যার এবং ওপেন সোর্স সফটওয়্যার উভয়কে একই সাথে বর্ণনা করা হয়। ফ্রি সফটওয়্যার এবং ওপেন সোর্স সফটওয়্যার এর মূলনীতি কাছাকাছি পর্যায়ের হলেও বেশ কিছু ক্ষেত্রে এদুটির মাঝে ডেভলেপমেন্ট সংস্কৃতি এবং দর্শনে ভিন্নতা রয়েছে। ফ্রি সফটওয়্যার মূলত ব্যবহারকারীদের স্বাধীনতার দেয়ার দর্শন অনুসরণ করে, অন্যদিকে ওপেন সোর্স সফটওয়্যার মূলত পরস্পরের মাঝে সমন্বয়ের মাধ্যমে ডেভলপমেন্ট পদ্ধতি অনুসরণ করে। এবং কোন একটি মাত্র মূলনীতিতে প্রাধান্য না দিয়ে সম্মেলিতভাবে FOSS বলা হয়ে থাকে।
ফ্রি সফটওয়্যার লাইসেন্স এবং ওপেন সোর্স লাইসেন্স সমূহ বিভিন্ন সফটওয়্যার প্যাকেজে ব্যবহার করা হয়। যদি এই সকল লাইসেন্সগুলি একই ধরনের কথা প্রকাশ করে থাকে। তবে এই দুটি দর্শন আলাদা ভাবে বলা হয়ে থাকে মূলত বিভিন্ন সফটওয়্যা ডিস্ট্রিবিউশনের মূলনীতি বোঝানোর জন্য।[৪]
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
নাম করণ [সম্পাদনা]
ফ্রি সফটওয়্যার [সম্পাদনা]
ওপেন সোর্স সফটওয়্যার [সম্পাদনা]
FOSS [সম্পাদনা]
FLOSS [সম্পাদনা]
সরকারী ভাবে গ্রহন করা [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
টীকা [সম্পাদনা]
- ↑ Hatlestad, Luc (2005-08-09)। "LinuxWorld Showcases Open-Source Growth, Expansion"। InformationWeek। CMP Media, LLC। archived from the original on 2007-11-25। http://www.webcitation.org/5Tchd69ij। সংগৃহীত 2007-11-25।
- ↑ Claburn, Thomas (January 17, 2007)। "Study Finds Open Source Benefits Business"। InformationWeek। CMP Media LLC। archived from the original on 2007-11-25। http://www.webcitation.org/5TchF5fkl। সংগৃহীত 11 2 5 2007।
- ↑ "The Free Software Definition"। GNU.org। http://www.gnu.org/philosophy/free-sw.html। সংগৃহীত 2010-02-04।
- ↑ Barr, Joe (1998)। "Why “Free Software” is better than “Open Source”"। Free Software Foundation। archived from the original on 2007-11-25। http://www.webcitation.org/5TchyyzYm। সংগৃহীত 2007-11-25।
তথ্যসূত্র [সম্পাদনা]
- Joseph Feller, Brian Fitzgerald, Scott A. Hissam, Karim R. Lakahani. Perspectives on Free and Open Source Software. MIT Press, 2005. ISBN 0-262-06246-1.
- Peter H. Salus (2005-03-28), Groklaw.net, A History of Free and Open Source, Groklaw.
- David A. Wheeler (2007-04-16), Dwheeler.com, Why Open Source Software / Free Software (OSS/FS, FLOSS, or FOSS)? Look at the Numbers!.
- William, Sam (2002). Free as in Freedom: Richard Stallman's Crusade for Free Software. O'Reilly Media. আইএসবিএন 0596002874.
বহিসংযোগ [সম্পাদনা]
- FOSSBazaar - community for free and open source software governance
- FLOSSworld - Free/Libre/Open Source Software: Worldwide impact study
- Free / Open Source Research Community (mit.edu)
- FreeOpenSourceSoftware.org - Wiki on FOSS history, organizations, licenses, people, software.
- International Free and Open Source Software Foundation