দিমিত্রি মেন্দেলিয়েফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Dmitri Mendeleev থেকে ঘুরে এসেছে)

দিমিত্রি ইভানোভিচ মেন্দেলিয়েফ (রুশ: এই শব্দ সম্পর্কে Дми́трий Ива́нович Менделе́ев ) একজন রুশ রসায়নবিদ ও উদ্ভাবক। তিনি মৌলিক পদার্থসমূহের ভৌতরাসায়নিক ধর্ম বিশ্লেষণ করে সর্বপ্রথম সার্থক পর্যায় সারণী তৈরি করেন। তাঁর সময়ে যে মৌলসমূহ আবিষ্কার হয়নি তিনি সেগুলিরও ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে সফল ভবিষ্যতবাণী করে যান।