.বিডি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| প্রস্তাবিত হয়েছে | ১৯৯৯ |
|---|---|
| টিএলডি ধরণ | কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন |
| অবস্থা | সক্রিয় |
| রেজিস্ট্রি | বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড |
| প্রস্তাবের উত্থাপক | ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয় |
| উদ্দেশ্যে ব্যবহার | |
| বর্তমান ব্যবহার | Gets some use in Bangladesh |
| নিবন্ধনের সীমাবদ্ধতা | Some subdomains (.gov.bd and .mil.bd) are restricted; others are open, but some generic names are barred from registration |
| কাঠামো | Registrations are at third level beneath second-level categories |
| নথিপত্র | চুক্তিপত্র |
| বিতর্ক নীতিমালা | Existence of a dispute policy is mentioned in agreement, but no details can be found |
| ওয়েবসাইট | বিটিটিবি |
.বিডি (ইংরেজি: .bd) বাংলাদেশের জন্য ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত এবং ডোমেইন সাফিক্স। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বোর্ড (বিটিসিএল) .বিডির নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। বিটিসিএল সরাসরি .বিডির অধীন কোন ডোমেইন নিবন্ধন করে না, ডোমেইন নামকে অবশ্যই কোন একটি সাবডোমইন হতে হবে। এ মুহূর্তে বিটিসিএল যে সমস্ত সাব ডোমেইনের নিবন্ধন অনুমোদন করে তা হলো-
অধীনস্থ সাব ডোমেইন [সম্পাদনা]
- .com.bd - ব্যবসায়িক
- .edu.bd - শিক্ষাপ্রতিষ্ঠান
- .ac.bd - শিক্ষাপ্রতিষ্ঠান
- .net.bd - ইন্টারনেট সংযোগ সংস্থা
- .gov.bd - সরকারী সংস্থা
- .org.bd - সংগঠন
- .mil.bd - সামরিক বাহিনী
.বিডির অধীন কোন ডোমেইন নিবন্ধন করতে হলে বিটিসিএল বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। আবেদন ফরম, ফির অঙ্ক ও অন্যান্য তথ্য বিটিসিএল এর ওয়েব সাইটে পাওয়া যায়। এ মুহূর্তে বিটিসিএল অন্য কোন পক্ষের মাধ্যমে ডোমইন নিবন্ধন করতে দেয় না।
নিবন্ধনকৃত ডোমেইনের তথ্য নিয়ে বিটিসিএল একটি হুইজ ডেটাবেস পরিচালনা করে।