২০১২ এশিয়া কাপ
| ২০১২ এশিয়া কাপ | |
|---|---|
| ব্যবস্থাপক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
| ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক ক্রিকেট |
| প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন, নকআউট |
| আয়োজক | |
| বিজয়ী | |
| অংশগ্রহণকারীরা | ৪ |
| খেলার সংখ্যা | ৭ |
| প্রতিযোগিতার সেরা খেলোয়াড় |
|
| সর্বোচ্চ রান | |
| সর্বোচ্চ উইকেট | |
|
← ২০১০
২০১৪ →
|
|
২০১২ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা একাদশ বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। পূর্ববর্তী অন্যান্য বছরের ন্যায় এশিয়া মহাদেশের টেস্টখেলুড়ে দেশ - বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দল এতে অংশ নেয়। ভারত জাতীয় ক্রিকেট দল ২০১০ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও দূর্ভাগ্যজনকভাবে এবারের আসরে চূড়ান্ত খেলায় উঠতে ব্যর্থ হয়।[৮] অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে মাত্র দু'রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।[১][২][৩][৯] কিন্তু বাংলাদেশ দলের জন্য রানার-আপ প্রাপ্তি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বাধিক প্রাপ্তি ও স্মরণীয় সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে।
পরিচ্ছেদসমূহ |
প্রেক্ষাপট[সম্পাদনা]
গণপ্রজাতন্ত্রী চীন তাদের গুয়াংঝু প্রদেশে আয়োজনের প্রস্তাবনা দিয়েছিল।[১০] কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশকে এ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত প্রদান করে। এ নিয়ে বাংলাদেশে ৩য় বারের মতো এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পূর্বে ১৯৮৮ এবং ২০০০ সালে স্বাগতিক বাংলাদেশ সফলভাবে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন করেছিল।[৮]
প্রতিযোগিতাটি ১ - ১১ মার্চ, ২০১২ পর্যন্ত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার ত্রি-দেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা বা ২০১১-১২ কমনওয়েলথ ব্যাংক সিরিজের জন্য তারিখ পরিবর্তন করতে হয়।[১১]
খেলার স্থান[সম্পাদনা]
প্রতিযোগিতার জন্য নির্ধারিত ৭টি খেলার সবগুলোই ঢাকার মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[১২]
| শহর | ভেন্যু | ধারণ সংখ্যা | খেলা সংখ্যা |
|---|---|---|---|
| মিরপুর, ঢাকা | শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম |
২৬,০০০ | ৭ |
দলের খেলোয়াড়দের বিবরণ[সম্পাদনা]
পয়েন্ট তালিকা[১৭][সম্পাদনা]
| অবস্থান | দল | খে | জ | পরা | ট | ফহ | বপ | প | হেটুহে | এনআরআর | পক্ষে রান | প্রতিপক্ষ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ১ | ৩ | ২ | ১ | ০ | ০ | ১ | ৯ | -- | ০.৪৪৩৯ | ৭৮০ (১৩৯.৫) | ৭৫৯ (১৪৭.৫) | |
| ২ | ৩ | ২ | ১ | ০ | ০ | ০ | ৪ | ১ | ০.০২২৩ | ৭৪৬ (১৩৬.৩) | ৭৬২ (১৪০) | |
| ৩ | ৩ | ২ | ১ | ০ | ০ | ০ | ৪ | ০ | ০.৩৭৭৪ | ৯২৩ (১৪৭.৫) | ৮৭৬ (১৪৯.২) | |
| ৪ | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | ০ | -- | ০.৮৮৬৯ | ৬৫৩ (১৪০) | ৭০৫ (১২৭) |
খেলার বিবরণ[সম্পাদনা]
গ্রুপ পর্যায়ের খেলাগুলো[সম্পাদনা]
সকল খেলাই স্থানীয় সময় (ইউটিসি + ০৬:০০)
| খেলা নং | তারিখ | পক্ষ | বিপক্ষ | ফলাফল |
| ১ | ১১ মার্চ, ২০১২ইং,১৪:০০, দিবা-রাত্রি আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) এবং পল রিফেল (অস্ট্রেলিয়া) টস: বাংলাদেশ (ফিল্ড) |
পাকিস্তান ২৬২/৮ মোহাম্মদ হাফিজ ৮৯ শাহাদাত হোসেন ৩/৫৩ |
২৪১ (৪৮.১ ওভার) সাকিব আল-হাসান ৬৪ উমর গুল ৩/৫৮ |
পাকিস্তান ২১ রানে জয়ী[১] ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ হাফিজ |
| ২ | ১৩ মার্চ, ২০১২ইং,১৪:০০, দিবা-রাত্রি আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) এবং ইয়ান গোল্ড (ইংল্যান্ড) টস: শ্রীলঙ্কা (ফিল্ড) |
ভারত ৩০৪/৩ বিরাট কোহলী ১০৮ ফারভিজ মাহরুফ ২/৫৭ |
২৫৪ (৪৫.১ ওভার) মাহেলা জয়াবর্ধনে ৭৮ ইরফান পাঠান ৪/৩২ |
ভারত ৫০ রানে জয়ী[২] ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলী |
| ৩ | ১৫ মার্চ, ২০১২ইং,১৪:০০, দিবা-রাত্রি আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) এবং পল রিফেল (অস্ট্রেলিয়া) টস: শ্রীলঙ্কা (ব্যাট) |
শ্রীলঙ্কা ১৮৮ (৪৫.৪ ওভার) কুমার সাঙ্গাকারা ৭১ আইজাজ চীমা ৪/৪৩ |
১৮৯/৪ (৩৯.৫ ওভার) উমর আকমল ৭৭ সুরঙ্গা লকমল ২/৩৭ |
পাকিস্তান ৬ উইকেটে জয়ী[৩] ম্যান অব দ্য ম্যাচ: আইজাজ চীমা (পাকিস্তানের বোনাস পয়েন্ট অর্জন) |
| ৪ | ১৬ মার্চ, ২০১২ইং,১৪:০০, দিবা-রাত্রি আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) এবং পল রিফেল (অস্ট্রেলিয়া) টস: বাংলাদেশ (ফিল্ড) |
ভারত ২৮৯/৫ সচিন তেন্ডুলকর ১১৪ মাশরাফি মোর্তুজা ২/৪৪ |
২৯৩/৫ (৪৯.২ ওভার) তামিম ইকবাল ৭০ প্রবীণ কুমার ৩/৫৬ |
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী[৪] ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল-হাসান (সচিন তেন্ডুলকর ১ম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম সেঞ্চুরী হাকান)[১৮][১৯] |
| ৫ | ১৮ মার্চ, ২০১২ইং,১৪:০০, দিবা-রাত্রি আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) এবং ইয়ান গোল্ড (ইংল্যান্ড) টস: পাকিস্তান (ব্যাট) |
পাকিস্তান ৩২৯/৬ নাসির জামশেদ ১১২ অশোক দিন্দা ২/৪৭ |
৩৩০/৪ (৪৭.৫ ওভার) বিরাট কোহলী ১৮৩ মোহাম্মদ হাফিজ ১/৪২ |
ভারত ৬ উইকেটে জয়ী[৫] ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলী (এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস গড়েন বিরাট কোহলী)[২০][২১] |
| ৬ | ২০ মার্চ, ২০১২ইং,১৪:০০, দিবা-রাত্রি আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) এবং পল রিফেল (অস্ট্রেলিয়া) টস: বাংলাদেশ (ফিল্ড) |
শ্রীলঙ্কা ২৩২ (৪৯.৫) চামারা কাপুগেদেরা ৬২ নাজমুল হোসেন ৩/৩২ |
২১২/৫ (৩৭.১ ওভার) তামিম ইকবাল ৫৯ নুয়ান কুলাসেকারা ২/৩০ |
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে)[৬] ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল-হাসান (বৃষ্টিজনিত কারণে ডি/এল মেথডে ২১২ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ)[২২] (ভারতের বিপক্ষে জয়ী হবার সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো চূড়ান্ত খেলায় যোগ্যতা অর্জন)[২৩][২৪] |
চূড়ান্ত খেলা[সম্পাদনা]
| তারিখ | পক্ষ | বিপক্ষ | ফলাফল | সংক্ষিপ্ত বিবরণ |
| ২২ মার্চ, ২০১২ইং,১৪:০০, দিবা-রাত্রি আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) এবং ইয়ান গোল্ড (ইংল্যান্ড) টিভি আম্পায়ার: রবি শাস্ত্রী সংরক্ষিত আম্পায়ার: মাসুদুর রহমান ম্যাচ রেফারী: ডেভিড বুন টস: বাংলাদেশ (ফিল্ড) |
পাকিস্তান ২৩৬/৯ সরফরাজ আহমেদ ৪৬* আব্দুর রাজ্জাক ২/২৬ |
২৩৪/৮ সাকিব আল-হাসান ৬৮ আইজাজ চীমা ৩/৪৬ |
পাকিস্তান ২ রানে বিজয়ী[৭] | ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: সাকিব আল-হাসান পাকিস্তান ২য় বারের মতো শিরোপা জয়লাভ করে এশিয়া কাপে রানার্স-আপের মাধ্যমে বাংলাদেশের বৃহৎ সাফল্য অর্জন |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ "Ban vs Pak: Pakistan beat Bangladesh in thrilling final to clinch Asia Cup"। The Times of India। 22 March 2012 16:08 (UTC)। সংগৃহীত 22 March 2012 17:12 (UTC)।
- ↑ ২.০ ২.১ Diwan, Kunal (22 March 2012 16:01 (UTC))। "Heartbreak for Bangladesh, high fives for Pakistan in Asia Cup final"। Yahoo! Cricket। সংগৃহীত 22 March 2012 17:20 (UTC)।
- ↑ ৩.০ ৩.১ Purohit, Abhishek (22 March 2012)। "Pakistan prevail over gutsy Bangladesh"। ESPN Cricinfo। সংগৃহীত 22 March 2012 17:25 (UTC)।
- ↑ "Asia Cup – Final"। ESPNCricinfo। 22 March 2012। সংগৃহীত 22 March।
- ↑ "Pakistan wins Asia Cup tournament in a nail biting final"। Asian Tribune। 22 March 2012। সংগৃহীত 23 March 2012।
- ↑ "Records / Asia Cup, 2011/12 / Most runs"। =ESPNCricinfo। 22 March 2012। সংগৃহীত 22 March 2012।
- ↑ "Records / Asia Cup, 2011/12 / Most wickets"। ESPNCricinfo। 22 March 2012। সংগৃহীত 22 March 2012।
- ↑ ৮.০ ৮.১ 2012 Cricket Asia Cup Schedule
- ↑ Koshie, Nihal (22 March 2012)। "Two runs too far"। The Indian Express। সংগৃহীত 23 March 2012।
- ↑ "Asia Cup 2012 Itinerary"। Altius Cricket। সংগৃহীত 10 March 2012।
- ↑ "Asia Cup rescheduled"। ESPN Cricinfo। সংগৃহীত 21 December 2011।
- ↑ "Shere Bangla National Stadium"। ESPNcricinfo.। 21 December 2011। সংগৃহীত 10 December 2011।
- ↑ "Asia Cup: Tamim out of Bangladesh squad, Mortaza returns"। Cricinfo। 5 March 2012। সংগৃহীত 5 March 2012।
- ↑ "Asia Cup: Sehwag rested; Yusuf and Dinda back"। Yahoo! Cricket। 29 February 2012। সংগৃহীত 29 February 2012।
- ↑ "Asia Cup: Nasir Jamshed, Sarfraz Ahmed in Pakistan squad"। Cricinfo। 3 March 2012। সংগৃহীত 3 March 2012।
- ↑ "Asia Cup: Herath left out of Asia Cup squad"। Cricinfo। 2 March 2012। সংগৃহীত 2 March 2012।
- ↑ "Points Table | Asia Cup | ESPN Cricinfo"। ESPN Cricinfo।
- ↑ "Tendulkar scores his 100th international century"। ESPN Cricinfo। 16 March 2012। সংগৃহীত 16 March 2012।
- ↑ "Sachin Tendulkar finally hits 100th international century"। The Times of India। 16 March 2012 11:10 (UTC)। সংগৃহীত 16 March 2012 11:53 (UTC)।
- ↑ Gupta, Rajneesh (18 March 2012)। "Statistical highlights, Ind vs Pak, Asia Cup"। Cricketnext.in.com। সংগৃহীত 18 March 2012।
- ↑ Ramakrishnan, Madhusudhan (18 March 2012)। "Kohli's mastery of chases"। ESPN Cricinfo। সংগৃহীত 18 March 2012।
- ↑ "Cricket-Rain delays start of Bangladesh innings v Sri Lanka"। Reuters। 20 March 2012 12:41 (UTC)। সংগৃহীত 21 March 2012 11:07 (UTC)।
- ↑ "Tamim, Shakib lead Bangladesh into final"। Stabroek News। 21 March 2012। সংগৃহীত 21 March 2012 11:07 (UTC)।
- ↑ Balachandran, Kanishkaa (20 March 2012)। "Team effort takes Bangladesh to historic final"। ESPN Cricinfo। সংগৃহীত 21 March 2012 11:07 (UTC)।
বহিঃসংযোগ[সম্পাদনা]
|
|||||||