- মূল নিবন্ধ: ২০১০ ফিফা বিশ্বকাপ
২০১০ ফিফা বিশ্বকাপের এইচ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২৫ জুন, ২০১০ পর্যন্ত।[১] এই গ্রুপের প্রতিদ্বন্দীতাকারী দলগুলোর মধ্যে আছে বর্তমান উয়েফা ইউরো বিজয়ী স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস, এবং চিলি।
স্পেন ও চিলি ১৯৫০ সালের বিশ্বকাপে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করেছিলো। সেবার ঐ গ্রুপ থেকে একমাত্র স্পেন পরবর্তী পর্বে যাবার যোগ্যতা অর্জন করে। এছাড়া ১৯৬২ সালে চিলি ও সুইজারল্যান্ড একই গ্রুপে খেলেছিলো। ঐ বার বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিলো চিলি, এবং তারা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে সমর্থ হয়। ১৯৬৬ সালে সুইজারল্যান্ড ও স্পেন একই গ্রুপে খেললেও তাদের কেউই প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি। হন্ডুরাস ও চিলিও ১৯৮২-এর বিশ্বকাপে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করে।
এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে জি গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে। অপর দিকে এই গ্রুপের রানার্স-আপ দল প্রতিদ্বন্দীতা করবে জি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। এই গ্রুপের পরিসংখ্যান টেবিল নিচে উল্লেখ করা হলো।
এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো:
- হন্ডুরাস বনাম চিলি
- স্পেন বনাম সুইজারল্যান্ড
- চিলি বনাম সুইজারল্যান্ড
- স্পেন বনাম হন্ডুরাস
- চিলি বনাম স্পেন
- সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস
(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)
হন্ডুরাস বনাম চিলি [সম্পাদনা]
স্পেন বনাম সুইজারল্যান্ড [সম্পাদনা]
চিলি বনাম সুইজারল্যান্ড [সম্পাদনা]
স্পেন বনাম হন্ডুরাস [সম্পাদনা]
চিলি বনাম স্পেন [সম্পাদনা]
সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস [সম্পাদনা]
- গোলরক্ষক – GK বা Goalkeeper
- সুইপার বা লিবেরো – SW বা Sweeper
- রক্ষণভাগের খেলোয়াড় (মধ্যভাগ) – CB বা Center Back
- রক্ষণভাগের খেলোয়াড় (সম্পূর্ণ রক্ষণভাগ) – FB বা Full Back
- রক্ষণভাগের খেলোয়াড় (ডান প্রান্ত) – RB বা Right Back
- রক্ষণভাগের খেলোয়াড় (বাম প্রান্ত) – LB বা Left Back
- মধ্যমাঠের খেলোয়াড় – MF বা Midfielder
- মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) – DF বা Defensive Midfielder
- মধ্যমাঠ থেকে নিচে ও রক্ষণভাগ থেকে উপরে – WB বা Wing Back
- উইং ব্যাক (ডান প্রান্ত) – RWB বা Right Wing Back
- উইং ব্যাক (বাম প্রান্ত) – LWB বা Left Wing Back
- মধ্যমাঠের খেলোয়াড় (মধ্যভাগ) – CM বা Center Midfielder
- মধ্যমাঠের খেলোয়াড় (ডান প্রান্ত) – RM বা Right Midfield
- মধ্যমাঠের খেলোয়াড় (বাম প্রান্ত) – LM বা Left Midfield
- মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) – AM বা Attacking Midfielder
- আক্রমণভাগের খেলোয়াড় – FW বা Forward বা Striker বা Winger
- আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) – SS বা Secondary Striker
- আক্রমণভাগের খেলোয়াড় (ডান প্রান্ত) – RW বা RS বা RF
- আক্রমণভাগের খেলোয়াড় (মধ্যভাগ) – CF বা Center Forward
- আক্রমণভাগের খেলোয়াড় (বাম প্রান্ত) – LW বা LS বা LF