হেমেন্দ্রকুমার রায়
হেমেন্দ্রকুমার রায় (জন্ম: ১৮৮৮ - মৃত্যূ: ১৮ এপ্রিল ১৯৬৩) একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার । তিনি ছোটদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত ।
হেমেন্দ্রকুমার রায়ের জন্মস্থান কলকাতা । তাঁর পিতার নাম রাধিকাপ্রসাদ । [১]
হেমেন্দ্রকুমার রায় মাত্র চোদ্দ বছর বয়েসে সাহিত্যচর্চা শুরু করেন । ১৯০৩ খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তাঁর প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয় । ১৩২২ বঙ্গাব্দে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় এবং মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভারতী পত্রিকা নতুনরূপে প্রকাশিত হলে হেমেন্দ্রকুমার এর লেখকগোষ্ঠীতে যোগদান করেন । সাপ্তাহিক নাচঘর (১৩৩১ বঙ্গাব্দ) পত্রিকাটি তিনি সম্পাদনা করেছিলেন । এছাড়া মাসিকপত্র রংমশাল প্রভৃতি কয়েকটি পত্রিকার সম্পাদনার সাথেও তিনি যুক্ত ছিলেন । [১] [২]
ছোটদের জন্য তিনি ৮০টিরও বেশি বই লিখেছিলেন । এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার, ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল । তাঁর সৃষ্ট বিমল-কুমার, জয়ন্ত-মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র । [১]
হেমেন্দ্রকুমার রায় বড়দের জন্যও বেশ কিছু বই লিখেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য: জলের আলপনা, বেনোজল, পদ্মকাঁটা, ঝড়ের যাত্রী, যাঁদের দেখেছি, বাংলা রঙ্গালয় ও শিশিরকুমার, ওমর খৈয়ামের রুবায়ত প্রভৃতি । তাঁর সিঁদুর চুপড়ি গল্পটি জার্মান ভাষায় অনূদিত হয়ে একটি সঙ্কলন গ্রন্থে স্থান পেয়েছিল । [১]
তিনি সফল গীতিকারও ছিলেন । সেই সময়ের বাংলা থিয়েটার এবং গ্রামাফোনে গাওয়া গানের প্রচলিত রীতি এবং রুচির মোড় তিনি ফিরিয়েছিলেন । তাঁর রচিত অনেক গান সেই সময়ে জনপ্রিয় ছিল । অন্ধকারের অন্তরেতে গানটি এর মধ্যে অন্যতম । [১]
তিনি শিশিরকুমার ভাদুড়ির সীতা নাটকের নৃত্য পরিচালক ছিলেন । তিনি ভাল ছবি আঁকতে পারতেন । বাংলায় শিল্প সমালোচনার তিনি অন্যতম পথিকৃৎ । [১]
গ্রন্থ তালিকা [সম্পাদনা]
|
|
|
|
এই তালিকাটি অসম্পূর্ণ
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ ISBN 8185626650
- ↑ অবসর ডট নেটে হেমেন্দ্রকুমার রায় (শুধু ইন্টারনেট এক্সপ্লোরারে দেখা যাবে)