হামুরাবি
| হামুরাবি | |
|---|---|
| জন্ম | ১৮১০ খ্রিস্টপূর্ব |
| মৃত্যু | ১৭৫০ খ্রিস্টপূর্ব মধ্য কালক্রম |
| উপাধি | ব্যাবিলনের রাজা |
| স্থিতিকাল | ৪২ বছর; ১৭৯২- ১৭৫০ খ্রিস্টপূর্ব |
| উত্তরসূরী | সামসু-ইলুনা |
| সন্তান | সামসু-ইলুনা |
হামুরাবি (ইংরেজি: Hammurabi) ছিলেন ব্যাবিলয়নিয়ান সাম্রাজ্যের একজন বিখ্যাত রাজা। পিতা সিন-মুবাল্লিত এর মৃত্যুর পর আঠারো বছর বয়সে ব্যাবিলন নগর রাষ্ট্রের সিংহাসনে বসেছিলেন তিনি। এই নগররাষ্ট্রের প্রথম রাজবংশের ষষ্ঠ রাজা হিসেবে হামুরাবি যখন দায়িত্ব নেন, ব্যাবিলন তখন ছোট্ট একটি দেশ। মেসোপটেমিয়া অঞ্চলে এ রকম আরো অনেকগুলো নগর রাষ্ট্র ছিল, আর সেই সব রাজ্যের নিজেদের মধ্যেও লড়াই ছিল।[১] তবে তার পূর্বপুরুষদের সময়ই বোরসিপ্পা, কিশ এবং সিপ্পার পর্যন্ত রাজ্য বিস্তার করে ব্যাবিলনিয়ানরা আঞ্চলিক রাজশক্তি হয়ে ওঠার পথে খানিকটা এগিয়েছিল।
শামসি-আদাদ, লারসা, এশনুনা আর এলাম-এর মতো আরো কয়েকটি শক্তিশালী প্রতিবেশী রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে জিতে প্রকৃতপক্ষে হামুরাবিই ব্যাবিলনিয়ান নগর রাষ্ট্রকে ব্যাবিলনিয়ান সাম্রাজ্যে রূপান্তর করেছিলেন। সে অর্থে তাকেই বলা যায় ব্যাবিলনিয়ান সাম্রাজ্যের প্রথম সম্রাট।
পরিচ্ছেদসমূহ |
আইনকানুনের কোড [সম্পাদনা]
তবে হামুরাবির খ্যাতির কারণ তার যুদ্ধজয় নয়। হামুরাবির কোড নামে বিখ্যাত তার আইন সংকলনই পৃথিবীজোড়া খ্যাতি এনে দিয়েছে তাকে। ১৯০১ সালে এলামিদের প্রাচীন রাজধানী সুসা থেকে আবিস্কৃত হয়েছে অমূল্য এই সংকলন। মোট ১২টি পাথরের টুকরোয় খোদাই করে লেখা ২৮২টি আইনের এই সংকলন পৃথিবীর অন্যতম প্রাচীন লিখিত আইন সংকলন হিসেবে পরিচিত। ব্যাবিলনের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আক্কাদীয়ান ভাষায় লেখা হয়েছিল এই আইনগুলো, তাই অক্ষরজ্ঞানসম্পন্ন যে কেউ এগুলো পড়তে ও বুঝতে পারতেন।[২] বর্তমানে প্যারিসের লুভ্র্ জাদুঘরে সংরক্ষিত আছে এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো।
আরও দেখুন [সম্পাদনা]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ Beck, Roger B.; Linda Black, Larry S. Krieger, Phillip C. Naylor, Dahia Ibo Shabaka, (1999). World History: Patterns of Interaction. Evanston, IL: McDougal Littell. আইএসবিএন 0-395-87274-X. OCLC 39762695.
- ↑ Breasted 2003, p. 141
তথ্যসূত্র [সম্পাদনা]
- Arnold, Bill T. (2005). Who Were the Babylonians? Brill Academic Publishers. ISBN 90-04-13071-3
- Breasted, James Henry (2003). Ancient Time or a History of the Early World, Part 1. Kessinger Publishing. ISBN 0-7661-4946-3
- DeBlois, Lukas (1997). An Introduction to the Ancient World. Routledge Publishing. ISBN 0-415-12773-4
- Van De Mieroop, Marc (2005). King Hammurabi of Babylon: A Biography. Blackwell Publishing. ISBN 1-4051-2660-4
- Babylonian Law. Britannica, 1911.
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: হামুরাবি |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: হামুরাবি |
| পূর্বসূরী সিন-মুবাল্লিত |
ব্যাবিলনের রাজা
|
উত্তরসূরী সামসু-ইলুনা |